Monday, December 12, 2011
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল-বিএনপিকে কোণঠাসা করতে সরকার গুপ্তহত্যা চালাচ্ছে

দেশে সংঘটিত গুপ্তহত্যার জন্য সরকারকে সরাসরি দায়ী করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় দেখা যাচ্ছে, রাষ্ট্র নিজেই তার বাহিনী দিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আশুলিয়া ও গাজীপুরে এখন প্রতিনিয়ত মানুষের বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। সরকারের বাহিনী বিনা বিচারে মানুষকে তুলে নিয়ে হত্যা করছে। এর সঙ্গে বর্তমান সরকারই সরাসরি জড়িত বলে
আমরা মনে করি।' গতকাল রবিবার বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। ছাত্রদলের গুম হওয়া তিন নেতা-কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ তিনজনের মধ্যে ঢাকা মহানগর উত্তরের ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ইসমাইল হোসেন আল-আমীনের লাশ ১১ দিন পর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন সোহেল ও মাসুম হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ নভেম্বর খুলনা রোডমার্চ শেষ হওয়ার পর রাজধানীর হাতিরপুল মোতালিব প্লাজার সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর ৮ ডিসেম্বর মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ইসমাইলের লাশ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তাঁদের নেতা-কর্মীদের গুম করার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে_সোমবার ঢাকায়, মঙ্গলবার জেলা সদরে বিক্ষোভ এবং বুধবার বাদ আসর নয়াপল্টনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল।
জনাব ফখরুল বলেন, র্যাব পরিচয়ে ওই তিনজনকে তুলে নেওয়া হয়েছে। থানায় ডায়েরির পরও কোনো জবাব নেই। এ থেকে বোঝা যায়, সরকার এর সঙ্গে জড়িত। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান তুলে ধরে ফখরুল বলেন, নভেম্বর-ডিসেম্বরে ২০০ মানুষ নিখোঁজ হয়েছে। গত ২৭ দিনে ২৭ জন নিখোঁজ হয়েছে।
সংবাদ সম্মেলনে ইসমাইলের মায়ের সঙ্গে শামীম হোসেন সোহেলের মা হাসিনা মমতাজসহ তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন।
'পদ্মা সেতু নির্মাণ প্রশ্নে প্রধানমন্ত্রী হেরে গেছেন' : সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এটা ওনার অবাস্তব স্বপ্ন, ওয়ান্ডারফুল ড্রিম।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যত কথাই বলুন না কেন, পদ্মা সেতু নির্মাণের প্রশ্নে তিনি হেরে গেছেন।'
গতকাল সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় 'বলাকা' ভবন চত্বরে বিমান জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিমান জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংকের চিঠিতে স্পষ্ট করে লেখা আছে, যোগাযোগমন্ত্রীর দুর্নীতির কারণেই পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে গেছে। এর প্রমাণ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে।
'মানবাধিকার লঙ্ঘনে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে' : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরাও চাই যারা সত্যিকারের যুদ্ধাপরাধী তাদের বিচার হোক। কিন্তু কোনো তথ্য-প্রমাণ ছাড়া রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এটা ব্যবহার করতে দেওয়া হবে না। যাঁদের এ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের পূর্ণ আইনগতসহ যাবতীয় সুবিধা দিতে হবে।'
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীর হোটেল সেরিনায় বিএনপি সমর্থক গবেষণা প্রতিষ্ঠান 'জি-৯'-এর উদ্যোগে এক আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সরকারের তিন বছরে মানবাধিকার লঙ্ঘনের একটি ভিডিও ক্লিপ দেখানো হয়। মানবাধিকার লঙ্ঘনে কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে একটি প্রবন্ধ তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, মাহফুজ উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজ প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী প্রমুখ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment