Monday, December 12, 2011
মহাসড়ক সংস্কার-বৃষ্টির পানিতেই মিলিয়ে যাবে কেন
মহাসড়ক সংস্কার-বৃষ্টির পানিতেই মিলিয়ে যাবে কেন
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল-গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত সংস্কারের কাজ নিয়ে অভিযোগ উত্থাপিত হয়েছে। মাত্র কিছুদিন আগে সংস্কারকাজ সমাপ্ত হওয়ার পরও কিভাবে এই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে গেছে, তা দেখার কেউ আছে বলে মনে হচ্ছে না। গত ঈদের আগে সারা দেশেই যখন সড়ক যোগাযোগব্যবস্থা নাজুক পর্যায়ে গিয়ে ঠেকে, তখন সরকার জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের কাজে হাত দেয়।
তারই অংশ হিসেবে ওই রাস্তার জন্য পাঁচ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ করা হয়। এই প্রকল্পগুলোর কাজ সম্পর্কে শুরুতেই বিতর্কের সৃষ্টি করেছিল। তখনই বলা হয়েছিল যে এত অল্প সময় এবং বর্ষাকালে করা কাজ সড়ক উন্নয়নে সহায়ক হবে না। এর পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গও এসেছিল। বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে করার ফলে দুর্নীতির সুযোগও বেড়ে যাবে এসব কাজে। বরিশাল অঞ্চলের সেই রাস্তার বর্তমান অবস্থা দেখে সংগত কারণেই সেই সন্দেহের কথা যে কেউ মনে করতে পারে। সড়ক ও জনপথ বিভাগের ওই এলাকার কাজ করতে গিয়ে ঠিকাদারদের দুর্নীতির খতিয়ান তুলে ধরতে এমনও বলা হয়েছে যে রাস্তার কোথাও কোথাও গর্ত বালু দিয়ে ভরাট করে সাময়িক গাড়ি চলার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যে মুহূর্তে বৃষ্টি হয়েছে, তখনই সেই বালু সরে গেছে এবং রাস্তা আগের অবস্থায় ফিরে গেছে। অবশ্য বৃষ্টির দোহাই দিতে কর্তৃপক্ষও কম যায় না। তাদেরও দাবি, তারা যথাযথ কাজ করেছে; কিন্তু বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে গেছে। ৩৮ কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ করতে সময় নেওয়া হয়েছে ১৭ দিন। তাই জরুরিভিত্তিক কাজ হওয়ার পরও সময় খুবই কম, এমনও বলার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে সময়ের স্বল্পতার কথা বলার যুক্তি তোলারও সুযোগ কম। ঠিকাদারদের মধ্যে যারা কাজ পায়নি, তাদের দোষারোপ করেছে কর্তৃপক্ষ। কিন্তু রাস্তার হাল দেখে এই বক্তব্যও স্বীকার করা যায় না। সর্বোপরি সংশ্লিষ্ট বিভাগের দায়মুক্তিও হয় না এই বক্তব্যে। বর্ষা আসবে, বৃষ্টি হবে_এটা জানা কথা। প্রশ্ন হচ্ছে, এই স্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা কোন কারণে আগেই ব্যবস্থা নেয়নি? এই অভিযোগ থেকে তারা কি মুক্তি পাবে? ঋতুবৈচিত্র্যের কারণেই এখন থেকে বৃষ্টি কমে আসবে। সুতরাং এখন থেকেই যদি পুনরায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে আগামী ঈদে আবারও মানুষ দুর্ভোগে পড়বে, আর সরকারকে তার খেসারত দিতে হবে।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment