টিটিতে সোনা ভারতের

টেবিল টেনিসে পুরুষ ও মেয়েদের দলগত ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে আগের দিনই। এককে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে মাহবুবও পেয়েছেন ব্রোঞ্জ। গতকাল এককের সোনার লড়াইয়ে তাই বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিল না। লড়াইটা হয়েছে ভারতীয়দের মধ্যেই। তাতে মেয়েদের এককে সামিনি কুমারাসেনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন মাধুরিকা সুহাস। আর ছেলেদের এককে সময়দীপ রায় হারিয়েছেন অমলদীপ অ্যান্থনিকে।