Sunday, February 19, 2017
অধিকতর, নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার দাবি
অধিকতর, নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার দাবি
পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজননকেন্দ্রে ৬২টি কুমিরছানার মৃত্যু-রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তি ও বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। পাশাপাশি সুন্দরবন সুরক্ষার জন্য আলাদা সুন্দরবন আইন প্রণয়নেরও দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সংগঠনের খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে ও সদস্যসচিব মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের করমজল কুমির প্রজননকেন্দ্র থেকে কুমিরছানা উধাও ও মৃত্যুর ঘটনা কেন্দ্র করে তদন্ত কমিটি চিতাবিড়ালকে দায়ী করেছে। তবে এটি চিতাবিড়াল দ্বারা সংঘটিত হয়েছে কি না, তা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ৫ ফেব্রুয়ারি রাতে চিতাবিড়ালটি হত্যা করার সিদ্ধান্তটি আইনবহির্ভূত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সুন্দরবন সুরক্ষার জন্য আলাদা আইন প্রণয়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, সুন্দরবন অন্যান্য বন থেকে আলাদা প্রকৃতির এবং বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যের বনভূমি। তাই প্রচলিত বন আইনে নয়, সুন্দরবন সংরক্ষণে পৃথকভাবে ‘সুন্দরবন আইন’ করাটা এখন সময়ের দাবি। মানববন্ধনে বক্তব্য দেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়ক মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একাংশের মহাসচিব এস এম সোহরাব হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দেলোয়ার হোসেন, মফিদুল ইসলাম, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান, খুলনা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নাসির খান প্রমুখ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


No comments:
Post a Comment