Sunday, February 19, 2017
জার্মানিসহ বিশ্বসম্প্রদায়ের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
জার্মানিসহ বিশ্বসম্প্রদায়ের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে অস্থায়ী আবাসন তৈরিতে জার্মানিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। গতকাল শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে মধ্যাহ্নভোজসভায় তিনি এই আহ্বান জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙ্গেলা ম্যার্কেলকে বলেন, মিয়ানমারের মূলধারা থেকে বাদ পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টিকে বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে নিয়েছে। কিন্তু কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন শহরে তাদের অবস্থান ও তৎপরতার কারণে পরিবেশ, পয়োনিষ্কাশন ও প্রকৃতি বিপর্যস্ত হচ্ছে, যা তাদের অমানবিক পরিবেশে বাস করতে বাধ্য করছে। তাই সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করে তাদের একটি খোলামেলা ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সরিয়ে নিতে চায় বাংলাদেশ সরকার। এক ঘণ্টার আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দুই নেতা ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন ও শরণার্থী প্রসঙ্গসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনা শেষে বাংলাদেশের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আধুনিকায়নে বাংলাদেশ ও জার্মানি একটি সমঝোতা স্মারক সই করে।
সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশকে ৫০ লাখ ই-পাসপোর্ট সরবরাহ করবে জার্মানি। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে রাজনৈতিক পর্যায়ে আলোচনার বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করে দুই দেশ। ওই ঘোষণা অনুযায়ী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও জার্মানি কর্মসূচি নেবে এবং রাজনৈতিক পর্যায়ে আলোচনা চালাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, শেখ হাসিনার দেওয়া আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহ দেখিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির চ্যান্সেলর বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করেন। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হওয়ার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা এই সুযোগকে কাজে লাগিয়ে অংশীদারির মাধ্যমে ব্যবসার জন্য জার্মানির প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জানান। আলোচনায় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব কামালউদ্দিন আহমেদ ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার থেকে জার্মানিতে রয়েছেন। এই সফর শেষ করে আজ রোববার রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


No comments:
Post a Comment