Saturday, August 20, 2011
সাক্ষাৎকারঃ সত্যজিৎ আমার গুরু ছিলেন
সাক্ষাৎকারঃ সত্যজিৎ আমার গুরু ছিলেন
আমানুল হক (জন্ম: ১৯২৫) বাংলাদেশের কিংবদন্তি ফটোগ্রাফার। জগদ্বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বিশেষ বন্ধু।
গত বছর সত্যজিৎকে নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর বই প্রসঙ্গ সত্যজিৎ। ৮৬ বছরে পদার্পণ করা এই কীর্তিমান ব্যক্ত্বিত্বের সাক্ষাৎকার নিয়েছেন আলীম আজিজ ও তৈমুর রেজা।
প্রশ্ন: ছবি তোলার শুরু ও ক্যামেরার সঙ্গে আপনার সখ্য গড়ে উঠল কীভাবে?
গত বছর সত্যজিৎকে নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর বই প্রসঙ্গ সত্যজিৎ। ৮৬ বছরে পদার্পণ করা এই কীর্তিমান ব্যক্ত্বিত্বের সাক্ষাৎকার নিয়েছেন আলীম আজিজ ও তৈমুর রেজা।প্রশ্ন: ছবি তোলার শুরু ও ক্যামেরার সঙ্গে আপনার সখ্য গড়ে উঠল কীভাবে?
আমানুল হক: ফটোগ্রাফি শুরু করি অনেক আগে। আমি ম্যাট্রিক পাস করেছি নাইনটিন ফরটি থ্রিতে। এর থেকে যদি একটু পিছিয়ে যান, যখন আমি ক্লাস এইটে পড়ি, তখন থেকেই আমি মোটামুটি ফটোগ্রাফি করি। কলকাতার কাগজে, সাময়িক পত্রিকায় আমার ছবিও ছাপা হয়। আমার বাড়ি কিন্তু শাহজাদপুরে, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এলাকা। তখন হিন্দু-মুসলমানের বেশ সম্প্রীতি ছিল। আমাদের অঞ্চলে তখন বর্ধিষ্ণু ছিল সাহা পরিবার। ওখানে দুজন সাহা ছিলেন, যাঁরা ওই পুরো অঞ্চলে স্টুডিও ফটোগ্রাফির কাজ করতেন। একজনের নাম বীরেন সাহা। আরেকজনের নাম অতুল সাহা। অতুল সাহা ছিলেন প্রফেশনাল ফটোগ্রাফার, বিগ ফরম্যাটের ক্যামেরা দিয়ে ছবি তুলতেন। আমার বেশি ঘনিষ্ঠতা ছিল বীরেন সাহার সঙ্গে। তিনি একটু অ্যামেচার ধরনের কাজ করতেন, সাধারণ ক্যামেরা দিয়ে। অতুল সাহা ছবি তোলার জন্য ঘোরাঘুরি করতেন না। কেউ ফরমায়েশ করলে স্ট্যান্ডের ওপর ক্যামেরা বসিয়ে ছবি তুলতেন। গ্রুপ ছবিই বেশি তুলতেন। আমরা বিশেষ কিছু দেখলেই বীরেনদাকে গিয়ে ধরতাম ছবি তোলার জন্য।
প্রশ্ন: বীরেন সাহার ক্যামেরা দিয়েই কি আপনার ছবি তোলার শুরু?
আমানুল হক: না, তা নয়। তাঁরা এই ব্যাপারটায় একটু হুঁশিয়ার টাইপের ছিলেন। তাঁরা আমাদের বোঝানোর চেষ্টা করতেন, ফটোগ্রাফি খুব কঠিন জিনিস। এদিকে এসো না। লেখাপড়ার ক্ষতি হবে। তাঁরা হয়তো এটাও ভাবতেন, আর কেউ ফটোগ্রাফি শিখলে তাঁদের কম্পিটিটর বাড়বে। যা-ই হোক, তাঁদের কাছে আমি ক্যামেরা পাইনি। তখন বিজ্ঞাপনের যুগ ছিল। হিন্দুবাড়িতে তো পঞ্জিকা থাকতই, মুসলমানদের বাড়িতেও পঞ্জিকা ছিল। পঞ্জিকার মধ্যে বিজ্ঞাপনের ছড়াছড়ি থাকত। তখন পঞ্জিকায় আমি একটা ক্যামেরার বিজ্ঞাপন পেলাম। তারপর ডাকযোগে জানালাম, এই ক্যামেরাটা আমার চাই। সেটা ছিল একটা জাপানি ক্যামেরা। ক্যামেরা হাতে পাওয়ার পর আমি প্রায় কেঁদে ফেললাম। এত সুন্দর ছিল ক্যামেরাটা, কিন্তু সেটা দিয়ে ছবি তোলা যায় না। খেলনা ক্যামেরা। আমি রাগ করে ক্যামেরাটা ভেঙে ফেললাম।
প্রশ্ন: ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় আপনি রফিকউদ্দিন আহমদের একটি ছবি তুলেছিলেন, গুলিবিদ্ধ, মাথার মগজ বেরিয়ে আছে, সেটাই বোধ হয় তখনকার রাষ্ট্রীয় সহিংসতার সবচেয়ে শক্তিশালী দলিল। আপনি তখন মেডিকেল কলেজে চাকরি করেন। এই অমূল্য ফটোগ্রাফটি আপনি কীভাবে তুলেছিলেন?
আমানুল হক: হ্যাঁ, আমি তখন আর্টিস্ট ফটোগ্রাফার হিসেবে কাজ করতাম। এই কাজটা বাবার কাছ থেকে শিখেছিলাম। উনি বেশ ভালো ছবি আঁকতেন। এই ছবি তোলার বিষয়টি নিয়ে কিছু ভুল কথা চালু হয়ে গেছে। অনেকে মনে করেন, ছবিটি বক্স ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল। আসলে তা নয়। মিলিটারি-পুলিশ তখন লাশগুলো গুম করে ফেলছিল। রফিকের লাশের সন্ধান আমাকে দিয়েছিলেন কাজী মোহাম্মদ ইদিরস। আমি ফুলহাতা হাওয়াই শার্ট পরেছিলাম। ক্যামেরাটা শার্টের নিচে লুকানো। রফিকের গুলিবিদ্ধ, খুলি উড়ে যাওয়া লাশটা মেডিকেল কলেজের পেছন দিকে একটা প্রায় অন্ধকার ঘরের মধ্যে পড়ে ছিল। আমি একা গিয়ে খুব সন্তর্পণে ছবিটা তুলেছিলাম। ছবিটি সেদিনই দৈনিক আজাদ-এ পাঠানো হয়েছিল। ছবির ব্লকও এসেছিল। কিন্তু রাত প্রায় দুটোর দিকে কর্তৃপক্ষের আপত্তিতে ছবিটা আর ছাপা যায়নি। তবে আরেকটা ব্লক বানিয়ে ছাত্রদের কাছে পৌঁছানো হয়েছিল। ছাত্ররা একটা প্রচারপত্র লিখে তাতে ছবিটি ছেপেছিল। পুলিশ পরে এগুলো সিজ করে।
প্রশ্ন: ১৯৫৪ সালে আপনার প্রথম এক্সিবিশন হয়েছিল পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে। সেখানে আপনি ‘আমার দেশ’ চিত্রমালার প্রদর্শনী করেছিলেন। আপনি কি এই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন, নাকি উদ্যোক্তাদের মধ্যেই ছিলেন?
আমানুল হক: আমরা একসঙ্গে যাঁরা প্রচুর ঘোরাঘুরি করতাম, পদব্রজে, তখন তো রিকশায় ওঠার পয়সাও আমাদের ছিল না, তাঁদের একজন ছিলেন হাসান হাফিজুর রহমান। তো আমাদের ডাকবে কি, আমরাই তো উদ্যোক্তা। এই সম্মেলনের সূত্রেই কলকাতার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। এঁদের মধ্যে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে পরে আমার খুব ঘনিষ্ঠতা হয়েছিল।
সে সময় তো আর এত প্রদর্শনী হতো না। ফলে এই প্রদর্শনীটি মোটামুটি সাড়া ফেলে দিয়েছিল।
প্রশ্ন: কাগমারীতেও আপনি একটা এক্সিবিশন করেছিলেন?
আমানুল হক: হ্যাঁ, সেটা আমার দ্বিতীয় এক্সিবিশন, ১৯৫৭ সালের কথা এটা। মওলানা ভাসানীর সহযোগী, কাগমারী মহাসম্মেলনের আইডিয়াটার সঙ্গেও যিনি গোড়া থেকেই জড়িত ছিলেন, তিনি হলেন কাজী মোহাম্মদ ইদিরস। অসাধারণ চরিত্র। সরকারি কর্মকর্তা ছিলেন। কিন্তু তা সত্ত্বেও প্রগতিশীল ও বামপন্থীদের মধ্যে তাঁর বিরাট যোগাযোগ ছিল। তিনিই প্রথম এক্সিবিশনটার ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেন। ওখানেই তারাশঙ্করের সঙ্গে আমার দেখা হয়েছিল।
প্রশ্ন: আপনি সম্ভবত কোথাও এমন লিখেছেন, তারাশঙ্কর একটু নাক-উঁচু ধরনের ছিলেন।
আমানুল হক: লিখেছি নাকি? অনেক পুরোনো ঘটনা তো, ঠিক মনে করতে পারছি না। আর আমি লেখালেখি অনেক দিন আগে থেকেই ছেড়ে দিয়েছি। তবে বাইরে থেকে তাঁকে ও রকমই মনে হতো। কিন্তু তাঁকে দেখলে আপনি যদি বলেন কোনো উকিলের মুহুরি বা কম্পাউন্ডার, তা-ও মানাবে। গায়ে ধূসর রঙের একটা চাদর। চেহারা ছিল শ্যামবর্ণ। শিল্পীদের যে বাহ্যিক কিছু ভাবভঙ্গির প্রকাশ থাকে, সেটা তাঁর ছিল না বলা যায়। আমি প্রথমবার তারাশঙ্করকে সামনে দেখে এত উত্তেজিত হয়ে গিয়েছিলাম, সেটা তিনি বুঝতে পারেননি। আমার তখন একটু খারাপ লেগেছিল। আমি এত উৎসাহ দেখালাম, আর তিনি নিরুত্তাপ। এই আর কি।
প্রশ্ন: আমার দেশ প্রদর্শনীর পর আপনি সরকারি চাপের মুখে পড়েছিলেন। সে কারণেই বোধ হয় আপনি পূর্ববঙ্গ ছেড়ে কলকাতায় চলে গিয়েছিলেন। কলকাতায় যাওয়ার পরই কি আপনার সত্যজিতের সঙ্গে পরিচয় হলো, নাকি আগে থেকেই ছিল?
আমানুল হক: আমি যখন কলকাতায় গেলাম, তত দিনে সত্যজিৎ রায় জগদ্বিখ্যাত। কলকাতা থেকে আমি ঢাকায় ফিরি অনেক পরে, ১৯৬৫ সালের দিকে। সত্যজিতের সঙ্গে আমার যখন পরিচয় হলো, তার আগেই পথের পাঁচালি বানানো শেষ। সত্যজিতের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে কলকাতায়, কাকতালীয়ভাবে। ঢাকায় থাকতেই নতুন সাহিত্য বলে একটি পত্রিকার সুবাদে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। কলকাতায় যাওয়ার পর তিনি একটা চিঠি লিখে আমাকে পাঠিয়েছিলেন ডি জে কেমারের অফিসে, খুব বড় বিজ্ঞাপন এজেন্সি ছিল তখন। সত্যজিৎ রায় এখানে কাজ করতেন। সেদিন ডি জে কেমারের একটা অনুষ্ঠান হচ্ছিল। সবাই খুব ব্যস্ত। আমার ছবি দেখার মতো সময় কারও নেই। স্বয়ং দেবীপ্রসাদ চিঠি লিখেছেন, না দেখেও ওদের উপায় নেই। দেবীপ্রসাদ চিঠির শেষে লিখেছেন, ‘এই কাজটা করে দিস। তোর বাড়িতে গিয়ে একদিন খেয়ে আসব।’ এই চিঠির সম্মান রক্ষা করতেই ভীষণ ব্যস্ততার মধ্যে ওরা আমার ছবি দেখল। তখন দেখি একটা লম্বা লোক খুব ব্যস্ত হয়ে ছোটাছুটি করছেন। আবার মাঝেমধ্যে আমার ছবির দিকে আড়চোখে দেখছেন। এ রকম বার-দুই তিনি পাশ দিয়ে গেছেন। তারপর এসে ছবিগুলো হাতে নিলেন। খুব স্ক্যান করার মতো চোখে ছবিগুলো দেখলেন। তারপর কিছু না বলেই আবার চলে গেলেন। এর কিছুদিন পর, আমি যখন সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাড়িতে প্রথম গিয়ে ছবি দেখালাম, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ‘আপনার ছবি তো আমি দেখেছি।’ তিনি উচ্ছ্বসিত হয়ে আমার ছবিকে ব্রেসোর সঙ্গে তুলনা করলেন।
প্রশ্ন: আপনি সত্যজিৎ রায়ের অনেক ছবির শুটিংয়ে উপস্থিত ছিলেন। দেবী, তিন কন্যা, কাপুরুষ মহাপুরুষ, নায়ক, মহানগর—এসব ছবিতে ছিলেন। কিন্তু আপনার ভুমিকা কি ছিল?
আমানুল হক: এ বেশ মজার ব্যাপার। আমি কিন্তু কোনো দিনই অফিশিয়ালি সত্যজিতের ইউনিটের মধ্যে ছিলাম না। আমি ছিলাম তাঁর ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসাবেই যেতাম। এরকম কিন্তু অনেকেই আসতেন। ফিল্ম ডিরেক্টররা আসতেন, ফটোগ্রাফাররা আসতেন। নিমাই ঘোষের ক্ষেত্রেও ব্যপারটা কিন্তু অনেকদিন এরকম ছিল। সে একবার একটা বক্তব্যে বলেছিল, সে এই যে আসে যায়—এটা তার কাছে অসহ্য। এর খরচাপাতিও আছে। সে বাধ্য হয়ে সত্যজিৎ রায়কে গিয়ে বললো, এক টাকা হলেও আপনি আমাকে দেবেন। তারপর ধীরে ধীরে সে বেতনভূক্ত হয়ে যায়। আমরা যে কাজটা করতাম সেটা কিন্তু স্টিল ফটোগ্রাফারের না। এটাকে বলত টেকনিক্যালি স্পিকিং—প্রোডাকশন স্টিল ফটোগ্রাফি।
প্রশ্ন: সত্যজিতের জীবনীকার মারি সিটন আপনাকে খুবই ভালোবাসতেন। ১৯৭২ সালের ডিসেম্বরে উনি আপনাকে একটা চিঠি লিখেছিলেন। চিঠির বিষয় ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওয়ার ভিকটিমদের জন্য যুক্তরাজ্য-ভিত্তিক একটা সংস্থা কিছু করতে চায়। মারি সিটন লিখেছিলেন, উনি আপনার সাহায্য চান, ঢাকায় আসতে চান। আপনি তখন খুব আন্তরিকভাবে তাঁকে নিমন্ত্রণ করেননি। বইয়ে আপনার দ্বিধার কারণ হিসেবে লিখেছেন ‘বিশৃঙ্খল পরিবেশে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত’ ছিলেন। আসলে কী কারণে তখন আপনি তাঁকে আন্তরিকভাবে নিমন্ত্রণ করলেন না?
আমানুল হক: ঠিকই ধরেছেন, মারিকে তখন আমি খুব আন্তরিকভাবে নিমন্ত্রণ করিনি। বইতে আমি এটা স্পষ্ট করে বলিনি। আমার একটা আক্ষেপ ছিল। তখন বাংলাদেশে অরাজক একটা অবস্থা চলছে। আমি বঙ্গভবনে সিকিউরিটি চিফের কাছে গেলাম। সুশিক্ষিত না হোক, তাঁকে শিক্ষিত বলতে পারেন। তাঁকে আমি মারি সিটনের অরিজিনাল চিঠিটা দেখালাম। মারি সিটন তখন বাংলাদেশ সহায়ক সমিতির—বাংলা করলে এমনই দাঁড়ায়—জেনারেল সেক্রেটারি। তাঁদের একটা অ্যাপিল ছিল, আমরা অর্থ সংগ্রহ করতে চাই বাংলাদেশে পাঠানোর জন্য। বাংলাদেশের ওয়ার ভিকটিম, মানে যারা ধর্ষিত হয়েছেন, বা যুদ্ধশিশু—এদের পাশে দাঁড়ানোর জন্য। সে জন্যই উনি আমাকে চিঠি লিখেছিলেন। কিন্তু চিঠি দেখে ওই ভদ্রলোক বিন্দুমাত্র পাত্তা দিলেন না। তিনি ‘দাঁড়ান আমি দেখছি’ টাইপের একটা ভঙ্গি করলেন। আমি বসে থাকতে থাকতে...আর আমার শরীরে কুলাল না, আমি চলে আসলাম।
এরপর আমি একাধিকবার গিয়েছি। আমি দেখলাম, এই অরাজকতাটা এত পীড়াদায়ক যে আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আর বোঝেন, আমি ওই রকম এতিমের মতো বসে আছি। এদিকে সব ক্যাডার, পলিটিক্যাল ক্যাডার, যুবক ছেলেরা...।
প্রশ্ন: ছাত্রলীগের ক্যাডার...।
আমানুল হক: ন্যাচারালি। আমি ওটা মুখে আনতে চাইনি। তারা দলবেঁধে আসছে। পুলিশকে তো তারা তোয়াক্কাই করছে না। গটগট করেভেতরে ঢুকে যাচ্ছে। তাদের ডেসটিনেশন হচ্ছে বঙ্গবন্ধু। এইটাই রিয়ালিটি ছিল। আমার অবস্থাটা কী, মানে হেল্পলেস একটা অবস্থা। চিঠিটাকে কোনো গুরুত্বই দিল না তারা। চিঠিটা যদি ঠিকভাবে বঙ্গবন্ধুর হাতে যেত, তাহলে হয়তো অন্য রকম কিছু ঘটতে পারত। এটা বলাই যায়।
প্রশ্ন: আপনি বিয়ে করেননি। কেন করেননি, তার কিছুটা ইঙ্গিত আপনার বইতে দিয়েছেন। বিজয়া রায় আপনাকে একদিন কথাটা জিজ্ঞেস করেছিলেন। পরে সত্যজিৎ বউদিকে জিজ্ঞেস করেছিলেন, আমানুল কী বলল? বউদি বলেছিলেন, আমানুল ঠিকই করেছে। কিন্তু কী ঠিকই করেছে, সেটা আর আপনি খোলাসা করেননি।
আমানুল হক: আসলে সেটা এমনই একটা কঠিন বিষয়, যেটা—আমার টাকা ছিল না, বা আমার শরীর খারাপ ছিল—এভাবে বলা যায় না কিন্তু। ব্যাপারটা, এত ইনডিরেক্ট, সেটা বলার ক্ষমতাও আমার আছে, বউদিকে আমি ঠিকই বলেছিলাম, আর মেয়েদের সঙ্গে কথা বলার একটা স্বতঃস্ফূর্ত গুণ ছিল আমার, একটু বেশি আন্তরিক কিসের জন্য যেন আমি হয়ে যেতাম। বউদিকে যা বলেছিলাম, সেটা হয়তো এ জন্যই বলতে পেরেছিলাম। কিন্তু আপনাদের আমি বলতে পারব না।
প্রশ্ন: প্রশ্নটা নিশ্চয়ই অস্বস্তিকর। কিন্তু পরে যদি কখনো আপনাকে নিয়ে কোনো গবেষক কাজ করেন, তার জন্য এসব ব্যাপার জানার কোনো রাস্তাই থাকবে না।
আমানুল হক: যে প্রশ্নটা করেছেন, তার উত্তর আমি সত্যজিৎ রায়কেই বলিনি। আমার মাও বলেছিলেন, তুমি বিয়ে কোরো না। কারণ, মা জানতেন আমার জীবনের গতিবিধিটা। যা সত্যজিৎ রায়কেই সরাসরি কখনো বলি না, সেটা আর কাউকেই বলতে পারব না। আপনারা এত সমঝদার এবং গুণগ্রাহী, তাই আমার ব্যক্তিগত জীবনের একটা এপিসোডের কথা বলি।
প্রশ্ন: সেটা আপনি বোধহয় বইতে লিখেছিলেন। গ্রামের এক গৃহবধূ।
আমানুল হক: হ্যাঁ, তার স্বামী বিদেশে থাকত। ঐ মহিলার সঙ্গে আমি এক রাত ছিলাম। আমি সত্যজিৎ রায়কে কোনোদিন এই ঘটনা বলিনি। যাই হোক, সেই বধূ, আমি তার সঙ্গে রাত্রিযাপন করেছি, না সেই আমার সঙ্গে রাত্রিযাপন করেছে—এটা বুঝিয়ে বলাটা কঠিন। আমি তখন সম্বিৎবিহীন বলাও ঠিক হয় না। ওই রাতে আমি তখন অন্য একটা অনুভূতির মধ্যে চলে গেছি। বইতে আমি নপুংসক কথাটা লিখেছি। আমি সাইকোলজি কিছুটা পড়েছিলাম। সেখানে কিন্তু এরকম সিচুয়েশনের কথা আছে। যখন আমি মেডিকেলে কাজ করি তখন এক প্রফেসর আমাকে খুব ভালোবাসতেন। একদিন আমার সামনেই তাঁর কাছে একজন রোগী আসলো। আমার সামনেই রোগী দেখলেন। মানসিক রোগী, তার সমস্যা হলো স্ত্রীর সঙ্গে সঙ্গমের অবস্থা হলেই সে আর সঙ্গম করতে পারে না। যৌনাঙ্গে তীব্র ব্যথা হয়। রোগী চলে যাবার পর প্রফেসর আমাকে বললেন, ব্যাপারটা পুরোপুরি মানসিক। তার সঙ্গে আমার সিচুয়েশন কিছুটা মেলে।
প্রশ্ন: আপনি আপনার ফটোগ্রাফগুলো নিয়ে একটি অ্যালবামের কাজ করছেন শুনেছি।
আমানুল হক: হ্যাঁ, ছবির বই নিয়ে কিছুটা বেসামাল অবস্থায় আছি। বইটি স্পন্সর করছেন ফরিদুর রেজা সাগর। কিন্তু আমরা যেমন ভেবেছিলাম, প্রডাকশন কস্ট তার থেকে অনেক দূর ছাড়িয়ে যাচ্ছে। এসব নিয়ে একটু বিপদের মধ্যে আছি। বইয়ের কাজ অবশ্য প্রায় শেষ। বইয়ের নাম দিচ্ছি নির্বাচিত আমার দেশ চিত্রমালা।
============================
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
সাক্ষাৎকার নিয়েছেন আলীম আজিজ ও তৈমুর রেজা।
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
গল্প- দৌড় বাংলা ঋতু-মাসের নামবিচার যেভাবে মায়ের মন জয় করল বাবা মানিক পীরের গান গল্প- চুপি চুপি বাঁশি বাজে গল্প- বিধুহীন গল্প- অসমাপ্ত চুম্বনের ১৯ বছর পর... গল্প- বসন্ত বিলাপ খোয়াবের প্রতিলিপি গল্প- জিঞ্জির ফেরা দুর্লভ সময়ের হলফনামা ইচ্ছা ছিল কবি হওয়ার আমার গ্রন্থাগার সোনার কমলার খোঁজে রূপবান ঢাকার রক্তক্ষরণ নারী জীবনের অচলায়তন 'ত্যাগের' মূল্যায়ন ও মুক্তকণ্ঠ তারুণ্য মূল সংবিধান সংরক্ষণে সরকারের ইউটার্ন তুরস্কে জেনারেলদের পদত্যাগ কেন? ছোট দলগুলো ফুরফুরে মেজাজে! কোচিং ব্যবসা এবং শিক্ষার বেহাল দশা গল্প- লঞ্চের আপার ক্লাসে বাচ্চা হাতি গুরুপল্লির আশ্রমে ভর্তি না হয়েই মুক্তিযুদ্ধের ১০ বই মগ্নচৈতন্যের বর্ণময় অভিঘাত গল্প- চিনেজোঁক পুস্তক প্রকাশনা ও বাংলা একাডেমীর বইমেলা শাহি মনজিলে সাহিত্য উৎসব by শাহীন আখতার বাজে জসীমউদ্দীন নান্দনিক চৈতন্য গ্রামকে শহরে এনেছি গল্প- জলঝড় একাত্তরের অপ্রকাশিত দিনপঞ্জি রশীদ করীমে'র সাক্ষাৎকার- 'মনে পড়ে বন্ধুদের' প্রাচ্যের ছহি খাবনামা গল্প- এভাবেই ভুল হয় গল্প- মাঠরঙ্গ ফয়েজ আহমেদঃ স্মৃতিতে চিঠিতে অরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঃ উপন্যাসের জগতের জগতের সঙ্গে আমার সম্পর্ক নেই ইতিহাস ও জাতি দিয়ে ঘেরা গল্প- চাল ডাল লবণ ও তেল ক-য়ে ক্রিকেট খ-য়ে খেলা গল্পসল্প- ডাংগুলি হ্যারল্ড পিন্টারের শেষ সাক্ষাৎকারঃ আশৈশব ক্রিকেটের ঘোর সূচনার পিকাসো আর ভ্যান গঘ আল্লাহআকবরিজ সি সি গল্প- কবি কুদ্দুস ও কালনাগিনীর প্রেম গল্পসল্প- আমার বইমেলা বাংলাদেশ হতে পারে বহুত্ববাদের নির্মল উদাহরণ নারী লাঞ্ছনার সর্বগ্রাস
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
সাক্ষাৎকার নিয়েছেন আলীম আজিজ ও তৈমুর রেজা।
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
August
(511)
-
▼
Aug 20
(12)
- আফগান কর্মকর্তাদের মনোবল বাড়াতে কাবুলে আর্মস্ট্রং
- ৬ ফিলিস্তিনি নিহত
- পাকিস্তানে নতুন করে নির্বাচনের আহ্বান নওয়াজ শরিফের
- আসাদকে সরে দাঁড়াতে বললেন বিশ্বনেতারা
- ইসরায়েলে সহিংস ঘটনায় নিহত ১০ আহত ২৫
- সিরিয়ায় সামরিক অভিযান বন্ধ করা হয়েছে
- আন্না হাজারের আন্দোলন নিয়ে বিভক্ত ভারতের সুশীল সমাজ
- জনপ্রিয়তা পুনরুদ্ধারে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ওবামা
- প্রেমাংশুর রক্ত চাই by নির্মলেন্দু গুণ
- গল্প- ফিরে যায় কাঠঠোকরা by সেলিম হোসেন
- কবিতা বাতাসে অক্সিজেন ছড়ায় by কে রায়ান
- সাক্ষাৎকারঃ সত্যজিৎ আমার গুরু ছিলেন
-
▼
Aug 20
(12)
-
▼
August
(511)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment