Saturday, August 20, 2011
গল্প- ফিরে যায় কাঠঠোকরা by সেলিম হোসেন
গল্প- ফিরে যায় কাঠঠোকরা by সেলিম হোসেন
আলোকিত পটভূমি। দূরে চেয়ারে বসে আছে একজন, অন্যজন কাছেই দাঁড়িয়ে। ঘরে আলো জ্বালেনি বলে শুধু অবয়ব দৃশ্যমান, অভিব্যক্তি আলোকিত নয়।
নীরবতা।

নীরবতা।
চায়ের কাপে চুমুক দিল উপবিষ্টজন, পিরিচে কাপ রাখার শব্দ।
উঠে দাঁড়াল সে, অন্যদিকে চেয়ে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ।
‘ব্যাপারটা খুব জটিল লাগছে আমার কাছে’, বলল সে, ‘আমাকে একটু পরিষ্কার করে বল দেখি। প্রথম থেকে শুনি, তুই আর তার কাছে থাকছিস না, বাচ্চাটা তোদের কারও কাছেই থাকছে না, তোরা দুজন...,’ কথা শেষ করতে পারল না সে, থামার আগেই অন্যজন বলল, ‘এখানে আরেকজন আছে, বাবা।’ বাতি জ্বালাল, আলো এসে পড়ল তার মুখে।
‘আরেকজন, মানে তৃতীয় পক্ষ।’
‘হ্যাঁ।’
‘কী করে ছেলেটি?’
‘ছেলেটি নয়, মেয়েটি।’
‘মানে? (আঙুল তুলে) জামাই...।’
‘হ্যাঁ।’
‘আচ্ছা!’ (চিন্তা, পায়চারি), ‘তাই তো বলি, আমার মেয়ে...! (পায়চারি) ঠিক আছে। কিন্তু বাচ্চা তোর কাছেই থাকবে। আইন তাই বলে। আমার...।’
‘আমার সঙ্গে থাকবে না, বাবা, তানিম বাচ্চা পছন্দ করে না।’
‘তানিম? সে কে?’
‘আমি যার সঙ্গে থাকব।’
‘মানে?’
‘মানে বাচ্চাটা তোমার কাছে থাকবে। ওর বাবা আর তার নতুন বউ ওকে নেবে না, ওরা চলে গেছে নরওয়েতে, ওর কোম্পানির হেড অফিসে জয়েন করবে সে।’
‘এসব হচ্ছেটা কী!’ অধৈর্য ভঙ্গি বাবার।
‘কেন, বাচ্চাটা এখানে থাকলে অসুবিধা হবে? তুমি না ওকে এত ভালোবাসো? ওকে নিয়ে চিড়িয়াখানায় যাবে, পার্কে যাবে, শপিং মলের চিলড্রেনস কর্নারে যাবে, আর্ট স্কুলে নিয়ে যাবে, পারবে না?’
‘হ্যাঁ, কিন্তু...।’
‘কোনো কিন্তু নয় বাবা, প্লিজ, তোমার পায়ে পড়ি, বাবা!’ পায়ে না পড়ে সোজা ওভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলল মেয়ে।
এক মাস পর
‘একটু গুছিয়ে বল, আমি তোর কথা ঠিক...বুঝতে পারছি না।’
‘আমি এখানেই থাকব, বাবা, আমি ফিরে আসতে চাই। বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেতে চাই, ওকে নিয়ে চিড়িয়াখানায় যেতে চাই, পার্কে নিয়ে যেতে চাই, রোজ আর্ট স্কুলে নিয়ে যাব। বলো, বাবা, তুমি চাও না আমি এখানে থাকি?’
‘কিন্তু...।’
‘কোনো কিন্তু নয়, বাবা, তোমার পায়ে পড়ি।’ সত্যি সত্যি নিচু হয়ে পা ধরতে গেল মেয়ে।
দ্রুত হাত লম্বা করে মেয়েকে থামানোর ভঙ্গিতে, ‘কিন্তু ওই তসলিম না কি যেন নাম..., সে? সে কোথায়?’
‘ওসব আমি বানিয়ে বলেছিলাম, বাবা, আমি আসলে একটু একা থাকতে চেয়েছিলাম।’
চিন্তিত ভঙ্গি বাবার, ‘উহু, নিশ্চয় ওর সঙ্গে ঝগড়া করেছিস। এক কাজ কর, ওকে ডেকে নিয়ে আয় আমার কাছে, আমি কথা বলব। একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস।’
‘তুমি ভুল করছ, বাবা, তানিমের সঙ্গে ওই ধরনের কোনো ব্যাপার নেই। বিশ্বাস না হলে তুমি ওকে ফোন করতে পার; আমরা এখনো ভালো বন্ধু। আমি একাই ছিলাম, কিন্তু এখন আর ভালো লাগছে না। আমি তোমাদের সঙ্গেই থাকতে চাই, বাবা, প্লিজ!’
তিন মাস পর
মেয়েটি বুকে হাত বেঁধে ভুরু কুঁচকে অন্যদিকে তাকিয়ে আছে। দৃশ্যের বাইরে পুরুষ কণ্ঠের আকুতি শোনা গেল, ‘কী বলছ এসব, ওকে কেন আমি বিয়ে করতে যাব! আমরা একসঙ্গে গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু বিয়েটিয়ের কথা আসছে কেন? দেখো, তোমাদের জন্যই ফিরে এসেছি। সবাইকে নিয়ে নরওয়েতে থাকব, বাচ্চাটাকে চিলড্রেনস পার্কে নিয়ে যাব, ওয়াটার জু দেখতে নিয়ে যাব, আর্ট স্কুলে নিয়ে যাব। ও তো আমাদের বাচ্চা, তাই না? ওর কথাটা অন্তত একবার ভাবো! (চোখ বন্ধ করে মাথা নেড়ে কিছু একটা বলতে গেল মেয়ে, হাঁ করেও থেমে গেল লোকটির কথার তোড়ে), আমার দিকে তাকাও, যত যা-ই ঘটুক, তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। বলো, বাসো না?’
এ সময় হঠাৎ দরজায় শব্দ হলো, মেয়েটি এগিয়ে গেল দরজার দিকে, ততক্ষণে ভেতরে ঢুকল একজন। আগন্তুক লোকটিকে দেখে, ‘দেখো না, এই লোকটি...মানে, আমার স্বামী ছিল, হঠাৎ কোত্থেকে এসে আমাকে ভয় দেখাচ্ছে,’ আদুরে গলায় তাকে বলল মেয়েটি, ‘তুমি কিন্তু হইচই কোরো না, প্লিজ, ও এমনিতেই চলে যাবে, এখনই যাবে, দেখো!’ বলে ঘাড় ঘুরিয়ে উজ্জ্বল চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল স্ত্রী।
সাত দিন পর
রকিং চেয়ারে বসে দুলতে দুলতে কোকের গ্লাস নাড়ছে স্বামী। নিরাসক্ত আলস্যে মেয়েটির কথা শুনছে।
‘আমাদের বাচ্চাটার কথা একবার ভাবো, ও সারাক্ষণ তোমার কথা বলে, জানো? আমরা ওকে নিয়ে পার্কে-চিড়িয়াখানায় যাব, রোজ সকালে ওকে স্কুলে নিয়ে যাব, তুমি ওকে আর্ট স্কুলে নিয়ে যাবে।’
‘ধরো, ওই লোকটা...।’
‘বললাম যে, বিশ্বাস হচ্ছে না? স্রেফ তোমাকে রাগানোর জন্যই বানিয়ে বানিয়ে ওই সব বলেছিলাম। আসলে ও আমার জাস্ট একজন বন্ধু। ইচ্ছে হলে বাবাকেও জিজ্ঞেস করতে পার, ওর নাম তানিম।’
‘ঠিক আছে,’ উদাসীন গলায় বলল লোকটা। ‘তুমি রাঁধ ভালো। তানিয়া তো অফিস করে সময় পায় না, আশা করি সেও খুশি হবে। ও খুব ভালো মেয়ে। তুমি দেখলেই...,’ লোকটির মুখ নড়ছে, হয়তো কিছু বলছে সে, যেন স্লো মোশনে মুখ নড়ছে, কিন্তু শব্দগুলো মুখ থেকে মেয়েটির কানে এসে পৌঁছাচ্ছে না, মাঝপথে এসে থেমে গিয়ে বুদ্বুদের মতো হাওয়ায় ভাসছে যেন। তারপর কিছু ধ্বনি টানা সুরে একটু একটু করে এসে কানে বাড়ি খেল, বিলাপের মতো, ঘণ্টার শব্দের মতো, তারপর কলস্বরে হট্টগোলের মতো, যুদ্ধের গোলার মতো, মেঘ গর্জনের মতো, বজ্রের মতো একসঙ্গে সবকিছু মিশে প্রচণ্ড বেগে কানে বাড়ি খেতে লাগল। বাড়তে বাড়তে অবশেষে হঠাৎ একেবারে নিস্তব্ধ হয়ে গেল।
অসহ্য নীরবতা।
দূরে একটা করুণ সুর হালকা বাতাসের মতো যেন পিছলে যায়।
‘তানিয়া! কে সে?’ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে জানতে চাইল হাঁ করে হাঁপাতে থাকা মেয়েটি।
‘আমার সঙ্গে থাকে। এখানেই এক ইউনিভার্সিটিতে পড়ায়। কয় দিন পরেই অবশ্য...।’ আর শুনল না মেয়ে, ধৈর্য হারিয়ে ফেলল। ছুটে দৌড়ে বেরিয়ে গেল। অবাক হয়ে সেদিকে তাকিয়ে থেকে হাত নেড়ে বাক্যটি শেষ করল লোকটি, ‘চলে যাবে অস্ট্রেলিয়ায়।’
ঠকাস করে গ্লাসটা রেখে উঠে দাঁড়াল লোকটি। ডোজটা একটু বেশি হয়ে গেছে বুঝে উত্তেজিত হয়ে দরজার দিকে চেয়ে চিৎকার করে বলল, ‘আরে, ওর স্বামীও এখানে থাকে!’
কিন্তু শুনতে পায়নি বুঝতে পেরে পায়ের কাছে পড়ে থাকা একটা কাগজের বাক্সে লাথি মেরে বলল, ‘ধুত্তর!’
দুই দিন পর
‘না না, আমি বেশি কিছু বলতেও আসিনি। তুমি কথা না শুনেই ফোনের লাইন কেটে দিচ্ছিলে, পরে তো বন্ধই করে রেখেছ, তাই আমি নিজেই চলে এসেছি অ্যাপলোজি চাইতে, ব্যস।’
‘কথা শেষ হয়েছে?’
‘তুমি যেমন তানিমের কথা বানিয়ে বলেছিলে, আমিও তেমনই জাস্ট একটু তোমাকে জ্বালাতে...।’
‘গেট লস্ট।’
‘আমি চলে যাওয়ার সময় তানিয়ার হাজব্যান্ডকে বাসাটা ভাড়া দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমিই এখন ওদের সঙ্গে থাকি। ওদের থেকে সামনের রুমটা চেয়ে নিয়ে...।’
জোর গলায়, ‘গেট লস্ট, কান্ট য়্যু হিয়ার মি?’
চিৎকার করে, ‘আই ওয়াজ অনলি জোকিং, দ্যাটস অল!’
চিৎকার করে হাত নেড়ে দরজা দেখিয়ে, ‘ফাইন। এবার বাইরে।’
চিৎকার করে দুই ধাপ এগিয়ে এসে মাথা সামনে তুলে, ‘আই সেইড, আই অ্যাম সরি।’
‘গো টু হেল উইথ ইওর আগলি ফেইস, আগলি জোক, আগলি অ্যাপলোজি!’
দড়াম করে দরজা লাগার শব্দ হলো ধুপধাপ করে লোকটি বেরিয়ে যাওয়ার পর।
একটু পরে, টেলিফোনে
‘হ্যাঁ, মোয়াজ্জেম সাহেব!...হ্যাঁ ভাই, (বিরতি), আর ভালো! ভাই, আমাকে শুধু একটি টিকিট কনফার্ম করে দেন, কালই। (বিরতি) না না, বাকি কাগজগুলো রেখে দেন, আমি নিয়ে নেব। (নীরবতা) না না, ওদের ভিসা লাগবে না...(বিরতি), আহা, বললাম তো, ওরা যাচ্ছে না, (কিছুটা আস্তে...আনমনে) সেধে সেধে ক্লান্ত হয়ে পড়েছি! (আবার স্বাভাবিক জোরে) আমি একাই (বিরতি), হ্যাঁ-হ্যাঁ, ওয়ান ওয়ে, (বিরতি) ঠিক আছে, ধন্যবাদ।’
অতঃপর দীর্ঘ বিরতি, বছর খানেক পর
ধূসর দেয়ালের পাশে ধীরে ধীরে দেখা গেল লোকটির শান্ত মুখ, বুকে হাত ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। প্রশ্ন করল, ‘বাচ্চা কোথায়? কেমন আছে সে? অনেক বড় হয়ে গেছে, না?’
‘স্কুলে গেছে।’
‘বাচ্চা..., মানে, তোমার সঙ্গে ভালোই আছে?’
‘অবশ্যই, কেন থাকবে না, আহ্! আমরা একসঙ্গেই থাকি। বিভিন্ন ছবির বইপত্র কিনে দিই। ওকে নিয়ে বেড়াতে যাই, ফ্যান্টাসি কিংডমে নিয়ে যাই, আর্ট স্কুলে যাই। ভাবছি, সাঁতারটাই বা বাদ যাবে কেন, ওতেও ভর্তি করে দেব কদিন পর।’
‘ঠিক আছে, আমিও আসি। তুমি ছাড়া আমার আর কে আছে বল! আমরা একসঙ্গে বেড়াতে যাব, তোমার হাতের রান্না খাব।’
‘না। ব্যাপারটা ভালো দেখাবে না। তা ছাড়া আরও একজনের কথাও ভাবতে হবে। সে হয়তো ঠিক সহজভাবে মেনে নেবে না, ফ্রি ফিল করবে না।’
‘আরেকজন!’ হাত ঝুলিয়ে গুঙিয়ে উঠল লোকটি, ‘তার মানে তৃতীয় পক্ষ! কে সে? কোত্থেকে এল?’
‘আরে, আমার বাবা আরকি। তুমি এখানে থাকলে কী মনে করবেন তিনি, ভাবো তো!’
‘তা হলে চলো আমার সঙ্গে।’
‘কোথায়?’
‘কেন, আমার বাসায়!’
‘না-না, ইট ইজ টু লেইট নাউ। ওসব এখন আর মাথায় না আনাই ভালো। তুমি বরং যাও, হ্যাঁ, খোদা হাফেজ!’
অবশেষে এক মাস পর
চেয়ারে উপবিষ্ট লোকটিকে পেছন থেকে জড়িয়ে ধরে তার মাথার ওপর থুতনিটা রেখে দাঁড়িয়ে আছে নারী। বলল সে, ‘এসিটা কমিয়ে দিই? নাকি অফ করে দেব? তোমার তো আবার অল্পতেই ঠান্ডা লাগে।’
‘তোমার মনে আছে? সবকিছু মনে আছে?’
‘থাকবে না! বেশি রাত জাগলে আগের মতো ঘুমাতে অসুবিধা হয়? নাকি ওষুধ খাও?’
‘আজকে ঘুমাবে না। বলো না, তুমি যে চলে এলে, বাচ্চা রাগ করেনি?’
‘আরে না। কোথায় যাচ্ছি বুঝতেই পারেনি। বাদ দাও, তোমার কাছে এসে কী যে ভালো লাগছে, জানো? আসলে এখন শুধু আমরাই পারি একজন আরেকজনের সহায় হতে, সঙ্গী হতে। আর সবকিছুই কেমন গৌণ লাগে, তাই না?’
‘নিশ্চয়। আমরা দুজনে দুজনার, সুপার মার্কেটে ঘুরে বেড়াব, আর্ট এক্সিবিশনে যাব, পার্কে বসে বাদাম খাব, মুভি দেখব, মিউজিক...আহ্।’
কিন্তু সাত দিন পর
লোকটি সোফায় উপবিষ্ট। স্ত্রী সদা সঞ্চারমাণ।
হঠাৎ থেমে দাঁড়িয়ে ঘোষণার ভঙ্গিতে বলল, ‘আমি ঠিক করেছি একটা বুটিক দেব।’
‘দর্জি!’
‘ওভাবে বলছ কেন? ওসব কিছু না-কিছু আজকাল সবাই করছে।’
‘সবাই করলেই সেটা সঠিক হয়ে যায় না।’
‘কেন হয় না? ঠিক না হলে সবাই করে?’
‘কোথায় যেন একটি বইতে পড়েছিলাম, লেখক গালি দিতে গিয়ে বলছেন, তোমার চেয়ে মুদি ভালো! আর এখন দেখি, সবাই মুদি হতে চায়। ভালো মুদি হতে প্রতিযোগিতা করে। মুদি বিষয়ে পড়াশোনা করে।’
‘হুহ্, নীতিকথা!’ মুখভঙ্গি করল নারী, ‘খেয়েদেয়ে আর কাজ নেই তো, বড় বড় বুলি কপচায়।’
‘তার মানে বুলিগুলো বড় বড় ছিল।’
‘যারা ওসব পড়ে, তাদের কাছে হয়তো ছিল।’
‘কিন্তু তুমি একটু আগেই “বড় বড়” কথাটা বলেছ।’
‘বলেছি তো কী হয়েছে? তুমি আমার সঙ্গে ঝগড়া করছ?’
নীরবতা।
‘বুদ্ধিটা কার?’
কিছুক্ষণ নিরুত্তর থেকে অস্পষ্ট ভঙ্গিতে একটা নাম বলল নারী।
‘ও, সেই বাঁদরটা?’
ফুঁসে উঠল মেয়ে। ‘ও একজন সেলিব্রিটি!’ রাগত অভিব্যক্তি।
‘মুদি সেলিব্রিটি।’
‘বাজে কথা বলবে না!’ শাসানোর ভঙ্গি।
‘মুদি সমাজ, মুদি সংস্কৃতি, মুদি মানসিকতা। নাপিত, বাবুর্চি, মুদি সেলিব্রিটি।’
‘অসহ্য!’ ঝামটা দিয়ে উঠল নারী। ‘তোমার সঙ্গে কথা বলাই মুশকিল। আর্ট-কালচার কিচ্ছু বোঝ না। একটা ভালো বই, ভালো মুভি, ভালো মিউজিক—কোনোটা নিয়েই তোমার সঙ্গে শেয়ার করা যায় না।’
‘তোমার ভালো আর আমার ভালো এক হয় না যে! তুমি খোঁজ কোন বইটা বিখ্যাত, মিউজিক, মুভি কোনটা হিট হয়েছে—সেটা।’
‘ভালো বই-ই তো বিখ্যাত হয়, নাকি? ভালো মিউজিকই তো সবাই শোনে।’
‘না, বেশির ভাগ ক্ষেত্রেই তা হয় না। সত্যিকারের ভালো বই কিংবা মিউজিক-মুভি নিয়ে কথা বললে সেসব তোমার মাথায় ঢুকবে না। দেখো না, তোমার সঙ্গে আমি তোমার মতো করে কথা বলি?’
‘আমার মাথায় ঢোকে না!’ তেড়ে এল নারী, ‘আমার মতো করে কথা বল, মানে কী—অ্যাঁ, মানে কী? আমার মতো করে কথা বলতে পারবে তুমি, পারবে? তোমার সঙ্গে...।’
ওদের তর্ক ক্রমশ উচ্চকিত হতে হতে ধীরে ধীরে ঝগড়ায় রূপ নেয়, আরও বাড়তে থাকে, তখনো ওরা হাতমুখ নেড়ে কথা বলেই চলে।
তিন দিন পর
টেলিফোনে—
‘না-না, ডেনমার্ক হয়ে যাব না, ওরা অনেক জায়গায় থামবে। আপনি ভাই ব্রিটিশ এয়ারে করে দেন। লন্ডনে একটু থামুক, তাও ভালো।’ একটু বিরতি। ‘অনেক দিন কাজ করতাম তো, একটা সোসাইটি হয়েছে, বাকি জীবনটা ওখানেই কাটাব ভাবছি।’ বিরতি। ‘আরে না, একাই..., একটা সিঙ্গেল টিকিট করে দিন, ওয়ানওয়ে, ব্যস।’ বিরতি। ‘সম্ভব হলে কালই...হ্যাঁ, ঠিক আছে..., ওকে।’ ফোন রেখে দিল সে।
নীরবতা।
‘কিন্তু তুই বারবার হেরে গিয়ে পালিয়ে যাবি কোথায়?’
বক্তার দিকে ফিরে যেন কিছুটা রেগে গিয়ে বলল সে, ‘অ্যাডজাস্ট করা উচিত, সংসার করতে হলে কিছু ছাড় দুজনকেই দিতে হয়, অন্যের মতামতকে সম্মান...,’ হাত নেড়ে শব্দ খোঁজার ভঙ্গি, ‘অন্তত সহ্য করা উচিত..., এসবই তো বলবি? নাকি আরও কিছু? বল। বলার জন্যই তো এসেছিস।’
‘না, এসব কিছুই আমি বলব না। আমার প্রশ্ন হচ্ছে, তুই বারবার হারিস কেন? হেরেই যদি যাবি, তো আবার ফিরে আসিস কেন?’
বিরতি। চিন্তা।
‘ওই যে, কুকুর যেমন তার বমির কাছে যাবেই, শুয়োর বিষ্ঠার পাঁকে—কে যেন বলেছিল কথাটা? (বিরতি) বোকারা প্রথমে তিনবার বোকামি করে এবং তারপর করতেই থাকে।’
‘হুম, (বিরতি) এই তোর ব্যাখ্যা?’ সোফায় হেলান দিয়ে বসেই আছে বক্তা।
ঘর, কাপড়চোপড়, ব্যাগ গোছাতে গোছাতে কথা বলছে অন্যজন। বলল, ‘হয়তো...অন্যভাবেও বলা যায়, কিংবা হয়তো আরও কারণ আছে।’
‘ভালোবাসা?’
মাথা নেড়ে, ‘কখনো অহমিকা—জেদ, কখনোও ক্লান্তি—ভরসা।’
‘তার মানে আশ্রয়। অবচেতনে তুই ওর মধ্যে এক ধরনের নির্ভরতা খুঁজে পাস।’ নিজেই মাথা ঝাঁকিয়ে, ‘তোর ফেরা হবে না। শুধু শুধু আবার দুদিন পর প্লেন ভাড়া না দিয়ে, চুপ করে বসে থাক। একটু সময় দে, নিজেই ঠিক হয়ে যাবে।’
‘ঠিক হয়ে গেছে বলে মনে হবে, বলছিস?’
‘একটু ভালো করে বুঝিয়ে বললে কী না হয়! একটু আগ্রহ দেখিয়ে...।’
‘ওসবও ট্রাই করে দেখেছি, নাটকের মতো করে বলেছি। আগে বলতাম বাচ্চার কথা, পরে বয়সের কথা, নিঃসঙ্গতায় নির্ভরতার কথাও বলেছি।’
‘খায়নি?’
চিন্তিত ভঙ্গিতে, ‘উম্ম?’
‘কাজ হয়নি ওতে?’
‘হয়েছে তো, দেরিতে হলেও ভালোই কাজ দেয় ওসব। কিন্তু..., (হতাশা) খুবই সাময়িক। (শ্রাগ করে) টেকে না।’
‘আংশিক বিশ্বাসও একটা টেকসই সম্পর্ক দিতে পারে। তাও বা মন্দ কী!’
‘খারাপ না হলেই সেটা ভালো হয়ে যায়? (হাসি) কী সরল সমীকরণ!’
‘তুই পোষ না মানার জন্য পণ করে আছিস।’
মাথা নেড়ে, ‘ভালো এবং মন্দের একই পুরস্কার হতে পারে না। আমি ভালোবেসে ফুল কিনে আনি, ও সেটাকে ভাজি করে খায়। অনেক দেখেছি।’
‘যথেষ্ট দেখা হয়ে গেছে বলেই তুই কাউকে পরিত্যাগ করতে পারিস না। প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে।’
‘আবেগ আর দায়িত্ব এক হতে পারে না। হূদয়াবেগ, ভালোবাসা আর দৈনন্দিন কাজকর্ম যাদের কাছে এক—(হাত-মুখের ভঙ্গি করে) আমি তাদের দলে নই।’
নীরবতা।
‘আর, কী একটা একঘেয়ে ব্যাপার, জানিস, একই জিনিস যেন বারবার ঘটছে!’
‘হুম, দিস ইজ লাইফ, এই রিপিটেশন, পুনরাবৃত্তিই জীবন।’
‘নো, দিস ইজ নট লাইফ। ওসব হচ্ছে ব্যর্থ লোকদের আত্মপ্রবঞ্চনা। আমি এই পুনরাবৃত্তি চাই না!’
‘কিন্তু না চাইলেও তা ঘটবে। চাওয়া না-চাওয়ার আমরা কেউ নই। এসবই হচ্ছে, যাকে আমরা বলি, জীবনের প্রাত্যহিকতা; যাতে থাকে অনিচ্ছুক বিষণ্নতা এবং চাপিয়ে দেওয়া আনন্দও। তখন কিংবা এখন, আসলে জীবন তো জীবনই!’
‘শুনেই মনে হয় না, কথাটা কত মিথ্যা?’
‘কী রকম?’
বিরতি, একটু ভেবে নেওয়ার ভঙ্গি।
‘তখনকে এখন দিয়ে ভাগ কর, তারপর সময় দিয়ে গুণ কর। তার সঙ্গে ভালোবাসা যোগ না করে জীবন থেকে বিয়োগ কর—দেখবে ফলাফল শূন্য।’
‘যে মানুষ তার অহংকে মূল্য দেয়, সে জানে কীভাবে বেদনা লুকাতে হয়। “সায়মন অ্যান্ড গারফাঙ্কল”-এর মতো হয়তো সে বৃষ্টির ফাঁকে কেঁদে নেয়।’
‘এমনকি আমার কান্নাও তাকে বিচলিত করে না। অশ্রু যেন প্রস্রাবের মতোই নৈমিত্তিক।’
নীরবতা।
‘এমন একটা অচেনা জীবন, যাকে যাপনের যন্ত্রণা কল্পনাও করিনি।’
‘তোদের ব্যাপারটা যেন সেই ফলের মতো, পাকার আগেই যেটা পচে যায়।’
বিরতি।
‘এখন পুরোনো জুতোর মতো আরামদায়ক নতুন জুতোই কিনতে পাওয়া যায়।’
‘এবং সেই জুতোর ফিতাও আর আগের মতো সহজে বদলাতে হয় না।’
‘এখন আর কারও শার্টের বোতামও ছেঁড়ে না।’
নীরবতা। দুজনই থেমে নিশ্চুপ হয়ে গেছে।
‘কিন্তু, তবুও...ধর, এখন এই মুহূর্তে ও যদি এসে বলে থেকে যেতে?’
‘টিভিতে যেমন দেখায়?’ তিক্ত হেসে মাথা নাড়ে সে, ‘বাদ দে।’ একটু থেমে, ‘আসলে আমি এবার বড় বেশি আশা করে এসেছিলাম। বয়স হয়েছে তো, একটা স্থিতি খুব দরকার ছিল। কিন্তু দেখলাম, ও আগের চেয়ে আরও বেশি অনমনীয় হয়ে গেছে, পুরোনো লোহার মতো। হয়তো আমিও হয়েছি।’ শ্রাগ করে, ‘হলো না,’ মাথা নেড়ে বলে, ‘হবে না।’
পেছন থেকে দেখা যায় অপরজনও মেনে নেওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে, দুহাত পেতে নিজের নিম্নমুখী মুখ-মাথাটা ধরে থাকে। দূরে অন্যজন দুহাত ছড়িয়ে হতাশ ভঙ্গিতে মাথা সোফার পেছনে দিয়ে বসে রয়।
ধীরে ধীরে আলো কমে এসে অন্ধকার হয়ে যায় নীরব ঘরখানি।
=============================
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ সেলিম হোসেন
এই গল্প'টি পড়া হয়েছে...
কবিতা বাতাসে অক্সিজেন ছড়ায় সত্যজিৎ আমার গুরু ছিলেন গল্প- দৌড় বাংলা ঋতু-মাসের নামবিচার যেভাবে মায়ের মন জয় করল বাবা মানিক পীরের গান গল্প- চুপি চুপি বাঁশি বাজে গল্প- বিধুহীন গল্প- অসমাপ্ত চুম্বনের ১৯ বছর পর... গল্প- বসন্ত বিলাপ খোয়াবের প্রতিলিপি গল্প- জিঞ্জির ফেরা দুর্লভ সময়ের হলফনামা ইচ্ছা ছিল কবি হওয়ার আমার গ্রন্থাগার সোনার কমলার খোঁজে রূপবান ঢাকার রক্তক্ষরণ নারী জীবনের অচলায়তন 'ত্যাগের' মূল্যায়ন ও মুক্তকণ্ঠ তারুণ্য মূল সংবিধান সংরক্ষণে সরকারের ইউটার্ন তুরস্কে জেনারেলদের পদত্যাগ কেন? ছোট দলগুলো ফুরফুরে মেজাজে! কোচিং ব্যবসা এবং শিক্ষার বেহাল দশা গল্প- লঞ্চের আপার ক্লাসে বাচ্চা হাতি গুরুপল্লির আশ্রমে ভর্তি না হয়েই মুক্তিযুদ্ধের ১০ বই মগ্নচৈতন্যের বর্ণময় অভিঘাত গল্প- চিনেজোঁক পুস্তক প্রকাশনা ও বাংলা একাডেমীর বইমেলা শাহি মনজিলে সাহিত্য উৎসব by শাহীন আখতার বাজে জসীমউদ্দীন নান্দনিক চৈতন্য গ্রামকে শহরে এনেছি গল্প- জলঝড় একাত্তরের অপ্রকাশিত দিনপঞ্জি রশীদ করীমে'র সাক্ষাৎকার- 'মনে পড়ে বন্ধুদের' প্রাচ্যের ছহি খাবনামা গল্প- এভাবেই ভুল হয় গল্প- মাঠরঙ্গ ফয়েজ আহমেদঃ স্মৃতিতে চিঠিতে অরুন্ধতী রায়ের সাক্ষাৎকারঃ উপন্যাসের জগতের জগতের সঙ্গে আমার সম্পর্ক নেই ইতিহাস ও জাতি দিয়ে ঘেরা গল্প- চাল ডাল লবণ ও তেল ক-য়ে ক্রিকেট খ-য়ে খেলা গল্পসল্প- ডাংগুলি হ্যারল্ড পিন্টারের শেষ সাক্ষাৎকারঃ আশৈশব ক্রিকেটের ঘোর সূচনার পিকাসো আর ভ্যান গঘ আল্লাহআকবরিজ সি সি গল্প- কবি কুদ্দুস ও কালনাগিনীর প্রেম গল্পসল্প- আমার বইমেলা
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ সেলিম হোসেন
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
August
(511)
-
▼
Aug 20
(12)
- আফগান কর্মকর্তাদের মনোবল বাড়াতে কাবুলে আর্মস্ট্রং
- ৬ ফিলিস্তিনি নিহত
- পাকিস্তানে নতুন করে নির্বাচনের আহ্বান নওয়াজ শরিফের
- আসাদকে সরে দাঁড়াতে বললেন বিশ্বনেতারা
- ইসরায়েলে সহিংস ঘটনায় নিহত ১০ আহত ২৫
- সিরিয়ায় সামরিক অভিযান বন্ধ করা হয়েছে
- আন্না হাজারের আন্দোলন নিয়ে বিভক্ত ভারতের সুশীল সমাজ
- জনপ্রিয়তা পুনরুদ্ধারে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ওবামা
- প্রেমাংশুর রক্ত চাই by নির্মলেন্দু গুণ
- গল্প- ফিরে যায় কাঠঠোকরা by সেলিম হোসেন
- কবিতা বাতাসে অক্সিজেন ছড়ায় by কে রায়ান
- সাক্ষাৎকারঃ সত্যজিৎ আমার গুরু ছিলেন
-
▼
Aug 20
(12)
-
▼
August
(511)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment