Saturday, March 7, 2026
ইসরায়েলের হয়ে কোনো মার্কিন লড়তে চান না: সিনেট শুনানিতে প্রতিবাদ সাবেক মেরিন সেনার
ইসরায়েলের হয়ে কোনো মার্কিন লড়তে চান না: সিনেট শুনানিতে প্রতিবাদ সাবেক মেরিন সেনার
শুনানি চলাকালে ব্রায়ান চিৎকার করে বলতে থাকেন, ‘এই যুদ্ধের মূল কারণ হলো ইসরায়েল। ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে চায় না।’
মেরিন সেনার এই আকস্মিক প্রতিবাদে পুরো শুনানিতে বিঘ্ন ঘটে। একপর্যায়ে তাঁকে কক্ষ থেকে সরিয়ে নেওয়ার সময় ক্যাপিটল পুলিশ ও রিপাবলিকান সিনেটর টিমোথি প্যাট্রিক শিহির সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়। ব্রায়ানের অভিযোগ, এ ধস্তাধস্তির একপর্যায়ে দরজার সঙ্গে চাপে তাঁর হাত ভেঙে গেছে।
রয়টার্সের যাচাই করা এক ভিডিওতে দেখা যায়, সামরিক পোশাক পরিহিত ব্রায়ানকে কক্ষের দরজা দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করছেন সিনেটর টিমোথি প্যাট্রিক শিহি ও ক্যাপিটল হিলের পুলিশ কর্মকর্তারা। সে সময় একটি খোলা দরজায় ব্রায়ানের হাত আটকে যায়।
তবে এ আঘাতের পরও দমে যাননি ব্রায়ান। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রায়ান জানান, নর্থ ক্যারোলিনা থেকে গ্রিন পার্টির প্রার্থী হিসেবে মার্কিন সিনেট নির্বাচনে নিজের প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ধস্তাধস্তির সময় ম্যাকগিনিস চিৎকার করে বলছিলেন, ‘ইসরায়েলের হয়ে কেউ লড়তে চান না।’ এ সময় প্রত্যক্ষদর্শীরা তাঁর হাতের দিকে তাকান। দেখা যায়, দরজার কবজায় তাঁর হাত আটকে গেছে এবং তখনই হাড় ভাঙার শব্দ শোনা যায়।
৪৪ বছর বয়সী ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, গ্রেপ্তারে বাধা দেওয়া ও অবৈধ বিক্ষোভ চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাকগিনিস বলেন, ‘আমি অনেক আগে থেকেই এ নিয়ে লড়ছি। নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়াতে গিয়ে হাত ভাঙার পরও আমার এই যাত্রা থামেনি। এ ঘটনা আমাকে আরও সংকল্পবদ্ধ করেছে। মানুষের ক্ষোভ যেমন সত্য, সংকল্পও তেমনি বাস্তব।’
মন্টানার প্রতিনিধি টিমোথি প্যাট্রিক শিহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ওই হাতাহাতি থামাতে তিনি হস্তক্ষেপ করেছিলেন।
শিহি লিখেছেন, ‘ক্যাপিটল পুলিশ সশস্ত্র বাহিনী–বিষয়ক কমিটির (আর্মড সার্ভিসেস) শুনানি থেকে এক উন্মত্ত বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। ওই ব্যক্তি পুলিশকে বাধা দিচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি সহায়তার সিদ্ধান্ত নিই। এই ভদ্রলোক ক্যাপিটলে এসেছিলেন সংঘাতের উদ্দেশ্য নিয়ে এবং তিনি তা-ই পেয়েছেন। আমি আশা করি, নতুন কোনো সহিংসতা না ঘটিয়ে তিনি প্রয়োজনীয় চিকিৎসা বা সহায়তা পাবেন।’
![]() |
| সাবেক মেরিন সেনাসদস্য ও নর্থ ক্যারোলাইনা থেকে মার্কিন সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী ব্রায়ান ম্যাকগিনিসকে ওয়াশিংটন ডিসিতে সিনেটের সশস্ত্র বাহিনী–বিষয়ক উপকমিটির শুনানি থেকে টেনে বের করে নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এই স্থিরচিত্র নেওয়া হয়েছে। ৪ মার্চ ২০২৬। রয়টার্স। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1281)
-
▼
March
(202)
-
▼
Mar 07
(8)
- সৌদি আরব কেন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে by ব...
- লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল
- ইরানের পাল্টা হামলায় বদলাচ্ছে সমীকরণ: দীর্ঘমেয়াদি ...
- মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য...
- যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার দামের থাড রাডার ব্যবস্...
- ইরানে হামলায় যেভাবে লাভ হচ্ছে রাশিয়ার by লিওনিদ রা...
- ইসরায়েলের হয়ে কোনো মার্কিন লড়তে চান না: সিনেট শুনা...
- ট্রাম্প চাইলেই কি খামেনিকে হত্যা করতে পারেন, আন্তর...
-
▼
Mar 07
(8)
-
▼
March
(202)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment