Tuesday, August 26, 2025
গাজায় নৃশংসতা চালিয়ে ইসরায়েল কি পশ্চিমা বিশ্বেও একঘরে হয়ে যাচ্ছে
গাজায় নৃশংসতা চালিয়ে ইসরায়েল কি পশ্চিমা বিশ্বেও একঘরে হয়ে যাচ্ছে
গাজাবাসী
যে না খেয়ে আছেন, তা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কয়েক
মাসের মধ্যে প্রথমবারের মতো নিজের মধ্যপ্রাচ্যবিষয়ক দূতকে ইসরায়েলে
পাঠিয়েছেন। সেখানে গিয়ে তিনি গাজার বিশৃঙ্খল খাদ্য বিতরণব্যবস্থা দেখবেন।
গাজায়
ইসরায়েল গণহত্যা করছে কি না, তা নিয়ে অনেক বুদ্ধিজীবী এখন প্রশ্ন তুলছেন।
যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে করা জরিপে দেখা যাচ্ছে, মানুষ ইসরায়েলকে নিয়ে আরও
নেতিবাচক মনোভাব পোষণ করছেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের এ যুদ্ধ
শেষ করার স্পষ্ট কোনো পরিকল্পনাও দেখা যাচ্ছে না।
ইসরায়েলের প্রতি এ
অবিশ্বাস নিয়ে ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি
বলেছেন, গাজায় অনাহারের তথ্য অতিরঞ্জিত, হামাসকে ধ্বংস করা দরকার,
সমালোচনাকারীরা অনেকেই ইহুদিবিদ্বেষী। নেতানিয়াহুর মতে, পশ্চিমা দেশগুলো
ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা হবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য
হামাসকে পুরস্কৃত করা।
ইসরায়েলি রাজনীতিবিষয়ক বিশ্লেষক নাটান স্যাকস
বলেন, একে একই ধরনের আরেকটি সমস্যা হিসেবে মনে করছে ইসরায়েল। কিন্তু তারা
বিশ্বের মনোভাব বুঝতে ভুল করছে। কারণ, পুরো দুনিয়ার দৃষ্টিভঙ্গি এখন বদলে
যাচ্ছে। আর তরুণদের মধ্যে এ বদলটা সবচেয়ে বেশি।
গাজায় ব্যাপক অনাহার
নিয়ে যখন মানুষের ক্ষোভ বাড়ছে, তখন বিশ্বমঞ্চে ইসরায়েল আরও একা হয়ে পড়ছে।
২০২৩ সালে হামাসের সে হামলা এখনো ইসরায়েলিদের মনে গেঁথে আছে। কিন্তু গাজায়
যেভাবে ধ্বংসযজ্ঞ আর অনাহার চলছে, তা বিশ্বের অন্যদের চোখে আরও বেশি পড়ছে
এবং গুরুত্ব পাচ্ছে।
হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির জন্য গত
মার্চে ইসরায়েল গাজায় সাহায্য বন্ধ করে দেয়। তারপর তারা সেখানে নিজেরা
খাবার বিতরণের চেষ্টা করে। কিন্তু তা বিশৃঙ্খল ও প্রাণঘাতী রূপ নিয়েছে।
ইসরায়েলের ত্রাণকেন্দ্রগুলোয় খাবার সংগ্রহ করতে গিয়ে বহু ফিলিস্তিনি হত্যার
শিকার হয়েছেন।
এ সংঘাত কখন শেষ হবে, তা কেউ জানে না। ইসরায়েল
বহুবার গাজার বিভিন্ন জায়গা দখলে নিয়েছে, আবার ছেড়েও দিয়েছে। জাতিসংঘ বলছে,
গাজায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই সাধারণ
মানুষ। নেতানিয়াহু এখনো জানাননি, সংঘাত শেষে হামাসের বদলে কে গাজা শাসন
করবে। এ কাজে যাদের সহায়তা করার সম্ভাবনা সবচেয়ে বেশি—সেই সৌদি আরব, মিসর
বা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতেও রাজি নন তিনি।
ট্রাম্প
হামাসবিরোধী সংঘাতে ইসরায়েলের পক্ষে। তিনি আগেও নেতানিয়াহুকে যেভাবে খুশি
হামলা করার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু এবার ট্রাম্পকে গাজার দুর্ভিক্ষের
ভিডিও দেখে হতবাক মনে হয়েছে। তাঁর অনেক ঘনিষ্ঠ সমর্থকও এখন বলছেন,
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবতে হবে।
ইসরায়েলের লেবার পার্টির
নেতৃত্বাধীন সাবেক সরকারের হয়ে আলোচনায় অংশ নেওয়া ড্যানিয়েল ল্যাভি বলেন,
এখন একধরনের সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে। অনেক জায়গা, যেমন অপেরা হাউস বা
সংগীত উৎসবে ইসরায়েলবিরোধী, ফিলিস্তিনপন্থী—এমনকি কখনো ইহুদিবিদ্বেষী
বিক্ষোভ হচ্ছে। পপ তারকা বিলি আইলিশ ও আরিয়ানা গ্র্যান্ডে যুদ্ধবিরতি ও
গাজায় সাহায্যের পক্ষে কথা বলেছেন।
ল্যাভি এখন ইউএস-মিডল ইস্ট
প্রজেক্ট নামের একটি অলাভজনক সংস্থার প্রেসিডেন্ট। তিনি বলেন, অনেক দিন ধরে
ইসরায়েল মনে করেছে, তারা যদি জোরেশোরে ‘হলোকাস্ট’ ও ইহুদিবিদ্বেষের কথা
প্রকাশ করে, তাহলে সবাই চুপ করে যাবেন, কিন্তু সময় বদলে গেছে। এ কৌশল এখন
আর আগের মতো কাজ করছে না।
জনমত জরিপেও সেই পরিবর্তন দেখা যাচ্ছে।
এপ্রিলে করা এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ৫৩ শতাংশ
এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ইসরায়েলে হামাসের হামলার
আগে এ হার ছিল ৪২ শতাংশ। তাদের মধ্যে খুবই নেতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা
মানুষের হার ১৯ শতাংশ। ২০২২ সালে তা ছিল ১০ শতাংশ।
আরেকটি জরিপে
দেখা গেছে, ২৪টি দেশের মধ্যে ২০টিতে অর্ধেক বা তার বেশি মানুষ ইসরায়েল
সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। অস্ট্রেলিয়া, জাপান, নেদারল্যান্ডস,
সুইডেন, তুরস্কসহ অনেক দেশে এ হার ৭৫ শতাংশের বেশি। তরুণদের মধ্যে এ মনোভাব
আরও বেশি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন,
সেপ্টেম্বরে জাতিসংঘে তাঁর দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও একই কথা বলেছেন। ব্রিটিশ
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতির কথা
বলেছেন। এসব এটাই তুলে ধরছে যে ইসরায়েল ও যুদ্ধ নিয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গি
খুব দ্রুত বদলে যাচ্ছে।
যদিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মূলত
প্রতীকী পদক্ষেপ। আগে থেকেই ১৪৭টি দেশ এ পদক্ষেপ নিয়েছে। কিন্তু যুক্তরাজ্য
ও ফ্রান্সও যদি তা করে, তাহলে যুক্তরাষ্ট্রই হবে নিরাপত্তা পরিষদের
একমাত্র স্থায়ী সদস্য, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। তখন ফিলিস্তিনের
স্বীকৃতি ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ভেটো দিতে হতে পারে।
পশ্চিমারা এত
দিন ধরে চুপ ছিল। কারণ, তাদের ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলতে দেওয়া হতো না
বলে মনে করেন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক বার্নার্ড আভিশাই। তিনি
বলেন, এখন গাজায় যা ঘটছে, তা দেখে জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসছে। এটা অনেকের
ইসরায়েলের সঙ্গে কাজ করা বা ভ্রমণের ইচ্ছা কমিয়ে দিচ্ছে। ইসরায়েলের
অর্থনীতিতে এটা ভয়াবহ প্রভাব ফেলেছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা
উপদেষ্টা চাক ফ্রেইলিচ বলেন, মানুষের মনোভাবে এ বদল এবং ইসরায়েলকে এর জন্য
যে মূল্য দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে দেরি করছেন নেতানিয়াহু। এ মনোভাব
বদলের পেছনের কারণ যা–ই হোক না কেন, মূল বিষয়টা হলো ইসরায়েল একঘরে হয়ে
যাচ্ছে।
![]() |
| ফিলিস্তিনি মা সামাহ মাতার অপুষ্টিজনিত অসুস্থতায় ভোগা ছেলে ইউসেফকে কোলে ধরে রেখেছেন। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
-
▼
2025
(3280)
-
▼
August
(188)
-
▼
Aug 26
(8)
- শত বছরের পুরোনো বিশাল আস্ত গির্জা চলে যাচ্ছে অন্য ...
- গাজায় নৃশংসতা চালিয়ে ইসরায়েল কি পশ্চিমা বিশ্বেও এক...
- কোটিপতি হয়েও ভূমিহীন কোটায় খাসজমি হাতিয়ে নিয়েছেন স...
- গাজায় কেন আবার হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল by মের...
- গাজায় হামলার নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে কেন বা...
- ইসরায়েলের আগ্রাসনে গাজায় আরও ৫ সাংবাদিক নিহত
- ট্রাম্পের চাপে মোদি: নতুন কূটনৈতিক পথের খোঁজে দিল্...
- প্রত্যাবাসন না আত্মীকরণ—কোন পথে রোহিঙ্গা সংকট? by ...
-
▼
Aug 26
(8)
-
▼
August
(188)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment