Monday, October 28, 2013
সমঝোতা আর কত দূর by বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
সমঝোতা আর কত দূর by বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
ক্ষমতা হস্তান্তর নিয়ে এক মহাবিপর্যয়
অপেক্ষা করছে। এ কারণে সবাই দারুণ শঙ্কিত। ২৪শে অক্টোবর সিলেটের গোলাপগঞ্জে
গিয়েছিলাম বিকল্প ধারার এক জনসভায়।
লন্ডন প্রবাসী আলহাজ
মোহাম্মদ অহিদ উদ্দিনের সভাপতিত্বে অসময়ে জনসভা। ২৩ তারিখ আশুগঞ্জ যাওয়ার
কথা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেতে পারিনি। কার্তিকে সকাল-বিকাল
বোঝা মুশকিল। আগেকার দিনে মরা কার্তিক বলা হতো। গ্রামের লোকজন কার্তিক গেলে
মনে করতো হয়তো আর এক বছর বাঁচবে। এখন আর কার্তিক নিয়ে গ্রামের মানুষ অত
ভাবে না। তবুও কার্তিক তো। তাই সকাল-বিকাল ঠিক নেই। ভাদ্রের বৃষ্টি বাড়ির
একদিকে হলে অন্যদিকে হয় না। কার্তিকের আকাশ সব সময় মুখ বেজার করে থাকে।
২৩শে’র দুপুর থেকে আকাশ ছিল মেঘলা, ছিল বিপুল বৃষ্টি। কিন্তু ২৪ তারিখ
সারাদিন ছিল দারুণ ঝলমলে। আমরা গিয়েছিলাম গোলাপগঞ্জ সদরে। হেলিকপ্টার জনাব
সাদিকুর রহমানের ঘোষগাঁও গ্রামের বাড়ির ৫০ গজের মধ্যে নেমেছিল। সেখানে
ঘণ্টাখানেক ছিলাম। তারপর গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে মূল রাস্তায়
জনসভা। ২টা ২০-২৫ মিনিটের দিকে সভা শুরু হয়েছিল। এমন অসময়েও লোকজন হুমড়ি
খেয়ে পড়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, ছিলেন কৃষক
শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী। পাইলটের ভীষণ তাড়া
ছিল। তাকে ৪টার আগে আকাশে উড়তেই হবে। আমি গ্রামের মানুষ, রাত পর্যন্ত সভা
করার স্বভাব। পাইলটের বায়না মেনে সভা-সমাবেশ করার অভ্যাস নেই। যদিও ১-২ বার
বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনের কারণে বেলা ডোবার আগেই সভা শেষ
করেছি। কিন্তু অন্তরে তৃপ্তি পাইনি। তাই সেদিন ভীষণ বিরক্ত হয়েছিলাম। সেই
কবে থেকে হেলিকপ্টারে চড়ি, যখন শুধু বিমান বাহিনীর হেলিকপ্টার ছিল।
মুক্তিযুদ্ধের সময় লোকজন, জিনিসপত্র এদিক ওদিক নিতে কত হেলিকপ্টার ব্যবহার
করেছি। বঙ্গবন্ধুর সময় আমাদের মর্যাদা ছিল। তাই পানির বিমান, হেলিকপ্টার
প্রয়োজন হলে ব্যবহার করেছি, কোন অসুবিধা হয়নি। ’৭৫-এর ১৭ই এপ্রিল সৈয়দ
নজরুল ইসলাম, মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে মুজিবনগর
গিয়েছিলাম। বঙ্গবন্ধু যেদিন মারা যান তার ৪-৫ দিন আগেও কোথায় যেন
গিয়েছিলাম। হেলিকপ্টার যাত্রা আমার ভাল লাগে না। হেলিকপ্টারে চড়ার চেয়ে
গরুর গাড়িতে চড়া অনেক ভাল। তবুও অনেক সময় চড়তে হয়। কিন্তু আসল কাজ বাদ দিয়ে
হেলিকপ্টারে চড়ে সময় নষ্ট করার চেয়ে কুশিমনিকে কোলে নিয়ে বসে থাকা অনেক
ভাল। সেদিন পাইলট আমাদের বড় বেশি বিভ্রান্ত করেছেন। তার জেদে ৪.০৫ মিনিটে
আকাশে উড়েছিলাম।
তবে গোলাপগঞ্জের এই সফরে আমার সবচেয়ে ভাল লেগেছে জনাব গিয়াস উদ্দিনের দু’বছরের মেয়ে সাঈদা আমার কোলে হাত-পা ছড়িয়ে শুয়েছিল। টুকরো পেয়ারা, খেজুর, কয়েক ধরনের পিঠা মুখে দিয়েছিলাম। ছোট বাচ্চারা এমনিতেই দেখতে ফুলের মতো হয়। তাছাড়া, সে এমনিতেই খুব সুন্দর ছিল। আমার কোলে আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমন্ত বাচ্চাটিকে কেউ কেউ নিয়ে নিতে চাইছিল। কিন্তু তাকে দেইনি। কোন ফাঁকে ইকবাল সিদ্দিকী ছবি তুলেছিল। বাসায় ফিরে সেই ছবি কুশিমনি এবং তার মাকে দেখিয়ে আমার সর্বনাশ করেছে। অন্যদিনের মতো বাড়ি ফিরে সবার আগে কুশিমনিকে ডেকেছিলাম। প্রতিদিনের মতো ছুটে এসে জড়িয়েও ধরেছিল। কিন্তু একটু পর চা খেতে খেতে মা মা বলে যখন ডাকছিলাম সে আর আসে না। অনেক পরে বুঝেছিলাম ঘোষগাঁয়ের সাঈদা আমার কোলে ওভাবে নির্বিঘ্নে ঘুমিয়েছে কেন? আমি তাকে কোলে নিলাম কেন? আমি যে শুধু কুশির আব্বু, অন্য কারও নই। অনেক বলে কয়ে মাফ মুক্তি চেয়ে কুশিমনিকে স্বাভাবিক করেছি। কিন্তু সারা দেশকে কিভাবে স্বাভাবিক করবো? পাইলট জানতেন আমরা আরও এক ঘণ্টা গোলাপগঞ্জে থাকতে পারতাম। কিন্তু কিশোরগঞ্জের মিঠামইন থেকে মহামান্য রাষ্ট্রপতি হেলিকপ্টারে ফিরবেন, তার হেলিকপ্টার আকাশে থাকলে ৫০ কিলোমিটারের মধ্যে অন্য কোন আকাশযান থাকতে পারবে না। তাই ৪.০৫ মিনিটে গোলাপগঞ্জ থেকে উড়লেও ৪.৪০ মিনিটে আমাদের মাটিতে নামতে হয়েছিল। আগের দিন আশুগঞ্জে যেতে পারিনি। সেই আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির স্টাফ কলোনির মসজিদের মাঠে ৪.৪০ থেকে ৫.০৫ মিনিট পর্যন্ত ছিলাম, যতক্ষণ মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের হেলিকপ্টার ঢাকা বিমানবন্দরে না নামে। বড় উদ্ভট ব্যাপার! দেশের শাসকদের নিরাপত্তার জন্য কত সতর্কতা। আবার ওইসব নিরাপত্তারক্ষী কি নির্মম নির্দয়ভাবে তাদের হত্যা করে। প্রসঙ্গটা এখানে এই জন্য আনলাম আমার নিজেরও জানা ছিল না। এত বড় উন্মুক্ত আকাশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কখনও থাকলে তার ৫০ কিলোমিটারের মধ্যে অন্য কেউ থাকতে পারে না। ১০ই অক্টোবরও অমন হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন টাঙ্গাইলের এলাসিন ও জামালপুরে। তার জন্য আমাদের যে পথে আসার কথা সেখান থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সরে আসতে হয়েছিল। যাক যখন যে সরকার থাকে তার জন্য এসব তো হবেই। তা হোক। খুব তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়ে গেছে। সেই পুরনো পাকিস্তানি প্রশাসনের ওপর নির্ভর করেই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। শোষকের পেটে মহামতি অশোকের জন্ম আশা করা যায় না। শোষকের গর্ভে শোষকই জন্মাবে। তাই পদে পদে দেশবাসী বিড়ম্বনার শিকার। সন্ধ্যায় ঢাকা ফিরেই ড্রাইভার যীশুর কাছে শুনলাম, দুপুরে শহর একেবারে ফাঁকা ছিল। কি হয় কি হয় মনে করে প্রায় সবাই ঘরে ছিল। গোলমালের কোন আলামত না দেখে সন্ধ্যার দিকে আবার তারা বেরিয়েছিল।
প্রধানমন্ত্রীর ভাষণ, বিরোধীদলীয় নেত্রীর সমাধানের ফর্মুলা, আবার ২৫শে অক্টোবর বেগম খালেদা জিয়ার বৃষ্টিভেজা মাঠে ২৭ তারিখ পর্যন্ত আলটিমেটামে মানুষ দিশাহারা। সরকারি দলের মুখপাত্র জনাব মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দল অত্যাচারের পথ বেছে নিয়েছে। পৃথিবীতে কোথাও বিরোধী দল অত্যাচারী হয়? অত্যাচার করে সরকার, সরকারি দল। দায়িত্বহীনের মতো সরকার ও সরকারি দল যে এভাবে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চেষ্টা করছে, এটা মহাজোট সরকার ছাড়া কারও পক্ষে সম্ভব না। যা মুখে আসে তা-ই তারা বলে। সরকার এবং সরকারি দলের মেপেজোকে কথা বলা দরকার। তাদের কথা এক সময় বুমেরাং হয়ে তাদের ওপর পড়তে পারে- এটা কেন যেন তারা ভাবতে চান না। আর কবে ভাববেন, সময় শেষ। মাননীয় বিরোধীদলীয় নেত্রী বলেছেন, ২৭ তারিখ থেকে এ সরকার সম্পূর্ণ অবৈধ। এক হিসেবে তার কথার যুক্তি আছে। ৪-৬ মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী মহাপণ্ডিতি করে বলেছিলেন, ২৪শে অক্টোবর সরকারের অথবা পার্লামেন্টের শেষ দিন। সেদিন তিনি পার্লামেন্ট ভেঙে দেবেন বা ভেঙে দিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। এখন হয়তো তার নতুন কিছু করার কথা মনে হয়েছে। তাই তিনি সরকারে বহাল আছেন। ৭ই নভেম্বর পর্যন্ত অধিবেশন চালাবেন। তার বিবেচনায় ২৪শে জানুয়ারি পর্যন্ত অবশ্যই সংসদ বহাল রাখতে পারেন। তারপর কি করবেন? ২৪শে জানুয়ারি সংবিধানের নির্দেশ অনুসারে সংসদ আপনাআপনি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। হারালে পাওয়া, আর মারা গেলে বাবা ডাকার মতো সংসদকে আর জীবিত বলা যাবে না। ২৪শে অক্টোবর শিক্ষকদের এক সমাবেশে বিরোধী দলের প্রধান নেত্রী বর্তমান সরকারকে ২৫ তারিখ থেকে অবৈধ বলেছেন। এক হিসাবে ২৫ তারিখ থেকেই জননেত্রী শেখ হাসিনার সরকার বৈধ নয়। বিকল্প ব্যবস্থা হওয়া পর্যন্ত তিনি শুধু গতানুগতিক কাজ করতে পারেন। কিন্তু উপায় কি? একটা সরকারকে টেনেহিঁচড়ে নামানোর মতো বিরোধী দলের যে ঐক্যের প্রয়োজন স্বাভাবিকভাবেই সেই ঐক্য এখনও নেই। তাই এ সুবিধা সরকারি দল ভোগ করছে। অনেকের মধ্যেই প্রশ্ন, নির্বাচন কবে হবে, কিভাবে হবে? একদম সোজা হিসাব, নির্বাচন হবে এবং জননেত্রী শেখ হাসিনার কর্তৃত্ব নেতৃত্ব ছাড়াই হবে। আমাদের অনেক কিছুতে মতের মিল নেই, কিন্তু জননেত্রী শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়- এটা কানার ভাই অন্ধও স্বীকার করে। যে যা-ই বলুন, গর্ব করে তিনি যত বক্তৃতাই করুন, একজন মানুষ যখন সব সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ান তখন তার আর কিছুই করার থাকে না। কত বছর আওয়ামী লীগ করি না। কিন্তু তবুও আওয়ামী লীগাররা ছাড়ে না। ‘আপনার বোন, আপনার বোন’ বলে কত বড় বড় নেতা অনুযোগ করে, ছোটরাও যে করে না তা নয়। এ মাসের গোড়ায় নারায়ণগঞ্জ যাওয়ার পথে এক রিকশাওয়ালা চেপে ধরেছিল, আপনার বোন এসব কি করে? তাকে একটু বোঝাতে পারেন না? এখন তাকে কি বোঝাই? বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কারও সঙ্গে পরামর্শ করে কিছু করেন না। যা করেন নিজের বুদ্ধিতেই করেন। অল্পবিস্তর যৎসামান্য বুদ্ধিশুদ্ধি যদি কারও কাছ থেকে নেন, তা তার রান্নাঘরে যারা খুন্তি চালায় তাদের বুদ্ধিশুদ্ধি কালেভদ্রে নেন, কোন ভাল মানুষের কাছ থেকে কোন কিছু নেন না। আমি বুকে হাত দিয়ে, প্রয়োজনে মসজিদে দাঁড়িয়ে বলতে পারি- পৃথিবীর পরাশক্তি আমেরিকা কি নেত্রীকে কোন কিছু বলতে পেরেছে? প্রতিবেশী ভারত এত বড় দেশ, সবাই মনে করে সব কাজে ভারত তার পাশে, আগামীকাল নেত্রী কি করবেন ভারতের কোন রাজনৈতিক নেতা তো দূরের কথা, কোন মুনি ঋষিও যদি বলতে পারেন তাহলে হাতে চুড়ি পরবো। ভগবান রামচন্দ্রের জন্মের কয়েক হাজার বছর আগে ঋষিমুনি বাল্মিকী রামায়ণ লিখেছিলেন। কিন্তু এই পৃথিবীতে তেমন মহামানবের জন্ম হয়নি যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একদিনের কার্যকলাপ সঠিকভাবে একদিন আগে বলতে পারেন। ভীষণ খারাপ লাগে আওয়ামী ঘরানার বন্ধুদের অভিযোগের পাহাড় গুনে। আমি আওয়ামী লীগ ছেড়েছি ১৪ বছর। যে কোন মুহূর্তে আমি প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করতে পারতাম। করিনি তারা বঙ্গবন্ধুকে গালাগাল করেন, জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি একটা মুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার। তবুও গালাগাল। রাশিয়ার বিপ্লবের মতো শাহবাগ চত্বরে গণজাগরণের এক মহাবিপ্লব ঘটে গেল। সেখানে কোন কাজ পেলো না- আমাকে রাজাকার বলে গালাগাল করা হলো। একজন প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে রাজাকার বলার পরিণতি কি তা তারা দেখেছে। ক’দিন ধরে শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর সঙ্গে ফোনে কথা বলবেন। এতদিনে বাধ্য হয়ে বিরোধী দলের নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলা তার জন্য সম্মানের না অসম্মানের? শেষ পর্যন্ত ২৬ তারিখ সন্ধ্যা ৬-২০ মিনিটে কথা হয়েছে। একেবারেই অখুশি কন্যার কবুল বলার মতো। ৫ বছরে যে সরকারপ্রধান দেশের নিবন্ধিত কোন বিরোধী দলের সঙ্গে একবারের জন্য কথা বলতে পারেননি তার আবার নেতৃত্ব কোথায়? নেতৃত্বের যোগ্যতা কোথায়? ভারতের জুজুর ভয় দেখিয়ে বাঙালিদের দমানো যাবে না। আমরা বন্ধু চাই, কোন মুরুব্বি চাই না। অযথা অসত্য ভারতবিদ্বেষ যেমন গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি মহান ভারত আওয়ামী লীগের পেটে, একথাও মেনে নিতে মন সায় দেয় না। ১৬ কোটি মানুষের পেটে ১৫০ কোটি মানুষের ভারতের জায়গা হবে কি করে? আওয়ামী লীগের পেটে তো নয়-ই। বিশেষ করে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার আঁচল অত বড় নয়, যে তিনি একাই ভারতকে বেঁধে রাখতে বা ছায়া দিতে পারেন। বহু বছর ভারতের সঙ্গে ওঠাবসা করে যা উপলব্ধি করেছি তাতে বলতে পারি মহান ভারত বাংলাদেশের কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের স্বার্থ রক্ষা করতে তাদের জাতীয় স্বার্থ জলাঞ্জলির কথা চিন্তাও করে না। জাতীয় এই চরম দুঃসময়ে কারও কথার দাঁড়ি-কমায় ভুল না ধরে সদিচ্ছা নিয়ে সবার এগিয়ে আসা উচিত। সত্যিই অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনে যদি মাননীয় প্রধানমন্ত্রী আবার নির্বাচিত হন তাহলে আমাদের আপত্তি কোথায়? আর যদি হেরে যান, ৩০-৩৫ সিট পান, সেখানে জোর করে শূন্য বসিয়ে সিট সংখ্যা কে বাড়িয়ে দেবে? আকাশে ওড়া ঘুড়ি গালি ধরলে ফেরানো যায় না। প্রয়োজনে সুতো ছেড়ে এক চক্কর ঘুরে আসতে দিতে হয়। বাঙালির মন এবং মনন এমন যে, তারা কাউকে একবার গ্রহণ করলে, আয়ুব-মোনায়েম-ইয়াহিয়ার কামান বন্দুক বুকের পাঁজর ঝাঁঝরা করতে পারলেও হৃদয় থেকে মুছতে পারে না। ঠিক তেমনি কাউকে অপছন্দ করলে কোন উপঢৌকনেই দেশবাসীর মন জয় করা যায় না। জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন তলানিতে ঠেকেছে। সেখান থেকে তাকে উঠতে হলে কোন মই বেয়ে ওঠার সুযোগ নেই। আবার তাকে ধাপে ধাপে আমার মতো নিচে থেকে উঠতে হবে।
জানি আমাকে নিয়ে যারা গালাগাল করেন তাদের সঙ্গে মত ও পথের মিল নেই বলে তারা তা করেন। কিন্তু জাতীয় বিপদের সময় ওই সব অকৃতজ্ঞ নিন্দুককে যতটা ছায়া দিয়েছি বা আল্লাহ ছায়া দেয়ার তৌফিক দিয়েছেন, ভবিষ্যতে যখন প্রকৃত আওয়ামী লীগ সমর্থকরা নির্যাতিত হবে তখন কোন হাইব্রিড নেতা খুঁজে পাওয়া যাবে না। আমিই ছুটে যাবো সবার আগে, প্রয়োজনে তাদের ওপর আসা সব আঘাত বুক পেতে ফেরাবো। আমি একজন রাজনৈতিক কর্মী, কারও ব্যক্তিগত কর্মচারী হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মাইনি। তাই সবার কাছেই রাজনৈতিক আচরণ আশা করি, সম্মানজনক আচরণ আশা করি। দলকানা আওয়ামী বন্ধুদের বলি, সেদিন গোলাপগঞ্জে হাজার মানুষের মধ্যেও উন্মাদ দু’ তিনটি ছেলে কপালে চুমু খাওয়ার জন্য টানাটানি করছিল। যে দু-তিনজনকে লক্ষ্য করেছি তারা আমার বুক অবধি হবে, ভাল করে মাথা নাগাল পাচ্ছিল না। প্রচুর ভিড়ের মধ্যে অমন করায় জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে তোমাদের? তারা চিৎকার করে বলছিল, কপালে চুমু দেবো। বলে এসেছি জনতার উত্তাল সংগ্রামে চুমু খাওয়াতেও আমি মাথা নত করি না। সম্ভব হলে বাড়ি যেও। টেবিল চেয়ারে কোথাও দাঁড়িয়ে কপালে চুমু দিতে চেষ্টা করো। কোন বড় কাজ বা ভাল কাজ করে বাড়ি ফিরলে কখনও সখনো বুকে টেনে মা যখন চুমু খেতেন, হৃদয় জুড়িয়ে যেতো। আমার ৭ বছরের কুশি-ও মাঝেসাঝে মাথা টেনে যখন কপালে চুমু দেয় তখন সারা দুনিয়ার নিপীড়িত মানুষের স্পর্শ অনুভব করি।

About: dpordp
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
October
(362)
-
▼
Oct 28
(28)
- সময়চিত্র- দুই নেত্রীর নিয়ত by আসিফ নজরুল
- রাজনীতি- পথের শেষ কোথায়, খালেদা জিয়া কি জানেন? b...
- গল্প- তান্নিরা তিন বোন by মীম নোশিন নাওয়াল খান
- ভারতের ন্যাশনাল বুক ট্রাস্ট প্রথমবারের মতো বাংলাদে...
- গ ল্প:- ছেলে আর মেয়ে by অ্যালিস মানরো অনুবাদ: শি...
- গল্প- একটি সাধারণ সংবাদ by শাহনাজ মুন্নী
- এসেছে নবান্ন আজ by অরুণ কুমার বিশ্বাস
- গল্প- উষ্টা by হরিশংকর জলদাস
- রম্য গল্প- এক দল এক দফা by আহসান হাবীব
- চারু শিল্প- বিশ্ব-পরিমণ্ডলে শিল্পাচার্য by আশীষ-উর...
- সাহিত্যে নোবেল ২০১৩ অ্যালিস মানরো- সরলতার ধোঁকা by...
- শাহবাগিরা লাপাত্তা! : এখন আর আসে না ‘প্রতিরোধের’ ঘ...
- শামসুর রাহমানের অগ্রন্থিত অনুবাদ কবিতা
- সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখুন- ব্যাপক প্রা...
- পথের শেষ কোথায়, খালেদা জিয়া কি জানেন?
- শিল্পবর্জ্যে মৃতপ্রায় বংশী by পার্থ শঙ্কর সাহা
- কই আছে ঢাকার শতবর্ষী বৃক্ষরা
- নদী দূষণকারীর শাস্তি নেই
- দুই নেত্রীর নিয়ত
- শৃঙ্খলিত গণতন্ত্র by কাজী জেসিন
- সমঝোতা আর কত দূর by বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
- আন্তর্জাতিক মিডিয়ায় দুই নেত্রীর ফোনালাপ
- ‘এবার বাধা এলে উপড়ে ফেলবো’ by কাজী সুমন
- হরতালে সহিংসতা, নিহত ৫
- রাজনৈতিক অস্থিরতা এবং উত্তর-দক্ষিণ পারস্পরিক দৃষ্ট...
- রাষ্ট্রকে বিপন্ন করা চলবে না by মোহাম্মদ বেলায়েত হ...
- সংলাপ ও সংঘাত পাশাপাশি চলে না সংলাপে আসতেই হবে by ...
- ভারতে বছরে ৩০০ রেলকর্মী প্রাণ হারান
-
▼
Oct 28
(28)
-
▼
October
(362)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment