বিমানবিলাস বাদ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাজ্য সফরের সময় উড়োজাহাজে তাঁর ঘুমানোর জন্য বিলাসবহুল আয়োজন করা হয়েছিল। এ খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু। এ সমালোচনার পর তিনি এ রকম বিলাস বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। ইসরায়েলের চ্যানেল টেন টেলিভিশনের খবরে বলা হয়, নেতানিয়াহুর ওই অপ্রয়োজনীয় বিলাসের কারণে জনগণের এক লাখ ২৭ হাজার মার্কিন ডলার অর্থ ব্যয় হয়েছে।