Sunday, June 21, 2026
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে, ইরান কেন চুক্তিতে রাজি হলো? by হামিদরেজা আজিজি
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে, ইরান কেন চুক্তিতে রাজি হলো? by হামিদরেজা আজিজি
এদিকে ইরানের অভ্যন্তরে এই চুক্তি নিয়ে সংশয় আরও গভীর। গত এক বছরে ইরানের বিরুদ্ধে দুটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এবং আলোচনার টেবিলে বসার পরও দফায় দফায় হামলা তেহরানের চুক্তির ব্যাপারে তাদের অবিশ্বাসকে আরও উসকে দিয়েছে।
কী আছে এই চুক্তিতে?
এই প্রাথমিক চুক্তির মূল লক্ষ্য হলো আপাতত যুদ্ধ বন্ধ করা এবং একটি স্থায়ী কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা। চুক্তি অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে দুই দেশ। একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে তারা ৬০ দিনের আলোচনায় বসবে।
ওয়াশিংটন ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে রাজি হয়েছে, আর তেহরান হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ–পূর্ববর্তী সময়ের মতো বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে সম্মত হয়েছে।
৪০ দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের প্রায় ১ লাখ ২০ হাজার আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইরান সরকারের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে তাদের ক্ষতি হয়েছে প্রায় ২৭০ বিলিয়ন ডলার। ওয়াশিংটন এই ক্ষতি কাটিয়ে উঠতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি ‘পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন তহবিল’ গঠনে সম্মত হয়েছে।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কার্যকর হবে, যা ওয়াশিংটন ও তেহরানকে পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। এই প্রক্রিয়ার আওতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নিং বডি কর্তৃক ইরানের ওপর আরোপিত সব শাস্তিমূলক ব্যবস্থাও তুলে নেওয়া হবে। অন্যদিকে, ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কেবল বেসামরিক উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস এবং সরকার পরিবর্তনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করলেও প্রাথমিক চুক্তির ভারসাম্য বিশ্লেষণ করলে দেখা যায়, পাল্লা তেহরানের দিকেই ভারী।
চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের কোনো শর্ত নেই। ইরান সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখতে আগ্রহ দেখিয়েছে তবে একই সাথে তারা নিজেদের মাটিতে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারের বিষয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছে।
এ ছাড়া ট্রাম্প প্রশাসন ইরানের ওপর থেকে প্রাথমিক মার্কিন নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। এটি ২০১৫ সালের পরমাণু চুক্তির চেয়েও বড় একটি অগ্রগতি।
ইরান হরমুজ প্রণালি দিয়ে কেবল বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে এবং সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ইঙ্গিত দিয়েছে, সামরিক যান চলাচল আপাতত এর বাইরে থাকবে। অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি এই চুক্তিতে রাখা হয়নি।
এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো লেবানন প্রসঙ্গ। ইরান সফলভাবে নিজের দেশের সঙ্গে লেবানন ফ্রন্টকে যুক্ত করেছে এবং ওয়াশিংটনের মাধ্যমে ইসরায়েলকে বাধ্য করছে, যাতে তারা হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ করে।
তবে এ প্রাথমিক চুক্তিটি এতটাই অস্পষ্ট যে বিভিন্ন পক্ষ এর দুই রকম ব্যাখ্যা দাঁড় করাতে পারে। বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সব আগামী ৬০ দিনের আলোচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়াটাও নির্ভর করছে একটি চূড়ান্ত চুক্তির ওপর।
আপাতত এই চুক্তির তাৎক্ষণিক লাভ খুবই সীমিত: সাময়িকভাবে যুদ্ধ থামানো, কূটনীতির সুযোগ তৈরি করা, মার্কিন ছাড়ের আওতায় ইরানের তেল রপ্তানি পুনরায় শুরু করা এবং সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
কেন তেহরান এই চুক্তি মেনে নিল?
২০১৫ সালে ইরানের পারমাণবিক চুক্তির কালে তীব্র বিরোধিতার সৃষ্টি হলেও এবার ইরানের পুরো ব্যবস্থা এককাট্টা হয়েছে। সব প্রমাণ ইঙ্গিত করছে যে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে এবার প্রায় সবার ঐকমত্য রয়েছে। বিশেষ করে, সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মতো প্রভাবশালী নেতাদের হারানোর পর থেকে ইরানের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন অনেক বেশি যৌথ এবং নিরাপত্তাভিত্তিক হয়ে উঠেছে।
গত রবিবার বৈরুতে ইসরায়েলি হামলার পর ইরানের কট্টরপন্থীদের একটি অংশ যখন প্রতিশোধ নেওয়ার জন্য চাপ দিচ্ছিল, তখন দেশটির শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্যে কূটনৈতিক পথকেই সমর্থন করেছেন।
শীর্ষ নেতাদের এই তৎপরতার মূল উদ্দেশ্য ছিল নিজেদের কট্টরপন্থী সমর্থকদের আশ্বস্ত করা। এখানে দুটি বিষয় পরিষ্কার। প্রথমত, ইরানের প্রায় পুরো নেতৃত্ব এই চুক্তি ও আগামী দিনের আলোচনাকে সমর্থন করছে। দ্বিতীয়ত, সমাজ ও এলিট শ্রেণির একটি কট্টরপন্থী অংশ এখনো এর বিরোধিতায় অনড়।
এমনকি চুক্তির সমর্থক ইরানি কর্মকর্তারাও ভেতরে-ভেতরে চরম সন্দিহান। কারণ, এই সমঝোতা হয়েছে গভীর অবিশ্বাসের আবহে। তাঁরা মনে করছেন আমেরিকার কূটনীতি আসলে পরবর্তী হামলার একটি অজুহাত মাত্র। অনেক ইরানি নীতিনির্ধারক তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার আপাত বিরোধকে কোনো কৌশলগত দূরত্ব মনে করেন না বরং একে চাপ সৃষ্টির একটি পরিকল্পিত ‘গুড-কপ, ব্যাড-কপ’ কৌশল হিসেবে দেখেন।
ইরান এখন বড় ধরনের অভ্যন্তরীণ চাপের মুখে। যুদ্ধের সময় সরকার তার কট্টরপন্থী সমর্থকদের প্রতিনিয়ত রাস্তায় নামালেও, সাধারণ জনগণের সঙ্গে রাষ্ট্রের দূরত্ব বেড়েছে, বিশেষ করে গত জানুয়ারির বিক্ষোভ দমনের পর এই ফাটল আরও বড় হয়েছে। কট্টরপন্থীরা যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, সাধারণ মানুষ সেখানে যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং শান্তি চায়।
এই সামাজিক চাপ ও ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাসই মূলত ইরানের বর্তমান কৌশল নির্ধারণ করছে। ইরান তার পারমাণবিক স্থাপনা ধ্বংস বা পরমাণু সামগ্রী রপ্তানি করতে রাজি নয়। তাদের ভয়, পরমাণু কর্মসূচি না থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও নির্দ্বিধায় হামলা চালাবে।
ইরানের পরমাণু সক্ষমতার এই অস্পষ্টতা মূলত প্রতিপক্ষকে হামলার হাত থেকে বিরত রাখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে এটি মার্কিন ও ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও, যুদ্ধ শেষ করতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে এ কৌশলটি তেহরানের হাতে একটি বড় শক্তি হিসেবে কাজ করেছে। এমন পরিস্থিতিতে ইরানি নীতিনির্ধারকেরা ‘রিভার্সিবল জিরো এনরিচমেন্ট’ নীতি বেছে নিচ্ছেন। এর অর্থ হলো—ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িক বন্ধ থাকলেও এর গবেষণা ও অবকাঠামো অক্ষত থাকবে।
একই কৌশল খাটানো হচ্ছে হরমুজ প্রণালির ক্ষেত্রেও। ইরান আগামী ৬০ দিনের জন্য এই জলপথ দিয়ে টোলমুক্ত জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। তবে এরপর ওমানের সঙ্গে মিলে নতুন একটি পারাপারব্যবস্থা চালুর পরিকল্পনা করছে তারা। তেহরানের মূল লক্ষ্য রাজস্ব আয় নয় বরং নিয়ন্ত্রণ ধরে রাখা।
লেবানন নিয়েও তেহরানের একই কৌশল। কেবল আদর্শগত কারণে নয় বরং আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা থেকেই লেবাননকে এই চুক্তির ভেতরে রাখার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে তেহরান।
সামগ্রিকভাবে, ইরান এই চুক্তিকে এমনভাবে দেখছে যে এটি হয়তো ৬০ দিনের বেশি টিকবে না। গত তিন বছরে এ অঞ্চলের অভিজ্ঞতা তেহরানকে এই সতর্ক হতে বাধ্য করেছে।
তবে শেষ পর্যন্ত যে বিষয়টি তেহরানকে এই চুক্তিতে সই করতে বাধ্য করেছে, তা হলো চরম বাধ্যবাধকতা। যুদ্ধে ইতিমধ্যে তাদের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং মার্কিন নৌ অবরোধের কারণে দেশের মুদ্রাস্ফীতি ৮০ শতাংশ ছাড়িয়েছে। এই অবস্থায় এমন একটি সাময়িক সমঝোতাও তেহরানের জন্য লাভজনক, যা অন্তত তাদের ভঙ্গুর অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করবে, কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে এবং সামরিক শক্তি পুনর্গঠনের জন্য কিছুটা সময় দেবে।
তিনটি কারণে চুক্তি ভেস্তে যেতে পারে
প্রধান তিনটি কারণে যেকোনো সময় এই চুক্তি ভেস্তে যেতে পারে। প্রথম সমস্যাটি হলো লেবানন। ইরান এই চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার শর্ত জুড়ে দিয়েছে। যেকোনো চূড়ান্ত চুক্তির জন্য তারা লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্ত দিচ্ছে এবং দিন দিন এই দাবি নিয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চুক্তি মানতে তিনি বাধ্য নন এবং লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো ইচ্ছাও তাঁর নেই।
দ্বিতীয় বড় সংকটটি হলো পারমাণবিক কর্মসূচি এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি, যা প্রযুক্তিগত ও কূটনৈতিক দিক থেকে সবচেয়ে জটিল। সাধারণত এগুলো পুরো প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। আসল জটিলতা লুকিয়ে আছে এখনো না লেখা শর্তগুলোর ভেতরে।
তার ওপর ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এই সংকটকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যেকোনো চূড়ান্ত চুক্তি তিনি কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠাবেন। এই আইনপ্রণেতাদের প্রক্রিয়াটি নিজেই একটি বড় বাধা হয়ে উঠতে পারে।
তৃতীয় যে বিষয়টি এই চুক্তিকে গুঁড়িয়ে দিতে পারে, তা হলো হরমুজ প্রণালি। এই প্রণালির ওপর নিজেদের কার্যকর নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে তেহরান। যদিও তারা কোনো ট্রানজিট টোল বা শুল্ক নেবে না বলেছে, তা–ও এই নিয়ন্ত্রণ ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের পথ তৈরি করছে।
আগামী সপ্তাহগুলো মূলত একটি পরীক্ষামূলক ধাপ হিসেবে কাজ করবে। এই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সদিচ্ছা ও চুক্তির শর্ত বাস্তবায়নের মানসিকতা পরিমাপ করবে, একই সঙ্গে বোঝার চেষ্টা করবে একটি স্থায়ী শান্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও কৌশলগত পরিবেশ আদৌ আছে কি না।
* হামিদরেজা আজিজি, জার্মানিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স’-এর একজন ভিজিটিং ফেলো। টাইম থেকে অনূদিত।
![]() |
| যুক্তরাষ্ট্র–ইরানের এই প্রাথমিক চুক্তির মূল লক্ষ্য হলো আপাতত যুদ্ধ বন্ধ করা এবং একটি স্থায়ী কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা। ফাইল ছবি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1289)
-
▼
June
(267)
-
▼
Jun 21
(9)
- 'বাবা' নিয়ে জনপ্রিয় পাঁচটি গানের গল্প by অর্চি অতন...
- যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরা...
- ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্ক...
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির অন্তরালের নাটকীয় গল্প
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে কী আছে, ইরান কেন চুক্তি...
- শিশুর জ্বরে কখন ও কীভাবে প্যারাসিটামল খেতে দেবেন b...
- ‘সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল’, পরবর্তী নিশা...
- বলশেভিকরা কেন দ্বিতীয় বিপ্লব বেছে নিয়েছিল by মুহাম...
- নাগা মরিচ দিয়ে কখনো ইলিশ রেঁধেছেন? দেখুন রেসিপি
-
▼
Jun 21
(9)
-
▼
June
(267)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment