Wednesday, November 6, 2024
মব জাস্টিস আতঙ্ক by শুভ্র দেব
মব জাস্টিস আতঙ্ক by শুভ্র দেব
সুবিধাবঞ্চিত, প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত, ব্যক্তিগত দ্বন্দ্ব, জমানো ক্ষোভসহ নানা কারণে মব জাস্টিস হচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে। এসব বন্ধে সরকারি নির্দেশনা থাকলেও এখনো তা পুরোপুরি বন্ধ হচ্ছে না।
ইতিমধ্যে মব জাস্টিসের কারণে মানুষ হত্যা, গণপিটুনি, ব্যবসা প্রতিষ্ঠান লুটসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অনেকেই চাকরিহারা ও পদহারা হয়েছেন। এতে করে মব জাস্টিস এখন রীতিমতো আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছে, ৫ই আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। বিভিন্ন অভিযোগ তুলে গণপিটুনি, চাকরি থেকে অপসারণের দাবি, ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগ বানিয়ে মামলার আসামি, চাকরি থেকে অব্যাহতির মতো ঘটনা ঘটতে থাকে। এ ছাড়া বাসা বাড়িতে আক্রমণ, পুড়িয়ে দেয়া, মালামাল লুটের মতো ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের অনুপস্থিতিতে এসব ঘটনা ঘটে।
সূত্রগুলো বলছে, মব জাস্টিসের কারণে অনেক সময় নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটায় সমাজে নেগেটিভ বার্তা ছড়িয়ে পড়ছে। সুযোগ সন্ধানী কিছু মানুষ পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে পছন্দের জায়গায় বসানো, দীর্ঘদিনের ক্ষোভ, অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে নিজেই বিচার করতে চাচ্ছে। কখনো প্রতিপক্ষকে রাজনৈতিক তকমা, কখনো দুর্নীতির অভিযোগ, আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ আনা হচ্ছে। এভাবে কিছু মানুষ একত্রিত হয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে প্রথমে নেগেটিভ অপপ্রচার চালিয়ে পরে আন্দোলনে নেমে প্রশাসনকে আল্টিমেটাম ও ভুক্তভোগীকে পদত্যাগে বাধ্য করা হয়। কিন্তু এসব ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। যাদের এসব নিয়ে কাজ করার কথা সেই পুলিশ সদস্যরাও এসব বিষয় দেখেও না দেখার ভান করছেন। ফলে যারা এসব কাজে জড়িত তারা আইনের আওতায় না আসার কারণে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছে।
পুলিশ ও গোয়েন্দাসূত্রগুলো বলছে, যারা মব জাস্টিসের সঙ্গে জড়িত তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। তারা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা হাসিল করার চেষ্টা করছে। এক গোষ্ঠী একসঙ্গে হয়ে যখন এসব কর্মকাণ্ড করে তখন অন্যরা নীরব ভূমিকা পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ এবং সমাজ বিশ্লেষক ড. তৌহিদুল হক মানবজমিনকে বলেন, বিগত সময়ে রাজনৈতিক, কর্মজীবনসহ নানা ক্ষেত্রে মানুষ সুবিধা বঞ্চিত, বৈষম্যের শিকার হয়েছে। এ নিয়ে মানুষের কষ্ট আছে, মনের মধ্যে ক্ষোভও আছে। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের যাত্রা হলেও গণতন্ত্র বিভিন্ন সময় হোঁচট খেয়েছে। বিগত ১৫ বছরেও হোঁচট খেয়েছে। এসব কারণে কিছু মানুষ সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে যার বিরুদ্ধে ক্ষোভ তাকে তার পদ বা অবস্থান থেকে সরিয়ে দিতে এবং অপমান অপদস্থ করা আইনের শাসনের সঙ্গে পুরোপুরি বিপরীত একটা অবস্থান। একজন ক্ষতি করেছে বলে তাকেও ক্ষতিগ্রস্ত করতে হবে এটি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক। তাই আইনি প্রক্রিয়ায় এগুলো সমাধান করা সকল পক্ষের জন্য সবচেয়ে উৎকৃষ্ট। কারণ কেউ যদি তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার সে নিজেই করতে চায় তখন সমাজে একটা অস্থিরতা বিরাজ করে। তখন স্বার্থান্বেষী মহল এর সুযোগ নেয়ার চেষ্টা করবে। পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি বিশেষ অবস্থার মধ্যদিয়ে যেতে হচ্ছে। তারা তাদের কাজের সঠিক জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। এরমধ্যে দিয়ে কিছু লোক একত্রিত হয়ে কোথাও কোথাও আক্রমণাত্মক ভূমিকা পালন করছে। এর ফলে আইন মানা ও আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যত্যয় হয়। এতে করে সমাজে স্বাভাবিক শৃঙ্খলার জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তিনি বলেন, মব জাস্টিস বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো দরকার। এ সময়টাতে বড় রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন। তাদের আরও বেশি সাংগঠনিক ও সতর্কতা থাকা দরকার।
মানবাধিকার কর্মী নূর খান লিটন মানবজমিনকে বলেন, সবসময়ই আমরা দেখেছি সরকার পরিবর্তন হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। দলবদ্ধভাবে স্বার্থান্বেষী মহল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বলপ্রয়োগ করে পদত্যাগে বাধ্য করে। এটি কোনো ভাবে গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য না। কিন্তু ক্রমাগতই এটি বাংলাদেশে হচ্ছে। তবে এ নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যেহেতু দেশে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে আর এই সুযোগটাই একটি মহল কাজে লাগাচ্ছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেয়ার সুযোগ আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা ঘুরে দাঁড়িয়েছে এটা বলার সুযোগ নাই।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 06
(13)
- ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আবু সাঈদের দুই ভাইয়ের সা...
- মিলিয়ন ডলারের বিনিময়ে জিম্মিদের ফেরাতে চান নেতানিয়াহু
- ভূমিধস জয়, ১২০ বছরের রেকর্ড ভাঙলেন ট্রাম্প
- বিশ্বের যেসব দেশে কোনো সেনাবাহিনী নেই
- কী আছে পৃথিবীর রহস্যময় গভীর গর্তে
- মন্দিরের এসির পানিকে অলৌকিক ভেবে খাওয়ার হিড়িক
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৩ হাজার ৩০০ ছাড়িয়েছে
- কমালা না ট্রাম্প? by মোহাম্মদ আবুল হোসেন
- গুলিতে শুভর মৃত্যু: সন্তান হারিয়ে পাগল এক মা by ফা...
- দু’জনেরই দু’টি পা কেটে ফেলা হয়
- মার্কিন নির্বাচনে চলছে ভোটগ্রহণ: কখন জানা যাবে ফল
- এক যুগ আগে ড. ইউনূসকে যা বলেছিলাম by বঙ্গবীর কাদের...
- মব জাস্টিস আতঙ্ক by শুভ্র দেব
-
▼
Nov 06
(13)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment