এক ফ্রেমে দুই নোবেলজয়ী

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল দুই নোবেলজয়ী। দুজনই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। একজন ২০০৬ সালে আর অন্যজন ২০১৪ সালে। একজন স্বপ্ন দেখেন দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্বের আর অন্যজন লড়ছেন শিশুদের জন্য এক শান্তির পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে। গতকাল ঢাকায় ইউনূস সেন্টারে বাংলাদেশের নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফ্রেমে আবদ্ধ হন ভারতের কৈলাস সত্যার্থী।