Sunday, May 10, 2026
রেস্তোরাঁয় কী অপরাধ করেছে দুই কিশোর, যার ক্ষতিপূরণ দিতে হচ্ছে ৩ লাখ ডলার
রেস্তোরাঁয় কী অপরাধ করেছে দুই কিশোর, যার ক্ষতিপূরণ দিতে হচ্ছে ৩ লাখ ডলার
ঘটনাটি গত ২০২৫ ২৪ ফেব্রুয়ারিতে চীনের সবচেয়ে বড় হটপট চেইন হাইদিলাও–এর সাংহাই শাখায় ঘটেছে। এই ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি ১৭ বছর বয়সী ওই দুই কিশোর। তারা নিজেদের এই ‘কীর্তি’ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। এ কারণে গত শুক্রবার আদালত চীনের দুটি ক্যাটারিং কোম্পানিকে ওই ক্ষতিপূরণ দিতে দুই কিশোরকে নির্দেশ দিয়েছেন।
সেদিন ওই স্যুপ কেউ খেয়েছিল কি না, তা নিশ্চিত করে জানা যায়নি। এরপরও ঘটনার পরবর্তী কয়েক দিনে ওই রেস্তোরাঁয় খেতে যাওয়া ৪ হাজারের বেশি গ্রাহককে তাদের বিল ফেরত দেওয়াসহ ক্ষতিপূরণ হিসেবে ১০ গুণ অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দেয় হাইদিলাও।
গত মার্চে হাইদিলাও ২ কোটি ৩০ লাখ ইউয়ানের বেশি ক্ষতিপূরণের দাবি দাবি করে আদালতে মামলা করে। মামলায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছিল, এ অর্থের মধ্যে গ্রাহকদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া অর্থও ধরা হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৫ এই মামলার রায়ে সাংহাই আদালত বলেছেন, ওই দুই কিশোর ‘অপমানজনক কাজের’ মাধ্যমে কোম্পানির সম্পত্তি ও সুনাম ক্ষুণ্ন করেছে। এ ছাড়া এই ঘটনা ‘জনগণের মধ্যে প্রবল অস্বস্তির সৃষ্টি করেছে’।
রায়ে আরও বলা হয়, ওই কিশোরদের অভিভাবকেরা সন্তানের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই এই ক্ষতিপূরণের অর্থ তাঁদের পরিশোধ করতে হবে।
এই ক্ষতিপূরণের মধ্যে আছে—কার্যক্রম ও সুনাম ক্ষুণ্নের জন্য ২০ লাখ ইউয়ান; সব হাঁড়ি, চুল্লি, এমনকি টেবিলও বদলে ফেলাসহ জীবাণুমুক্তকরণ বাবদ এক ক্যাটারারকে ১ লাখ ৩০ হাজার ইউয়ান এবং আইনি খরচ বাবদ ৭০ হাজার ইউয়ান।
আদালত রায়ে আরও বলেছেন, হাইদিলাও তাদের গ্রাহকদের যে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে তা বিলের বাইরে এবং তাদের ‘স্বেচ্ছায় নেওয়া ব্যবসায়িক সিদ্ধান্ত’। তাই এর দায়ভার ওই কিশোরদের ওপর চাপানো যাবে না।
হাইদিলাও ইতিমধ্যে তাদের সব সরঞ্জাম বদলে ফেলেছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সবকিছু জীবাণুমুক্ত করেছে।
চীনের হটপট চেইন হাইদিলাও প্রথম যাত্রা শুরু করেছিল সিচুয়ান প্রদেশের ছোট্ট শহর জিয়ানইয়াং থেকে। বর্তমানে বিশ্বজুড়ে এই চেইন রেস্তোরাঁটির এক হাজারের বেশি শাখা আছে। আর তাদের পরিচিতি শুধু সুস্বাদু খাবারের জন্য নয়—খাবারের অপেক্ষার সময় নারী গ্রাহকদের বিনা মূল্যে ম্যানিকিউর ও শিশুদের হাতে তুলে দেওয়া কটন ক্যান্ডির জন্যও।
![]() |
| চীনের সবচেয়ে বড় হটপট চেইন রেস্তোরাঁ হাইদিলাও। ফাইল ছবি: এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment