পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গভির বলেন, ‘একজন ইসরাইলি মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর জন্য, হাজারো লেবাননি মায়ের কাঁদা উচিত। পুরো লেবানন পুড়ে যাওয়া উচিত।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও বেন গভির বারবার লেবাননে আরো তীব্র হামলা হামলার জন্য চাপ দিয়ে আসছেন।
বেন গভির বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ইসরাইলকে সমগ্র বিশ্বের কাছে এটা স্পষ্ট করে দিতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো বলিদানের বিষয় নয়।’
কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও লেবাননে কঠোর হামলার আহ্বান জানিয়েছেন। এক্সে তিনি লেখেন, ‘এখন আগুন জ্বালিয়ে কথা বলার সময়। নরকের দরজা খুলে দেওয়ার সময়।’
ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের একটি বিশাল ভূখণ্ড দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সেখান থেকে সরে আসার কোনো ইচ্ছা তার নেই।
সূত্র: সিএনএন
![]() |
| ছবি: সিএনএন |

No comments