Thursday, March 22, 2012
সময়ের প্রতিবিম্ব-বিএনপি-আওয়ামী লীগে কিছু মিল, অনেক গরমিল by এবিএম মূসা
সময়ের প্রতিবিম্ব-বিএনপি-আওয়ামী লীগে কিছু মিল, অনেক গরমিল by এবিএম মূসা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় আমাদের ভারতবর্ষের ইতিহাস পড়তে হতো। ম্যাট্রিকুলেশনে বর্তমানের এসএসসি পরীক্ষায় ইতিহাসের প্রশ্নপত্রে সম্রাট আকবর দ্য গ্রেটের ও অশোক দ্য গ্রেটের শাসনকালের তুলনামূলক আলোচনা করতে বলা হতো। কারণ, দুজনের শাসন পরিচালনায় প্রজাহিতকর রাষ্ট্রপরিচালনা নীতির মিল ছিল।
আকবরের সঙ্গে আওরঙ্গজেবের তুলনা হতো না, অশোকের তুলনা করা হতো না ভারতবর্ষে হানা দেওয়া লুণ্ঠনকারী কোনো তাতার সেনাপতির। তেমনি মুক্তিসংগ্রাম থেকে ধাপে ধাপে স্বাধীনতাযুদ্ধে জনগণকে এগিয়ে নিয়ে যাওয়া দলটির সঙ্গে সঙ্গিন উঁচিয়ে ক্ষমতা দখলকারী কোনো দলেরও তুলনা হয় না। জন্মদাতা পিতার সমপর্যায়ে এনে আজান দিয়ে শিশুর আগমনবার্তা শোনানো মৌলভি সাহেবের নামোল্লেখও হাস্যকর। এতসব সত্ত্বেও ভিন্ন ধরনের নীতি ও আদর্শের অনুসারী দুই দলের একটি অসম তুলনা করেছেন সোহরাব হাসান (প্রথম আলো, ১৬ এপ্রিল)। এ কে এম শাহাবুদ্দিন একটি নিবন্ধে তাঁর প্রতিক্রিয়া (প্রথম আলো, ৩ মে) জানিয়েছেন। তাঁদের দুজনের এবং আরও অনেকের দুটি দল নিয়ে কতিপয় নিরর্থক ধারণা ও অসম তুলনার বিশ্লেষণে আমার আজকের প্রতিবেদন।
সোহরাব হাসান ও এ কে এম শাহাবুদ্দিন নিজ নিজ অবস্থান থেকে দুটি প্রধান রাজনৈতিক দলের জন্ম ও কর্ম নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। ইতিহাসের একজন সাক্ষী অনেক কিছু দেখা-জানার আলোকে শাহাবুদ্দিনের বক্তব্যটি বিশ্লেষণ করে তাঁর কিছু ভ্রান্ত ধারণার নিরসন করতে চাই। প্রথমত, আওয়ামী লীগের জন্ম অবশ্যই গণতান্ত্রিক ধারায় ঘটেছে। তৎকালীন স্বৈরতান্ত্রিক মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে, তাদের অপশাসনের অবসান ঘটাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি গণজাগরণ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। আচম্বিতে অথবা কোনো কলকাঠি নেড়ে এ-দল ও-দল ভাঙিয়ে নীতি-আদর্শহীন রাজনীতি চর্চাকারীদের সমন্বয়ে দলটির জন্ম হয়নি, যেমনটি হয়েছিল বিএনপির। যাঁরা এককালে মুসলিম লীগে ছিলেন, প্রতিক্রিয়াশীল রাজনীতির মোহভঙ্গের পর আওয়ামী মানে জনগণের, মধ্যপন্থী প্রগতিশীল আদর্শের গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি স্থাপন করেন। অন্যদিকে বিএনপি, তার আদিরূপ ‘জাগদল’ অগণতান্ত্রিক পন্থায় সামরিক গোয়েন্দা সংস্থার সৃষ্টি।
শাহাবুদ্দিনের কথা সত্য, ক্যান্টনমেন্টে বিএনপি ও তার পূর্বসূরি ‘জাগদলে’র জন্ম হয়নি। কারণ, সেনাবাহিনীর কর্মকর্তারা তখন অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে ক্যান্টনমেন্টের বাইরে এসে গেছেন, জগদ্দল পাথরের মতো জনগণের কাঁধে সওয়ার হয়েছেন। জেনারেল নুরুল ইসলাম শিশু, সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মহব্বতজান চৌধুরী ও তাঁদের সহায়তাকারী আমলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহমদ আদর্শচ্যুত, সুবিধাবাদী, রাজনীতিবিদদের সমন্বয়ে ‘জাগদল’ গঠন করেছিলেন। একসময় মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক পোশাকটি ছাড়লেও সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি, সাফারি-স্যুট পরে সিভিলিয়ানের ভেক ধরেছেন। তাঁর সিভিলিয়ান কাম মিলিটারি মনোনীত পরামর্শক ও মন্ত্রীদের মধ্যে ছিলেন কার্যরত ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আর তাঁদের উচ্ছিষ্টভোগী রাজনীতিক। উভয় শ্রেণীর অনেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন।
বিএনপি গঠন করে জেনারেল জিয়াউর রহমান শাহাবুদ্দিন-কথিত ‘বহুদলীয় গণতন্ত্র’ নয়, বহির্বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য একটি ‘মাল্টি-পার্টি’ তথা আরও কয়েকটি রাজনৈতিক দলকে সাজানো নির্বাচনে অংশগ্রহণে প্ররোচিত করে, রাজনীতি করার সীমিত সুযোগ দিয়ে ‘বহুদলীয় সংসদ’ গঠন করেছিলেন। এ পদক্ষেপ নিয়েছিলেন তিনি গণতন্ত্রের প্রতি মায়ার কারণে নয়, বহির্বিশ্বে তাঁর সরকারকে গ্রহণযোগ্য করতে। এর আগে একটি প্রহসনের গণভোটে তিনি ১১০ ভাগ ভোট আদায় করেছিলেন। মিলের কথা যদি বলি, এখনকার জনগণ নির্বাচিত সংসদের সঙ্গে অবশ্য শহীদ জিয়ার সেই সাজানো কারসাজির নির্বাচনে বাছাই করা সংসদের একটুখানি তুলনা করা যায়। আজকের সংসদ কি বহুদলীয় গণতন্ত্রচর্চার সংসদ? একক আধিপত্যের কারণে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসরণে সদস্যদের স্বাধীনতা কেড়ে নিয়ে দু-দুবার কি প্রকারান্তরে একদলীয় শাসন কায়েম হয়নি? গরমিল হচ্ছে, প্রথমটিতে জিয়ার সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান জেনারেল মহব্বতজান চৌধুরী, বিশেষ করে, জেনারেল নুরুল ইসলাম শিশু ও বশংবদ আমলা সালাহউদ্দিন বাছাইয়ের কাজটি করেছেন। অন্যদিকে পঁচাত্তর-পূর্ববর্তী ও এরশাদ পতন-পরবর্তী সব সংসদ—সামান্য ব্যতিক্রম ধর্তব্যে না নিয়ে বলা যায়, সত্যিকারের জনপ্রতিনিধিমূলক জনগণ দ্বারা নির্বাচিত।
শাহাবুদ্দিনকে বুঝতে হবে, বিএনপি সরকারের অপশাসনে কতখানি বিরূপ হয়ে জনগণ আওয়ামী লীগকে নির্বাচনী পরীক্ষায় পাস করাতে গিয়ে একেবারে গোল্ডেন জিপিএ-ফাইভ দিয়েছে। এর আগে ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগ বনাম বিএনপি ভোটযুদ্ধের ‘মিল’ খুঁজে পাওয়া যাবে।
এখন সংক্ষেপে আলোচনা করা যাক, শাহাবুদ্দিন বর্ণিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় রূপান্তরের ইতিহাস। আওয়ামী লীগ থেকে আমার অতি শ্রদ্ধেয়, ব্যক্তিগতভাবে আমি যাঁর স্নেহভাজন ছিলাম, মওলানা ভাসানী আওয়ামী লীগের অন্যতম নেতা সোহরাওয়ার্দীর সঙ্গে পররাষ্ট্রনীতির ব্যাপারে মতদ্বৈধতা প্রকাশ করে কাগমারি সম্মেলনের পর আওয়ামী লীগ ত্যাগ করেন, ত্যাজ্য করেননি। আদর্শ, নীতি, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস, অসাম্প্রদায়িকতা-গণতন্ত্র প্রতিষ্ঠায় দুই দলের মধ্যে ৯৯ শতাংশ মিল ছিল। জিয়াউর রহমান এসবের সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি নিয়ে পাকিস্তান আমলের ভাবধারা পুনঃপ্রতিষ্ঠিত করতে ধর্মান্ধতাকে পুঁজি, সাম্প্রদায়িকতার বীজ লালন করে একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়া তৈরি করেছিলেন। শাহাবুদ্দিনকে জানাই, জিয়ার লাইসেন্স নিয়ে নয়, তাঁর রচিত আইন অনুসরণে আবদুল মালেক উকিল প্রমুখ আওয়ামী লীগ দল সংবিধিবদ্ধ করেন। একইভাবে আইয়ুব খান কর্তৃক বিলুপ্ত আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। সর্বশেষ নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের বর্তমান আওয়ামী লীগকে। এ সবই কারও অনুগ্রহ গ্রহণ নয়, বিদ্যমান আইন অনুসরণ মাত্র।
সেনাবাহিনী নিয়ে সোহরাবের মন্তব্যে আপত্তি জানিয়েছেন শাহাবুদ্দিন। তাঁকে প্রশ্ন, বঙ্গবন্ধু ও শহীদ জিয়াউর রহমানসহ অগণিত মুক্তিযোদ্ধার হত্যাকারী কারা? ‘কতিপয় উচ্ছৃঙ্খল’ সেনাসদস্যের অপকর্ম বলে কি সমগ্র সেনাবাহিনীকে দায়মুক্ত করা যাবে? উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিন্তু শাহাবুদ্দিন যাঁর ব্রিফ নিয়েছেন, শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রকৃত হত্যাকারীদের বিরুদ্ধে বর্তমানের বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। একটি খাঁটি কথা বলেছেন শাহাবুদ্দিন, সাতজন বীরশ্রেষ্ঠই সেনাবাহিনীর। কথাটিতে শুধু একটুখানি ভুল আছে, ইপিআর ও পুলিশও মনে হয় তালিকায় আছে। একই সঙ্গে আমারও একটি প্রশ্ন রয়েছে, অনেক সময় এ নিয়ে ভেবেছিও। বীরযোদ্ধা সাতজনের প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে প্রশ্ন করছি, সরকারি কর্মচারী ও অন্যান্য চাকরিজীবী, ছাত্র, রাজনৈতিক কর্মী মুক্তিযোদ্ধার কেউ কি সেই সাতজনের সমান্তরালের বীরত্ব প্রদর্শন করেননি, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হননি? রহস্যটি হচ্ছে, সব উপাধিই সে সময়ে দেওয়া হয়েছিল কর্নেল, পরে জেনারেল ও অবসরগ্রহণকারী সেনাপ্রধান ওসমানীর সুপারিশে।
মিল-গরমিলের তুলনায় আওয়ামী লীগ দল ও সরকারের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই আলোচনায় অনেক তথ্য ও সত্য বিবেচনায় আনতে হবে। মুক্তিযুদ্ধে অবশ্যই জিয়াউর রহমানের অবদান রয়েছে। সেই অবদানটি যুদ্ধক্ষেত্রে, দুই দশকের মুক্তি আন্দোলনে নয়। মুক্তি আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে ও অংশগ্রহণে দুই দশকের চরম পর্যায়ের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পর তিনি যে দলটি প্রতিষ্ঠা করেছেন, তাঁর কোনো অবদান ছিল না। বায়ান্ন, বাষট্টি ও ঊনসত্তর পেরিয়ে আমরা একাত্তরে পৌঁছেছি। সেই ক্রমবিকাশেই বাঙালি অনেক ত্যাগের মাধ্যমে ধাপে ধাপে স্বাধীনতার পথে এগিয়েছে। ড্রামের ওপর দাঁড়িয়ে শিঙা ফুঁকে কেউ স্বাধীনতাযুদ্ধের সূচনা করেননি। সেসব ধাপ তৈরিতে জেনারেল জিয়া অথবা বিএনপির কোনো অবদান নেই।
বাস্তবে আওয়ামী লীগ ও বিএনপির মিল-গরমিলের আলোচনায় সাম্প্রতিককালের সরকার পরিচালনার আলোকে বিবেচনা করলে দলীয় আঙ্গিকে নয়, সরকার পরিচালনায় কিছু মিল খুঁজে পাওয়া যাবে বৈকি। এ জন্য দল ও সরকারকে আলাদা করতে হবে। মিল রয়েছে বিএনপি সরকারের অপারেশন ক্লিন হার্টের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলের ক্রসফায়ারের। জিয়ার সামরিক শাসনামলে মুক্তিযুদ্ধে পা হারানো কর্নেল তাহেরকে প্রহসনের বিচারে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পা কেড়ে নেওয়া ল্যাংড়া লিমনকে ‘বিচারক’ জেলে পাঠিয়েছেন। বিএনপির শাসনামলে সাংবাদিক খুন হন, আওয়ামী লীগের সাংসদ ও তাঁর ক্যাডাররা সাংবাদিক পেটান, চোখ উপড়ে নেন। ক্ষমতাসীন হলে উভয় দলের ক্যাডার হয় দখলবাজ-চাঁদাবাজ। কারও চেয়ে কেউ কম যান না। দল যখন ক্ষমতায় থাকেনি, তখন উভয়েরই সমানভাবে চরিত্র স্খলন ঘটেছে। ক্ষমতা হারালে উভয় দলের সুবিধাভোগীরা গর্তে ঢুকে যায়।
সর্বশেষ একটি কথা নির্দ্বিধায় স্বীকার করতে হবে। সেনা ঔরসজাত দলটি কালের বিবর্তনে জনগণের একটি বিরাট অংশের মধ্যে স্থান করে নিয়েছে। এটি অবশ্যই আদিতে জিয়ার পরে খালেদা জিয়ার এ কৃতিত্বটি স্বীকার করতেই হবে। উভয়েই জনগণের মধ্যে ক্যারিশমা তথা সম্মোহন সৃষ্টি করেছেন। অনেকের ধারণা, তিনি শেষ সময়ে বিএনপিকে সেনাবাহিনীর সম্পূর্ণ প্রভাবমুক্ত করতে চেয়েছিলেন এবং এ জন্যই নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। জিয়া হত্যার বিচার হলে সত্য-মিথ্যা যাচাই করা যেত।
আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে, এখন অতীত নিয়ে বর্তমানের দুই দলের অবস্থান নির্ণয় করা অথবা তুলনামূলক আলোচনা অর্থহীন। আওয়ামী লীগ সরকার যা-ই করুক, আওয়ামী লীগ দলটি তার ত্যাগী, সাত দশকের গভীরে প্রোথিত শিকড়ের কারণে তৃণমূল কর্মীরা দলের দুর্দিনেও বঙ্গবন্ধুর আদর্শে অটল থাকেন। তাঁরা সবাই ‘তালেবান’ মানে বঙ্গবন্ধুর নামে, তাঁর কন্যার প্রতি ভালোবাসা ও প্রশ্নোর্ধ্ব আনুগত্যের কারণে সুসময়ে-দুঃসময়ে সমানতালে নাচতে থাকেন। সুযোগসন্ধানী নব্য আওয়ামী লীগাররা হলো ‘ফলেবান’ মানে দল ক্ষমতায় এলে ফল ভোগ করে। অন্যদিকে বিএনপির অবস্থা হচ্ছে, ক্ষমতায় গেলে বীরত্বের সঙ্গে বাগেরহাট-ভোলায় তাণ্ডব করে। কেমন তাণ্ডব তা বোঝাতে শাহাবুদ্দিনকে সেই আর্তনাদটি স্মরণ করিয়ে দিচ্ছি। ভোলা, নাকি বাগেরহাটে এক মায়ের সেই আর্তনাদ: ‘বাবারা! আমার মেয়ে ছোট, তোমরা একজন-একজন করে আইসো।’ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষমতা হারালে সংঘবদ্ধ হয়, বিএনপি হয় বিপর্যস্ত-ছত্রভঙ্গ। এটি হলো দুই দলের ক্ষমতাধর ও ক্ষমতাহীন অবস্থায় গরমিল চেহারা। তার পরও আমি চাই, গত নির্বাচনে ৩৪ শতাংশ মানুষের সমর্থন পাওয়া রূপান্তরিত দলটি গণতন্ত্রের স্বার্থে একদলীয় সংসদীয় ব্যবস্থার প্রতিকূলে উঠে দাঁড়াক।
এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 22
(129)
- সহজিয়া কড়চা-সংবিধান সংশোধন—খুউব সাবধান by সৈয়দ আবু...
- সরকারের কি টনক বলে কিছু আছে?বুড়িগঙ্গায় ট্যানারি-বর...
- প্রণব ও দুবের মতের প্রতিফলন ঘটাক দিল্লি-ভারতীয় প্র...
- চারদিক-মুক্তিযোদ্ধা চত্বর ঘিরে পুনর্মিলনী by গাজীউ...
- ছাত্ররাজনীতি-আবার শিরোনামে ছাত্রলীগ by মাহমুদুর রহ...
- বাম্পার ফলন’-উৎপাদনের প্রকৃত তথ্য কোথায় পাব by শাই...
- লাদেন হত্যাকাণ্ড-মিথ্যা অভিযোগ, বেআইনি হত্যা by নো...
- নারী উন্নয়ন নীতি-বিরোধিতাকারীদের আসল উদ্দেশ্য কী b...
- একটি বাজে দৃষ্টান্ত-বিলখেলাপি সরকারি প্রতিষ্ঠান
- স্বচ্ছতা ও জবাবদিহির প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজ...
- গ্রামীণ ব্যাংক বিষয়ে ড. ইউনূস-রাজনৈতিক প্রভাবমুক্ত...
- চারদিক-তোমাকে ভালোবাসি, মা by শারমিন নাহার
- লাদেন হত্যাকাণ্ড-মার্কিনদের সুরক্ষা নিশ্চিত হবে না...
- শিক্ষকদের শিক্ষা-শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জর...
- বিশেষ সাক্ষাৎকার-আইন প্রণয়ন ও বাস্তবায়নে জন-অংশগ্র...
- পেশার সঙ্গে মানানসই নয়-চিকিৎসক ধর্মঘট
- মৈত্রী ও মানবিকতার প্রাণপুরুষকে অভিবাদন-সার্ধশততম ...
- শ্রদ্ধাঞ্জলি-অন্য রকম গণযোদ্ধা by মেজর কামরুল হাসা...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-ছাত্রলীগের মাস্তানি ও একটি...
- বিন লাদেন হত্যা-সোনার হাঁস মারল কে? by তারিক আলি
- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-দুই জোটে পাঁচফোড়ন by ...
- কালের পুরাণ-ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কত দূর? by...
- সহিংসতা নয়, আলোচনার মাধ্যমে সমাধান হোক-কারখানা বন্ধ
- উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ চাই-জ্বালানি ত...
- শিক্ষা-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম by তুহিন ওয়াদুদ
- কে করবে বিচার? by এসএম কবীর মামুন
- সাময়িক প্রসঙ্গ-কম খাওয়া ও বাজারে কম যাওয়া by বদিউর...
- কপাল বটে by আনোয়ার হোসেন
- মৎসজীবী অধিকার-ময়না দ্বীপ কতদূর by আলতাফ পারভেজ
- সময়ের কথা-সকালের শতচ্ছিন্ন কাঁথায় বিকেলে জোড়াতালি ...
- উত্তরাঞ্চলের আবহাওয়া অফিস-অব্যবস্থাপনার দায়
- ২১ আগস্ট নৃশংসতা-বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হোক
- গন্তব্য ঢাকা-এই গ্রীষ্মে শীতের পিঠার স্মৃতি by শর্...
- দূরদেশ-নিরক্ষরতা দূরীকরণের দায়িত্ব পাচ্ছে ছাত্রলীগ...
- ধর্ম-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা by মুহাম্মদ আব...
- নারীনীতি-শুভংকরের ফাঁকিতে নারী ও রাজনীতি by ফারুক ...
- খোলা চোখে-এক কালো অধ্যায়ের সমাপ্তি by হাসান ফেরদৌস
- ছাত্রদের ওপর এ কেমন ‘শাসন’?-তিনি প্রধান শিক্ষক!
- ২০০১-এর সব নির্বাচনোত্তর সহিংসতার বিচার চলুক-বিলম্...
- চারদিক-কুমারখালীর কুলফি খাবেন? by আজাদুর রহমান
- যুক্তরাষ্ট্র-সোভিয়েতের পর ওসামা, তারপর কে? by অ্যা...
- গোধূলির ছায়াপথে-মৃত্যুর অবিনাশী শক্তি by মুস্তাফা ...
- শিক্ষা-শিক্ষকদের টাইম স্কেল
- দাহকালের কথা-হেমলক by মাহমুদুজ্জামান বাবু
- সময়ের প্রতিবিম্ব-বিএনপি-আওয়ামী লীগে কিছু মিল, অনেক...
- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীমুক্ত করা জরুর...
- দ্রুত বিচার-প্রক্রিয়া শেষ হোক-মানবতাবিরোধী অপরাধ
- শ্রদ্ধাঞ্জলি-আমার বাবা by নিমা রহমান
- সার্ধশততম জন্মবার্ষিক-রবীন্দ্রনাথ ও একটি প্রশ্ন by...
- সপ্তাহের হালচাল-বিএনপির কোর্টে আওয়ামী লীগ খেলবে? b...
- দুর্নীতি দমন-একজন আন্না হাজারের খোঁজে by শাহানা হুদা
- সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-ওসামা বেঈমানির শিকার? b...
- গতকাল সমকাল-ওবামার ওসামা-নিধন by ফারুক চৌধুরী
- আইনের প্রয়োগ ছাড়া স্থায়ী প্রতিকার হবে না-চট্টগ্রাম...
- সব ধরনের সন্ত্রাসের অবসান হোক-বিন লাদেনের মৃত্যু
- চারদিক-পরিবর্তনটা তাহলে কোথায় হলো? by শারমিন নাহার
- সন্ত্রাসবাদ-ওসামা বিন লাদেনের পর by নিকোলাস ক্রিস্টফ
- কলকাতার চিঠি-বামফ্রন্ট উৎখাতে পুরুলিয়ায় অস্ত্রবর্ষ...
- প্রতিক্রিয়া-আওয়ামী লীগ ও বিএনপির মিল-গরমিল by এ ক...
- বাঘা তেঁতুল-শয়তান, ভেড়া ও পার্লামেন্ট by সৈয়দ আবুল...
- অরণ্যে রোদন-যা দিতে পারো না, তা কেড়ে নিয়ো না by আন...
- সব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে-জলবায়ু প...
- পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ-তদন্ত প...
- স্মরণ-শিশুসাহিত্যের এক নন্দিত লেখক by লুৎফর রহমান ...
- স্বীকৃতি-ধন্য শ্রেণীভুক্ত দ্বিতীয় জন পল by ফাদার ক...
- সরল গরল-পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে শিক্ষা by মিজান...
- হজ প্রস্তুতি-এবার যাঁরা হজে যাবেন... by ফেরদৌস ফয়সাল
- অধিকার-মে দিবস ও বাংলাদেশের শ্রমিকশ্রেণী by ওয়াজেদ...
- বিশেষ সাক্ষাৎকার-বিশ্ব শ্রমবাজার অভিবাসী শ্রমিকদের...
- অন্যায়ের পক্ষে কর্তৃপক্ষের সাফাই গ্রহণযোগ্য নয়-অভি...
- শ্রমিকদের জীবনমানের উন্নতি চাই-মে দিবস
- এই দিনে-সিদু-কানু কি পরাজিত? by সালেক খোকন
- সপ্তাহের হালচাল-বিএনপি কোন পথে যাবে? by আব্দুল কাইয়ুম
- ধর্ম-পবিত্র শবে মিরাজের তাৎপর্য by মুহাম্মদ আবদুল ...
- দিল্লির চিঠি-‘নিয়ন্ত্রণরেখা’ রূপান্তরিত হোক ‘শান্ত...
- রাজনীতি-বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয় by আবদুল মান্নান
- মা, দেশ ও বন্ধুর বিশ্বাসঘাতকের শাস্তি চাই-নিকৃষ্ট ...
- টিআইবির সুপারিশগুলো বিবেচনায় নিন-কার্যকর সংসদের প্...
- আরেকটি নির্ঘুম রাতের প্রতীক্ষা... by প্রণব বল
- শুকনো মৌসুমে পানির কষ্ট-পান্নাপাড়া, চান্দগাঁও খুলশ...
- পাইপলাইনে ফুটো, নালায় চলে যায় ওয়াসার ৪০ শতাংশ পানি...
- সাক্ষাৎকার-চট্টগ্রামবাসীর প্রাণের কথা তুলে ধরব প্র...
- শেখ হাসিনার সমাবেশ ঘিরে ব্যাপক প্রচারণা-এক মঞ্চে ন...
- যুদ্ধে বিপন্ন মানবিকতার গল্প
- রণবীর-দীপিকা-বন্ধু-শত্রুর গোলকধাঁধায়...
- তানভীরের ‘একাত্তর’-সাক্ষাৎকার নিয়েছেন মেহেদী মাসুদ
- একাত্তরে ববিতা
- জন্মদিন-অপরাজিত ৭৫ by বিপ্লব বাল
- বদলে দাও বদলে যাও মিছিল-কার্টুন ব্যাধি কার্টুনেই প...
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক ...
- অভিভাবকদের প্রতি-কলাভেরি নিয়ে ব্যাপারটি কী, ভাইসব?...
- দাহকালের কথা-অশনিসংকেত by মাহমুদুজ্জামান বাবু
- ধারাবাহিক সাফল্যই আমাদের কাম্য-অভিনন্দন, বাংলাদেশ ...
- বিতর্ক হোক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে-সংসদে দুই নেত্রী
- নৌমন্ত্রীর বক্তব্য মানতে পারি না by শাফিক আফতাব
- ভ্রাম্যমাণ আদালত সক্রিয় হোক by এসএম নাজমুল হক ইমন
- বিপজ্জনক বাঁকে যা করণীয় by মোঃ আমজাদ হোসেন
- এ আতঙ্ক রুখতেই হবে by আমিনুল ইসলাম জুয়েল
- মৃদুল চক্রবর্তীর মৃত্যু ও তারপর by বদিউর রহমান
- কনিষ্ঠতম ভাষাসৈনিক হামিদুজ্জামান by একেএম সাইদুজ্জ...
- রাজনীতি-ইতিহাস কাউকে ক্ষমা করে না by ওয়ারেসাত হোসে...
- কালের আয়নায়-কম খাওয়ার উপদেশ :সে যুগে এবং এ যুগে by...
- জিম্মি করে টাকা আদায়-পুলিশে অবক্ষয় আতঙ্কজনক
- সংসদে বেহাল সড়কপথ-জাতীয় ইস্যুতে এমন মুখরই থাকুন
- সাক্ষাৎকার গ্রহণ :শেখ রোকন-নিরাপদ পানির অধিকারে শহ...
- অপরাজিত ৭৫ by সিরাজুল আযম
- শহীদ মিনারে তিক্ত অভিজ্ঞতা by নির্মল সেন
- পানি দিবস-সুপেয় পানি নাগরিকের মৌলিক অধিকার by ম. ...
- নারীর অগ্রগতি-চার দেয়ালের বাইরে অপার বিস্ময় by সাল...
- বিদ্যালয়-শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নয়
- সংসদীয় রাজনীতি-সমঝোতা ও সহযোগিতাতেই সমাধান
- সাদাকালো-গণতন্ত্রী ও প্রগতিবাদী দৃষ্টিকোণ থেকে একট...
- বিএনপির কার্যালয় ভাঙচুর-লালমনিরহাটে যুবলীগ নেতা খু...
- সাক্ষ্যে মেজর রওনক-পেছন ফেরার সঙ্গে সঙ্গে মেজর মোশ...
- বিমানকর্মীদের আন্দোলন-২৬ মার্চের মধ্যে পর্ষদ না ভা...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- দেশজুড়ে ব্যাপক লোডশেডিং-বেলা তিনটা থেকে রাত ৯টা সি...
- মুক্তিযুদ্ধের ছবিতে ববিতা by কামরুজ্জামান
- বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী-হুমকি দিয়ে লাভ ন...
- দুর্লভ গাঙটিটি by আ ন ম আমিনুর রহমান
- একজন এএসপির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ by কাজী আনিছ
- জ্বালানির হিসাব বলছে এবার লোডশেডিং বেশি হবে by অরু...
- ডিমের ডজন ১০০ টাকা ছাড়িয়েছে by আবুল হাসনাত
- সরল গরল-শাস্তি দিচ্ছেন না কেন মাননীয় স্পিকার? by ম...
- গ্যালারি? অংশ সে তো খেলারই by আনিসুল হক
- সাকিব, চাই তুলির শেষ আঁচড়! by তারেক মাহমুদ
- স্বপ্নপূরণের দিন by উৎপল শুভ্র
- শ্রদ্ধাঞ্জলি-স্মৃতিতে জাগরূক তিনি by মাহবুবুল হক
-
▼
Mar 22
(129)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment