Wednesday, March 21, 2012
শিক্ষাব্যবস্থা-রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা ও আমাদের সংকট by মোহীত উল আলম
শিক্ষাব্যবস্থা-রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা ও আমাদের সংকট by মোহীত উল আলম
রবীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক স্কুলের পাঠ শেষ করেননি। কাজী নজরুল ইসলাম নিম্নমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্ভবত দারিদ্র্যের কারণে আর লেখাপড়া করতে পারেননি। তবে তাঁর শৈশবেই জাগ্রত কবিস্বভাবও তাঁকে, রবীন্দ্রনাথ কথিত, স্কুল নামের যন্ত্রটির প্রতি বিকর্ষিত করে তোলে।
আমাদের এ দুই প্রধান কবির যখন এ অবস্থা, তখন ইংরেজ-প্রধান কবি ও নাট্যকার শেক্সপিয়ারের খবর নেওয়া যাক। তিনিও কিছুটা দারিদ্র্য এবং কিছুটা স্বভাববশত প্রাথমিক স্কুল শেষ করে আর প্রাতিষ্ঠানিকভাবে পড়েননি। শেক্সপিয়ারের জীবনীকারেরা তাঁর অ্যাজ ইউ লাইক ইট নাটকের জেকস নামের চরিত্রটির একটি উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন, তিনি (শেক্সপিয়ার) স্কুলকে রবীন্দ্রনাথের মতোই যন্ত্র মনে করতেন। জেকস বলছে, মানবজীবনের সাতটি পর্যায় আছে। তার মধ্যে একটি হচ্ছে স্কুলে যাওয়ার পর্যায়। কিন্তু জেকস কথিত বালকটি স্কুলে যাচ্ছে নিতান্ত শম্বুক পায়ে, অনিচ্ছাসহকারে, ‘দ্য ওয়াইনিং স্কুলবয়...ক্রিপিং লাইক স্নেইল / আনউইলিংলি টু স্কুল।’
এই তিনজনের স্কুল বিরাগের কথা শুনে মনে হবে, প্রতিভাবানমাত্রই যেন স্কুলবিমুখ হন। কথাটা হয়তো এ রকমও হতে পারে, ষোড়শ শতাব্দীর শেষভাগের ইংল্যান্ডে এবং বঙ্গদেশের ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষালাভ করা সবার জন্য অবশ্যপালনীয় ঐতিহ্য হয়ে দাঁড়ায়নি। এমনকি ঊনবিংশ শতাব্দীর জনপ্রিয় ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স তাঁর ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্টসহ বেশ কিছু উপন্যাসে ইংল্যান্ডের স্কুলগুলোর যে চিত্র এঁকেছেন, তাতে মনে হয় শিক্ষকেরা ছাত্র পেটানো ছাড়া আর কিছু করতেন না। রবীন্দ্রনাথও গৃহে ও স্কুলে কানমলা খাওয়ার কথা তাঁর আর্জেন্টাইন বন্ধু এবং গান্ধীর ভক্ত ভিক্টোরিয়া ওকাম্পোর কাছে বয়ান করেছিলেন (সূত্র: ‘টেগোর অন দ্য ব্যাঙ্কস অব দ্য রিভার প্লেইট’)। কিন্তু আজ এ তিনজন পুরুষই নিজ নিজ দেশের সমাজে শিক্ষাব্যবস্থার সর্বব্যাপী অস্তিত্বের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করে পারতেন না।
আমার এ আলোচনাটা উঠে আসছে সম্প্রতি প্রথম আলোর আয়োজনে পালিত ‘রবীন্দ্রনাথ এ সময়ে’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের শেষ অধিবেশনটির প্রেক্ষাপটে। ‘রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা’বিষয়ক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে ওই আলোচনা সভায় মূল প্রবন্ধটি ছিল আবুল মোমেনের। তিনি অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তাঁর প্রবন্ধটি পঠিত হয়েছিল, যার শিরোনাম ছিল, ‘মানবের বিকাশ ও রবীন্দ্র-শিক্ষাদর্শ’; আর আলোচক ছিলাম আমি, দ্বিজেন শর্মা ও গোলাম মুস্তাফা।
বর্তমান আলোচনায় আমি রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার সঙ্গে আমাদের দার্শনিক ও প্রায়োগিক শিক্ষাচিন্তার মধ্যে যে একটি দ্বান্দ্বিক কিন্তু সাযুজ্যপূর্ণ সম্পর্ক দেখতে পাই, সে কথা বলার চেষ্টা করব।
ওই আলোচনা সভায় একটি কথা যেন মন্দ্রিত হয়ে উঠেছিল, রবীন্দ্রনাথের শিক্ষা চেতনায় অহরহ যে মানবমনের সর্বব্যাপী, আকাশ থেকে ধুলো পর্যন্ত (‘আমার মুক্তি আলোয় আলোয়/ আমার মুক্তি ধূলায় ধূলায়’) মুক্তির কথা বলা হয়েছে, তাই যেন বর্তমানে বাংলাদেশের শিক্ষানীতির মূল প্রণোদনা হওয়া উচিত। এ কথার সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশ নেই। রবীন্দ্রনাথ প্রথাগত অর্থে কোনো শিক্ষক ছিলেন না, কিন্তু প্রথাগতভাবে আমরা যারা শিক্ষকতা করছি, আমরাও মনে করি, মানবমনের মুক্তি নিশ্চিত করা হচ্ছে যেকোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য। বস্তুত, আমি মনে করি না, রবীন্দ্রনাথের শিক্ষাবিষয়ক মৌলিক ভাবনার সঙ্গে আমাদের শিক্ষাবিষয়ক চিন্তার পার্থক্য আছে। এমনকি মোমেন যে নূরুল ইসলাম নাহিদের উক্তি ‘যে শিক্ষা, জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে লাগে না বা বাস্তবে প্রয়োগ করা যায় না—তা অর্থহীন’কে সমালোচনাবিদ্ধ করেছেন, সেটিও আসলে রবীন্দ্র-শিক্ষাদর্শের বাইরের কথা নয়। কারণ, রথীন্দ্রনাথ তাঁর স্মৃতিকথামূলক ইংরেজি রচনা ফাদার অ্যাজ আই নু হিম-এ বলছেন, শিলাইদহে রবীন্দ্রনাথ নিজে ছেলেমেয়েদের ইংরেজি-বাংলা পড়াতেন এবং অঙ্ক, বিজ্ঞান, ভূগোল ইত্যাদি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়েছিলেন, যাঁদের আগে তিনিই সবক দিয়ে নিতেন কীভাবে পড়াতে হবে। অর্থাৎ, রবীন্দ্রনাথও শিক্ষা গ্রহণকে একটি সুশৃঙ্খল চর্চা মনে করতেন, যেটার পাঠ গ্রহণের সঙ্গে বাস্তব জীবনের বেড়ে ওঠার সম্পর্ক থাকবে এবং সেটারই চিরকালীন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভৌত রূপ হচ্ছে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়।
কিন্তু এ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো একটি জনবহুল পশ্চাৎপদ সমাজে কীভাবে কাজ করবে, সে শৃঙ্খলাটা তৈরি করা হচ্ছে মূল সংকট। অর্থাৎ, সংকটটা হচ্ছে রবীন্দ্রনাথের মানবমনের মুক্তির উদ্দেশ্যে পরিচিন্তিত শিক্ষানীতির সঙ্গে বাংলাদেশের বিরাজমান শিক্ষাব্যবস্থার সমন্বয় সাধন করা। কাজটা আমাদের জন্য তো কঠিন, রবীন্দ্রনাথের জন্যও যে কেমন কঠিন হয়ে পড়েছিল, তার একটি আন্দাজ পেলাম দেশ-এর ‘রবীন্দ্রনাথ: সার্ধশতবর্ষ’ সংখ্যায় অরুণ নাগের ‘অপরিকল্পিত পরিকল্পনা: শান্তিনিকেতন-বিশ্বভারতী’ প্রবন্ধটি পড়ে। কিছুদিন আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এবং অধ্যাপক ফকরুল আলম ও রাধা চক্রবর্তী সম্পাদিত দ্য এসেনশিয়াল শেক্সপিয়ার গ্রন্থটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বভারতীর ইংরেজির অধ্যাপক সোমদত্তা মণ্ডল। তিনি আমাকে অবাক করে দিয়ে এক আলাপচারিতায় জানিয়েছিলেন, বিশ্বভারতীর পড়াশোনার মান খুব খারাপ পর্যায়ে আছে। কারণ, শান্তিনিকেতনের আশপাশের কলেজগুলো থেকে এত নিম্নমানের শিক্ষার্থী ভর্তি হয় যে শিক্ষার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অরুণ নাগের প্রবন্ধও একই কথা স্বীকার করছে। তবে তাঁর ক্ষোভটা পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের ওপর, কেননা ১৯৫১ সালে কেন্দ্রীয় সরকারের অধিভুক্ত হওয়ার পরও কেন কবিগুরুর স্বপ্নানুযায়ী বিশ্ববিদ্যালয়টা রূপ পাচ্ছে না, সেটা হচ্ছে তাঁর অভিযোগ।
কিন্তু রবীন্দ্রনাথকেও জীবিতকালে তাঁর স্কুল এবং বিশ্ববিদ্যালয় নিয়ে বারবার রফাদফার মধ্য দিয়ে যেতে হয়েছে। এক ছিল অর্থায়নের সংকট, আরেক ছিল সনদ স্বীকৃত করার সংকট। ১৯০১ সালে মাত্র পাঁচজন ছাত্র নিয়ে শান্তিনিকেতন ব্রহ্মাচার্যশ্রম বিদ্যালয়ের সূচনা হয়। পাঁচজন ছাত্রের মধ্যে দুজন ছিল রবীন্দ্রনাথের দুই ছেলে যথাক্রমে রথীন্দ্রনাথ ও শমীন্দ্রনাথ। কিন্তু প্রশ্ন উঠল, যে স্কুল থেকে ডিগ্রি মিলবে না, সে স্কুলে ছাত্র ভর্তি হবে কেন! তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বন্দোবস্ত করে প্রাইভেট ব্যবস্থায় ম্যাট্রিকুলেশন ডিগ্রি দেওয়ার ব্যবস্থা হয়। পরে ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা পেলে তখনো ডিগ্রি দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে বিশ্বভারতী থেকে পাস করা শিক্ষার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সনদের গুরুত্ব নিয়েও। কারণ চাকরির বাজারে বিশ্বভারতীর ডিগ্রির কদর ছিল কম। তখন আবারও বিশ্বভারতী কর্তৃক কলকাতা বিশ্ববিদ্যালয় রচিত আইএ, বিএ এবং আইএসসি পাঠ্যসূচি অনুসরণ করার সিদ্ধান্ত হয়, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরীক্ষা পরিচালিত হওয়া ও ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করা হয় (১৯২৫)। এ ব্যবস্থা চলে ১৯৫১ সাল পর্যন্ত যখন কেন্দ্রীয় সরকার বিশ্বভারতীকে অধিগ্রহণ করে।
ওপরের তথ্যগুলো এ জন্য দিলাম যে যেকোনো স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে একটি পেশাগত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতেই হবে। মানুষের মনকে মুক্ত করতে হবে—এটি একটি দর্শন, কিন্তু এটির সামাজিক-রাজনৈতিক বাস্তবায়নে ঢুকে পড়ছে অগুনতি মানুষ, যাদের সঠিক কোনো স্বপ্ন নিয়ে মাথাব্যথা নেই, যাদের দরকার শিক্ষা শেষে জীবিকা। তখন না চাইলেও স্বপ্নের ইতরায়ন শুরু হয়, চলতে থাকে এর কদর্য কিন্তু সর্বজন অনুমোদিত ব্যবহার। সমস্যাটি আমরা আলফ্রেড নোবেলের ডিনামাইট আবিষ্কার বা বিল গেটসের মাইক্রোসফট উদ্ভাবনের মৌলিক উদ্দেশ্য এবং তাঁদের (ডিনামাইট এবং মাইক্রোচিপসের) সর্বজন ব্যবহারের সঙ্গে তুলনা করতে পারি। ডিনামাইট দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, মাইক্রোচিপস দিয়ে সন্ত্রাসী বার্তা ছড়ানো যায়। এগুলো হলো একটি মহৎ স্বপ্নের ইতরায়ন। রবীন্দ্রনাথের স্বপ্ন নিয়েও একই কথা। বিশ্বভারতীকে সাধারণভাবে ডিগ্রি প্রদানের মতো আর দশটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে হলো।
পূর্বে উল্লিখিত ভিক্টোরিয়া ওকাম্পোর অত্যন্ত সংবেদনশীল রচনাটিতে শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথের খেদোক্তি সম্পর্কে ওকাম্পো মন্তব্য করেছেন, মহৎ লোকদের স্বপ্ন যখন নিচের দিকের লোকের হাতে পড়ে, তখন তা অবক্ষয়িত হতে থাকে এবং তা-ই হয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকেন্দ্রিক স্বপ্নের।
আমার কথা হলো, রবীন্দ্রনাথকে যে তাঁর জীবদ্দশায় বিশ্বভারতীর অবক্ষয় দেখে যেতে হয়েছে, সেটা ছিল অবশ্যম্ভাবী। একবার বিশ্বভারতী ঘুরে গিয়ে রবীন্দ্রনাথ ছেলে রথিকে লিখলেন, তিনি শিক্ষকদের গা-ঢিলে দেওয়া জীবনযাপন দেখে খুব হতাশ হয়েছেন। আমরাও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারি না।
প্রাতিষ্ঠানিক শিক্ষাও যে রবীন্দ্রনাথ-উদ্দিষ্ট মানবমনের মুক্তি, বিজ্ঞানের খোঁজ, সমাজবিচার ও বিশ্লেষণের চর্চাকেন্দ্র হতে পারে, তার দৃষ্টান্ত ভারতবর্ষে হয়তো নেই, কিন্তু ইউরোপ-আমেরিকা এবং দূরপ্রাচের কোনো কোনো দেশে যে নেই, তা নয়। রবীন্দ্রনাথও সেটা জেনেছিলেন বলে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন।
আমি তাই বলছি, মানবমনের মুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান এ বাংলাদেশেও সম্ভব। প্রশ্নটা কাঠামোগত, অর্থাৎ অত্যন্ত জনবহুল ছাত্রসমাজকে কীভাবে মোটামুটি সন্তোষজনক ভৌত সুবিধাদির মধ্যে ঢোকানো যায়, সেটাই হলো পরীক্ষা বা চ্যালেঞ্জ। ভৌত সুবিধাদির আয়োজন ও আধুনিকায়ন, শিক্ষার উপকরণ সরবরাহ ও তৈরি করা। ছাত্র নির্মাণ, জ্ঞান নির্মাণ ও শিক্ষক নির্মাণ—এগুলো সব হচ্ছে রবীন্দ্রকথিত শিক্ষাদর্শ বাস্তবায়নের রাস্তা। এ রাস্তা তৈরি করতে প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনসংখ্যা মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় মিলে একটি কেন্দ্রীয় কাঠামো তৈরি হওয়া, যার ফলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নির্মাণ, শিক্ষক তৈরি, শিক্ষার্থী ভর্তি, পাঠাগার নির্মাণ, আইটি সুযোগ, সড়ক বা নৌযোগাযোগের ব্যবস্থাসহ অর্থায়নও নিশ্চিত থাকে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা ঠিক থাকলে আর সবকিছু ঠিক থাকবে।
ড. মোহীত উল আলম: অধ্যাপক, ইংরেজি বিভাগ, ইউল্যাব, ঢাকা।
mohit_13_1952@yahoo.comএই তিনজনের স্কুল বিরাগের কথা শুনে মনে হবে, প্রতিভাবানমাত্রই যেন স্কুলবিমুখ হন। কথাটা হয়তো এ রকমও হতে পারে, ষোড়শ শতাব্দীর শেষভাগের ইংল্যান্ডে এবং বঙ্গদেশের ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বা বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষালাভ করা সবার জন্য অবশ্যপালনীয় ঐতিহ্য হয়ে দাঁড়ায়নি। এমনকি ঊনবিংশ শতাব্দীর জনপ্রিয় ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স তাঁর ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্টসহ বেশ কিছু উপন্যাসে ইংল্যান্ডের স্কুলগুলোর যে চিত্র এঁকেছেন, তাতে মনে হয় শিক্ষকেরা ছাত্র পেটানো ছাড়া আর কিছু করতেন না। রবীন্দ্রনাথও গৃহে ও স্কুলে কানমলা খাওয়ার কথা তাঁর আর্জেন্টাইন বন্ধু এবং গান্ধীর ভক্ত ভিক্টোরিয়া ওকাম্পোর কাছে বয়ান করেছিলেন (সূত্র: ‘টেগোর অন দ্য ব্যাঙ্কস অব দ্য রিভার প্লেইট’)। কিন্তু আজ এ তিনজন পুরুষই নিজ নিজ দেশের সমাজে শিক্ষাব্যবস্থার সর্বব্যাপী অস্তিত্বের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ না করে পারতেন না।
আমার এ আলোচনাটা উঠে আসছে সম্প্রতি প্রথম আলোর আয়োজনে পালিত ‘রবীন্দ্রনাথ এ সময়ে’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের শেষ অধিবেশনটির প্রেক্ষাপটে। ‘রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা’বিষয়ক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে ওই আলোচনা সভায় মূল প্রবন্ধটি ছিল আবুল মোমেনের। তিনি অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তাঁর প্রবন্ধটি পঠিত হয়েছিল, যার শিরোনাম ছিল, ‘মানবের বিকাশ ও রবীন্দ্র-শিক্ষাদর্শ’; আর আলোচক ছিলাম আমি, দ্বিজেন শর্মা ও গোলাম মুস্তাফা।
বর্তমান আলোচনায় আমি রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তার সঙ্গে আমাদের দার্শনিক ও প্রায়োগিক শিক্ষাচিন্তার মধ্যে যে একটি দ্বান্দ্বিক কিন্তু সাযুজ্যপূর্ণ সম্পর্ক দেখতে পাই, সে কথা বলার চেষ্টা করব।
ওই আলোচনা সভায় একটি কথা যেন মন্দ্রিত হয়ে উঠেছিল, রবীন্দ্রনাথের শিক্ষা চেতনায় অহরহ যে মানবমনের সর্বব্যাপী, আকাশ থেকে ধুলো পর্যন্ত (‘আমার মুক্তি আলোয় আলোয়/ আমার মুক্তি ধূলায় ধূলায়’) মুক্তির কথা বলা হয়েছে, তাই যেন বর্তমানে বাংলাদেশের শিক্ষানীতির মূল প্রণোদনা হওয়া উচিত। এ কথার সঙ্গে দ্বিমত করার কোনো অবকাশ নেই। রবীন্দ্রনাথ প্রথাগত অর্থে কোনো শিক্ষক ছিলেন না, কিন্তু প্রথাগতভাবে আমরা যারা শিক্ষকতা করছি, আমরাও মনে করি, মানবমনের মুক্তি নিশ্চিত করা হচ্ছে যেকোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল লক্ষ্য। বস্তুত, আমি মনে করি না, রবীন্দ্রনাথের শিক্ষাবিষয়ক মৌলিক ভাবনার সঙ্গে আমাদের শিক্ষাবিষয়ক চিন্তার পার্থক্য আছে। এমনকি মোমেন যে নূরুল ইসলাম নাহিদের উক্তি ‘যে শিক্ষা, জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে লাগে না বা বাস্তবে প্রয়োগ করা যায় না—তা অর্থহীন’কে সমালোচনাবিদ্ধ করেছেন, সেটিও আসলে রবীন্দ্র-শিক্ষাদর্শের বাইরের কথা নয়। কারণ, রথীন্দ্রনাথ তাঁর স্মৃতিকথামূলক ইংরেজি রচনা ফাদার অ্যাজ আই নু হিম-এ বলছেন, শিলাইদহে রবীন্দ্রনাথ নিজে ছেলেমেয়েদের ইংরেজি-বাংলা পড়াতেন এবং অঙ্ক, বিজ্ঞান, ভূগোল ইত্যাদি পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়েছিলেন, যাঁদের আগে তিনিই সবক দিয়ে নিতেন কীভাবে পড়াতে হবে। অর্থাৎ, রবীন্দ্রনাথও শিক্ষা গ্রহণকে একটি সুশৃঙ্খল চর্চা মনে করতেন, যেটার পাঠ গ্রহণের সঙ্গে বাস্তব জীবনের বেড়ে ওঠার সম্পর্ক থাকবে এবং সেটারই চিরকালীন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভৌত রূপ হচ্ছে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়।
কিন্তু এ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো একটি জনবহুল পশ্চাৎপদ সমাজে কীভাবে কাজ করবে, সে শৃঙ্খলাটা তৈরি করা হচ্ছে মূল সংকট। অর্থাৎ, সংকটটা হচ্ছে রবীন্দ্রনাথের মানবমনের মুক্তির উদ্দেশ্যে পরিচিন্তিত শিক্ষানীতির সঙ্গে বাংলাদেশের বিরাজমান শিক্ষাব্যবস্থার সমন্বয় সাধন করা। কাজটা আমাদের জন্য তো কঠিন, রবীন্দ্রনাথের জন্যও যে কেমন কঠিন হয়ে পড়েছিল, তার একটি আন্দাজ পেলাম দেশ-এর ‘রবীন্দ্রনাথ: সার্ধশতবর্ষ’ সংখ্যায় অরুণ নাগের ‘অপরিকল্পিত পরিকল্পনা: শান্তিনিকেতন-বিশ্বভারতী’ প্রবন্ধটি পড়ে। কিছুদিন আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এবং অধ্যাপক ফকরুল আলম ও রাধা চক্রবর্তী সম্পাদিত দ্য এসেনশিয়াল শেক্সপিয়ার গ্রন্থটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বভারতীর ইংরেজির অধ্যাপক সোমদত্তা মণ্ডল। তিনি আমাকে অবাক করে দিয়ে এক আলাপচারিতায় জানিয়েছিলেন, বিশ্বভারতীর পড়াশোনার মান খুব খারাপ পর্যায়ে আছে। কারণ, শান্তিনিকেতনের আশপাশের কলেজগুলো থেকে এত নিম্নমানের শিক্ষার্থী ভর্তি হয় যে শিক্ষার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। অরুণ নাগের প্রবন্ধও একই কথা স্বীকার করছে। তবে তাঁর ক্ষোভটা পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের ওপর, কেননা ১৯৫১ সালে কেন্দ্রীয় সরকারের অধিভুক্ত হওয়ার পরও কেন কবিগুরুর স্বপ্নানুযায়ী বিশ্ববিদ্যালয়টা রূপ পাচ্ছে না, সেটা হচ্ছে তাঁর অভিযোগ।
কিন্তু রবীন্দ্রনাথকেও জীবিতকালে তাঁর স্কুল এবং বিশ্ববিদ্যালয় নিয়ে বারবার রফাদফার মধ্য দিয়ে যেতে হয়েছে। এক ছিল অর্থায়নের সংকট, আরেক ছিল সনদ স্বীকৃত করার সংকট। ১৯০১ সালে মাত্র পাঁচজন ছাত্র নিয়ে শান্তিনিকেতন ব্রহ্মাচার্যশ্রম বিদ্যালয়ের সূচনা হয়। পাঁচজন ছাত্রের মধ্যে দুজন ছিল রবীন্দ্রনাথের দুই ছেলে যথাক্রমে রথীন্দ্রনাথ ও শমীন্দ্রনাথ। কিন্তু প্রশ্ন উঠল, যে স্কুল থেকে ডিগ্রি মিলবে না, সে স্কুলে ছাত্র ভর্তি হবে কেন! তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বন্দোবস্ত করে প্রাইভেট ব্যবস্থায় ম্যাট্রিকুলেশন ডিগ্রি দেওয়ার ব্যবস্থা হয়। পরে ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা পেলে তখনো ডিগ্রি দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে বিশ্বভারতী থেকে পাস করা শিক্ষার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সনদের গুরুত্ব নিয়েও। কারণ চাকরির বাজারে বিশ্বভারতীর ডিগ্রির কদর ছিল কম। তখন আবারও বিশ্বভারতী কর্তৃক কলকাতা বিশ্ববিদ্যালয় রচিত আইএ, বিএ এবং আইএসসি পাঠ্যসূচি অনুসরণ করার সিদ্ধান্ত হয়, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরীক্ষা পরিচালিত হওয়া ও ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করা হয় (১৯২৫)। এ ব্যবস্থা চলে ১৯৫১ সাল পর্যন্ত যখন কেন্দ্রীয় সরকার বিশ্বভারতীকে অধিগ্রহণ করে।
ওপরের তথ্যগুলো এ জন্য দিলাম যে যেকোনো স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে একটি পেশাগত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতেই হবে। মানুষের মনকে মুক্ত করতে হবে—এটি একটি দর্শন, কিন্তু এটির সামাজিক-রাজনৈতিক বাস্তবায়নে ঢুকে পড়ছে অগুনতি মানুষ, যাদের সঠিক কোনো স্বপ্ন নিয়ে মাথাব্যথা নেই, যাদের দরকার শিক্ষা শেষে জীবিকা। তখন না চাইলেও স্বপ্নের ইতরায়ন শুরু হয়, চলতে থাকে এর কদর্য কিন্তু সর্বজন অনুমোদিত ব্যবহার। সমস্যাটি আমরা আলফ্রেড নোবেলের ডিনামাইট আবিষ্কার বা বিল গেটসের মাইক্রোসফট উদ্ভাবনের মৌলিক উদ্দেশ্য এবং তাঁদের (ডিনামাইট এবং মাইক্রোচিপসের) সর্বজন ব্যবহারের সঙ্গে তুলনা করতে পারি। ডিনামাইট দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, মাইক্রোচিপস দিয়ে সন্ত্রাসী বার্তা ছড়ানো যায়। এগুলো হলো একটি মহৎ স্বপ্নের ইতরায়ন। রবীন্দ্রনাথের স্বপ্ন নিয়েও একই কথা। বিশ্বভারতীকে সাধারণভাবে ডিগ্রি প্রদানের মতো আর দশটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে হলো।
পূর্বে উল্লিখিত ভিক্টোরিয়া ওকাম্পোর অত্যন্ত সংবেদনশীল রচনাটিতে শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথের খেদোক্তি সম্পর্কে ওকাম্পো মন্তব্য করেছেন, মহৎ লোকদের স্বপ্ন যখন নিচের দিকের লোকের হাতে পড়ে, তখন তা অবক্ষয়িত হতে থাকে এবং তা-ই হয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনকেন্দ্রিক স্বপ্নের।
আমার কথা হলো, রবীন্দ্রনাথকে যে তাঁর জীবদ্দশায় বিশ্বভারতীর অবক্ষয় দেখে যেতে হয়েছে, সেটা ছিল অবশ্যম্ভাবী। একবার বিশ্বভারতী ঘুরে গিয়ে রবীন্দ্রনাথ ছেলে রথিকে লিখলেন, তিনি শিক্ষকদের গা-ঢিলে দেওয়া জীবনযাপন দেখে খুব হতাশ হয়েছেন। আমরাও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারি না।
প্রাতিষ্ঠানিক শিক্ষাও যে রবীন্দ্রনাথ-উদ্দিষ্ট মানবমনের মুক্তি, বিজ্ঞানের খোঁজ, সমাজবিচার ও বিশ্লেষণের চর্চাকেন্দ্র হতে পারে, তার দৃষ্টান্ত ভারতবর্ষে হয়তো নেই, কিন্তু ইউরোপ-আমেরিকা এবং দূরপ্রাচের কোনো কোনো দেশে যে নেই, তা নয়। রবীন্দ্রনাথও সেটা জেনেছিলেন বলে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন।
আমি তাই বলছি, মানবমনের মুক্তিভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান এ বাংলাদেশেও সম্ভব। প্রশ্নটা কাঠামোগত, অর্থাৎ অত্যন্ত জনবহুল ছাত্রসমাজকে কীভাবে মোটামুটি সন্তোষজনক ভৌত সুবিধাদির মধ্যে ঢোকানো যায়, সেটাই হলো পরীক্ষা বা চ্যালেঞ্জ। ভৌত সুবিধাদির আয়োজন ও আধুনিকায়ন, শিক্ষার উপকরণ সরবরাহ ও তৈরি করা। ছাত্র নির্মাণ, জ্ঞান নির্মাণ ও শিক্ষক নির্মাণ—এগুলো সব হচ্ছে রবীন্দ্রকথিত শিক্ষাদর্শ বাস্তবায়নের রাস্তা। এ রাস্তা তৈরি করতে প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনসংখ্যা মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় মিলে একটি কেন্দ্রীয় কাঠামো তৈরি হওয়া, যার ফলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নির্মাণ, শিক্ষক তৈরি, শিক্ষার্থী ভর্তি, পাঠাগার নির্মাণ, আইটি সুযোগ, সড়ক বা নৌযোগাযোগের ব্যবস্থাসহ অর্থায়নও নিশ্চিত থাকে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটা ঠিক থাকলে আর সবকিছু ঠিক থাকবে।
ড. মোহীত উল আলম: অধ্যাপক, ইংরেজি বিভাগ, ইউল্যাব, ঢাকা।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 21
(107)
- বুয়েটের পরীক্ষা পেছানো-পলাশীর ঘরে ঘরে আনন্দ!’ by ম...
- পেটেন্ট আইন-ওষুধশিল্পের অশনিসংকেত! by আ ব ম ফারুক
- সরল গরল-রাষ্ট্রধর্ম কি আওয়ামী লীগের তুরুপের তাস? b...
- অবিলম্বে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন-রাজ...
- জাতীয় স্বার্থই অগ্রাধিকার পাক-বাংলাদেশ-ভারত সীমান্...
- স্থানীয় সরকার-ইউনিয়ন পরিষদ নির্বাচন: এরপর কী? by ব...
- জন্মদিন-বন্ধুকে একাত্তরের শুভেচ্ছা by সালমা খান
- প্রতিক্রিয়া-তাঁরা কোথায় যাবেন? এবং... by আশীষ কুমা...
- ইউরোপ-শুধু ইউরো নয়, গণতন্ত্রও হুমকির মুখে by অমর্ত...
- সহজিয়া কড়চা-বাঙালি—দাস ও দ্রোহী by সৈয়দ আবুল মকসুদ
- দক্ষতা ও সুব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে-বিজিবির দো...
- সাংসদদের বাস্তবতা কি তাই?-‘ফেউয়ের মতো’ ঘুরে বেড়ানো
- ভ্রমণ যখন ফলপ্রসূ by আদনান মুকিত
- বর্ষা নিয়ে একটি নীরস রচনা
- স্পর্শ by অমূল্য দাশগুপ্ত
- রসকারণ-আয়নায় চেহারা দেখি কীভাবে? by আব্দুল কাইয়ুম
- রহস্যময় বর্ষার আগমন, ঘুষ দেওয়া চলছেই
- চলতি পথে-গোধূলির ম্লান আলোতেও by দীপংকর চন্দ
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সরকারকে আরও কঠোর হ...
- রাজনীতি-ভালোর পসরা by শেখ হাসিনা
- নারীর প্রতি সহিংসতা-তারায় তারায় শুধু বোবা অন্ধকার....
- সচেতনতা বাড়লে অনেক প্রাণ রক্ষা পাবে-নারীর প্রাণঘাত...
- সংসদে সংবিধান সংশোধনী বিল-আলোচনার পথ বন্ধ করবেন না
- স্মরণ-আলোর পথযাত্রী জাহানারা ইমাম by তৌহীদ রেজা নূর
- প্রাকৃতিক সম্পদ-গ্যাস চুক্তিটি প্রকাশ করুন by বদরূ...
- মাদকাসক্তি-প্রয়োজন অভিন্ন চিকিৎসা নীতিমালা by আহমে...
- বিশেষ সাক্ষাৎকার-বিচার বিভাগকে নির্বাচনী বিতর্কের ...
- গরিবের হক মারা জনপ্রতিনিধি থেকে সাবধান-ত্রাণের চাল...
- সাংসদদের জন্য আলাদা ‘নিয়ম’ কেন?-ফোনবিল খেলাপি
- চারদিক-এতিমখানায় গিয়েছিলাম by আজাদুর রহমান
- জনসংখ্যা-আর নাই, বাংলাদেশ আমাদের একটাই by মশিউল আলম
- প্রতিক্রিয়া-পিএইচডি চাই, তবে... by শেখ হাফিজুর রহমান
- রাজনীতি-পরবর্তী প্রধান উপদেষ্টা কে হবেন? by মোহাম্...
- কালের পুরাণ-ভারতীয় সেনাপ্রধানের ‘বঙ্গদর্শন’ ও ‘কাম...
- বছরে একাধিকবার নিয়োগ দেওয়া যেতে পারে-শিক্ষকের শূন্যপদ
- দুর্নীতির মামলা নিয়ে রাজনৈতিক বিতর্ক নয়-অবৈধ অর্থ ...
- চারদিক-একজন সাদামনের মানুষ by মোহাম্মদ কায়কোবাদ
- দূরদেশ-ওবামার সিদ্ধান্তে কোনো পক্ষই খুশি নয় by আলী...
- ধর্ম-সব ধরনের মাদককে ‘না’ বলুন by মুহাম্মদ আবদুল ম...
- প্রতিক্রিয়া-গ্যাস চুক্তি দেশের স্বার্থ রক্ষা করবে ...
- সময়চিত্র-তাঁরা কোথায় যাবেন? by আসিফ নজরুল
- নাগরিক কমিটির উদ্যোগকে স্বাগত জানাই-ঢাকা-নারায়ণগঞ্...
- পড়াশোনা ও গবেষণার সংস্কৃতি ফিরে আসুক-পাবলিক বিশ্বব...
- চারদিক-শিশুদের জন্য পথনাটক by মো. সাইফুল্লাহ
- যুক্তি তর্ক গল্প-গণতন্ত্র-গণতন্ত্র খেলা থেকে উত্তর...
- দুই দু’গুণে পাঁচ-টাকাপয়সা ও ধারকর্জ by আতাউর রহমান
- ইউরোপের চিঠি-জার্মানির পরমাণুশক্তি ত্যাগ পথ দেখাবে...
- মত দ্বিমত-বিরোধী দলকে সংসদে এসে কথা বলতে হবে by হা...
- মত দ্বিমত-দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারই থাকতে হবে...
- মানবসেবায় বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠুক-পুলিশের নারী ব্য...
- সংসদে যেতে তাঁদের অনাগ্রহ কেন?-চৌদ্দ আনা’ মন্ত্রীর...
- শ্রদ্ধাঞ্জলি-মানুষ গড়ার কারিগর by আল মনসুর
- শিক্ষাব্যবস্থা-রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা ও আমাদের ...
- গোধূলির ছায়াপথে-সবচেয়ে সুন্দর গ্রামের ছবি by মুস্ত...
- ভূমিগ্রাস-ভারতে কৃষকবিরোধী যুদ্ধ by বন্দনা শিবা
- প্রাকৃতিক সম্পদ-গ্যাস উৎপাদন অংশীদারি চুক্তির সহজ ...
- মিয়ানমারে গণতন্ত্র ফিরে আসুক-অং সান সু চির প্রত্যয়
- পরিবেশক পদ্ধতির নিবিড় তদারকি প্রয়োজন-চিনি ও ভোজ্যতেল
- স্মরণ-দ্রোহ ও তারুণ্যের কবি by আহমেদ বাসার
- গ্যাস অংশীদারি চুক্তি-আমরা পারব না’—এই হীনম্মন্যতা...
- গদ্যকার্টুন-আপনি কি সফল হতে চান? by আনিসুল হক
- কৃষি খাত-ইউরিয়ার দাম কমাবেন, না প্রযুক্তি সম্প্রসা...
- সহজিয়া কড়চা-ষষ্ঠ সংসদের ইতিহাস পাঠ করা প্রয়োজন by...
- নিজের ঘরেও নগরবাসী নিরাপত্তা পাবে না?-দিনদুপুরে দু...
- শুরু হওয়া কাজ এই মেয়াদেই শেষ হোক-যুদ্ধাপরাধের বিচার
- পরিষ্কার থাকার দাওয়াই by তাসবীর শাতিল
- লোগো এক্সপোজার’ প্রতিযোগিতা-বিজয়ী হলেন বাংলাদেশের ...
- আন্তর্জাতিক যুব সম্মেলন-নিরাপদ পৃথিবী গড়তে by ইমা...
- মুক্তিযুদ্ধ জাদুঘরে একদিন by সুচিত্রা সরকার
- স্বপ্ন নিয়েকে সুমাইয়া কাজি-বাংলাদেশি তরুণদের সঙ্গে...
- বিশেষজ্ঞের চেম্বার থেকে-মানসিক সমস্যা-পরামর্শ দিয়ে...
- বুক ব্যথা হয় না অনেক হার্ট অ্যাটাকে by অধ্যাপক শু...
- স্বল্প পরিচিত রোগবালাই: হাইড্রোকেফালাস-পানি জমে মা...
- জনস্বাস্থ্যের কথা বলি by ইকবাল কবীর
- শিশুর জন্মগত নেত্রনালিরোগ by মো. শফিকুল ইসলাম
- খুদে খেলোয়াড়দের বিজয়কথা by হরি কিশোর চাকমা
- চারদিক-এখনো কাটেনি আঁধার by শান্তনু চৌধুরী
- প্রতিরোধের মার্চ-গণহত্যা এড়াতেই মুজিব-ইয়াহিয়া আলোচ...
- দুই দু’গুণে পাঁচ-সৌন্দর্য ও সৌন্দর্যবোধ by আতাউর র...
- সিস্টেম লস কমান, গ্রাহকসেবা বাড়ান-বিদ্যুতের মূল্যব...
- তাহলে মানুষ পুষ্টিহীনতায় ভুগবে কেন?-খাদ্যে স্বয়ংসম...
- দান-সদকা রমজানে পূর্ণতা আনে by সাইমুম রিদা
- স্রষ্টার নৈকট্য লাভের মাস by মাহমুদ আহমদ সুমন
- রমজানে নফল ইবাদতের গুরুত্ব by আ ফ ম খালিদ হোসেন
- ইসলামে জাকাত বিধান by জহির উদ্দিন বাবর
- সাক্ষাৎকার-সমুদ্রে সীমানা চিহ্নিত, এখন সম্পদ অনুসন...
- ধ্বংসের কিনার থেকে by সুভাষ সাহা
- তামাক নিয়ন্ত্রণ-আইনের সংশোধনী নিয়ে কী হচ্ছে? by আম...
- রাজনীতি-ক্ষমতাকেন্দ্র দখলের শঙ্কা ও গণতন্ত্রের ভবি...
- ইউপি চেয়ারম্যানের রোষানল-শক্তির দাপটে অসহায় গ্রামবাসী
- একটি বাড়ি একটি খামার-একটি সফল উদ্যোগ হতে পারত
- সময়ের প্রতিধ্বনি-সমুদ্রসীমা : ভারত এখন বড় চ্যালেঞ্...
- মিয়ানমারের পত্রিকার প্রতিবেদন-গ্যাসের সম্ভাব্য বিপ...
- অবশেষে টিকিট কিনে বিমানে চড়লেন জামাল উদ্দিন
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- নৌবাহিনীর প্রধান বললেন-সম্পদ আহরণ ও রক্ষণাবেক্ষণে ...
- আমিনবাজারে ছয় ছাত্র হত্যা-ডাকাতি মামলার বাদীসহ দুজ...
- কবিগুরুর রুদ্রপলাশ by ফারুখ আহমেদ
- দুই চাকায় বাংলাদেশ by রয়া মুনতাসীর
- যারা এসএসসি দিয়েছে by মুহম্মদ জাফর ইকবাল
- সমুদ্রজয়-যুদ্ধ এখনো শেষ হয়নি by মাহবুবুর রহমান
- যুদ্ধাপরাধীদের বিচার-সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন b...
- নতুন চেহারায় বাংলাদেশের বোলিং by তারেক মাহমুদ
- আরও বড় স্বপ্নের সামনে by তারেক মাহমুদ
- জরিপে তথ্য-শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তি পায় ৫৯% শিক্ষা...
- সাকার অভিযোগ গঠনের আদেশ ২৭ মার্চ-সিরাজুদ্দীন হোসেন...
- স্বপ্নের ফাইনালে বাংলাদেশ by উৎপল শুভ্র
-
▼
Mar 21
(107)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment