Thursday, July 4, 2013
আসছে রোজা, বাড়ছে শঙ্কা by মাসুদ মিলাদ
আসছে রোজা, বাড়ছে শঙ্কা by মাসুদ মিলাদ
এক সপ্তাহ পরেই আসছে রোজা। রোজার পণ্যের
মজুত নিয়ে শঙ্কা দূর হয়েছে অনেক আগেই। এর পরও রোজা শুরু না হওয়া পর্যন্ত
দাম নিয়ে শঙ্কা কাটছে না। কারণ, রোজার দু-এক দিন আগে বাজারে ক্রেতাদের উপচে
পড়া ভিড় দেখে পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেন বিক্রেতারা।
ব্যবসায়ীদের
সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বিশ্ববাজারে রোজার নিত্যপণ্যের দাম
স্থিতিশীল। আবার রোজা উপলক্ষে যেসব পণ্যের চাহিদা বেশি, সেগুলোর আমদানি
হয়েছে চাহিদার অন্তত দেড় থেকে আড়াই গুণ বেশি। ফলে, চাহিদার তুলনায় আমদানি
বা মজুত কম হওয়ার অজুহাতে আমদানিপণ্যের দাম বাড়ানোর সুযোগ এবার নেই। এর পরও
পেঁয়াজের দাম নিয়ে শঙ্কা শুরু হয়েছে। রোজায় বেশি ব্যবহূত এই পণ্য রোজার
আগেই এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়ে গেছে। অবশ্য
রোজার সময় প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম এখনো স্থিতিশীল।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এবার ছোলা, মটর ডাল, চিনিসহ রোজার পণ্যের সিংহভাগ আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল এবং দেশে সরবরাহ ভালো থাকায় এই অবস্থা হয়েছে। তবে রোজার এক-দুই দিন আগে পুরো মাসের বাজার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। কারণ, এতে বাজারে সৃষ্ট বাড়তি চাপের সুযোগে অনেকে পণ্যের দাম বাড়ানোর সুযোগ নিতে পারেন।
দাম নিয়ে শঙ্কা: খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত রোজার পণ্যের বিক্রি শুরু হবে রোজার দু-তিন দিন আগে। এ সময় খুচরা বাজারে পণ্যের ব্যাপক চাহিদা ও চাপ সৃষ্টি হবে। এই অস্বাভাবিক চাহিদাকে ঘিরে পাইকারি বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
জানতে চাইলে রিয়াজউদ্দিন বাজারের খুচরা বিক্রেতা আহমেদ কবীর বলেন, প্রতিবছর রোজার আগেই পুরো মাসের বাজার একসঙ্গে সেরে ফেলার ঝোঁক থাকে ক্রেতাদের মধ্যে। ফলে, পণ্য পর্যাপ্ত থাকলেও চাহিদাকে কেন্দ্র করে পণ্যের দাম কিছুটা বাড়ে। ক্রেতাদের এই ঝোঁক পাল্টালে কেউ দাম বাড়ানোর সুযোগ নিতে পারবেন না।
বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে এখন পর্যন্ত পেঁয়াজের দামই বেশি বেড়েছে। আমদানি করা পেঁয়াজের দাম এক সপ্তাহে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। তবে ছোলা, মটর ডাল ও ভোজ্যতেলের দাম আগের তুলনায় কিছুটা কমেছে।
সব পণ্যের আমদানি বেড়েছে: এবারের রোজায় ভোজ্যতেল ও চিনির সরবরাহ নিয়ে শঙ্কা ছিল। তবে গত মাসে রোজার চাহিদার চেয়ে বেশি চিনি ও ভোজ্যতেল আমদানি হয়েছে। যেমন রোজায় চিনির চাহিদা দেড় থেকে পৌনে দুই লাখ টন। কিন্তু গত মাসে চিনি আমদানি হয়েছে সোয়া দুই লাখ টন। রোজার আগে আসছে আরও ৫২ হাজার টন। একইভাবে গত মাসে ভোজ্যতেল আমদানি হয়েছে সোয়া দুই লাখ টন। রোজায় ভোজ্যতেলের চাহিদা ধরা হয় সর্বোচ্চ দুই লাখ টন। অর্থাৎ, চিনি ও ভোজ্যতেলও চাহিদার চেয়ে বেশি আমদানি হয়েছে।
এ ছাড়া রোজায় বেশি ব্যবহূত ছোলা, মসুর ডাল ও মটর ডালের আমদানি গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে। গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে মসুর ডাল আমদানি হয় ৪৫ হাজার ৭৪৯ টন। একইভাবে গত তিন মাসে ছোলা আমদানি হয় এক লাখ ছয় হাজার ১৭৮ টন। আবার গত তিন মাসে মটর ডাল আমদানি হয় এক লাখ ৫৬ হাজার ৫১৫ টন।
জানতে চাইলে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, এবারের রোজার কোনো পণ্যের সংকট নেই। পণ্য আমদানি বেশি হওয়ায় স্থানীয় বাজারে বিশ্ববাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment