Thursday, July 4, 2013
স্বাভাবিক পরিস্থিতি বজায় থাক রমজান মাসে দ্রব্যমূল্য
স্বাভাবিক পরিস্থিতি বজায় থাক রমজান মাসে দ্রব্যমূল্য
রমজান মাস আসার আগে জিনিসপত্রের দাম বাড়া
নিয়ে লোকজনের মধ্যে একটি ভয়ের পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে, রমজান মাসে
প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম নিয়ে শঙ্কা দেখা দেয়। এবারও ব্যতিক্রম হয়নি।
নিয়মমাফিক ব্যবসায়ীরা পণ্যমূল্য বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার্যত তা ঘটবে তো?
রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে সরকারও চিন্তিত। সরকারের তরফ থেকে তাই রমজান মাসের আগে ব্যবসায়ীদের সঙ্গে দেনদরবার শুরু হয়, ব্যবসায়ীরা দাম না বাড়ানোর আশ্বাসও দেন। কিন্তু এসব আশ্বাসে কাজ হয়েছে এমন নজির নেই। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় গত মঙ্গলবার ব্যবসায়ীরা রমজান মাসে নিত্যপণ্যের দাম বর্তমানের তুলনায় না বাড়ার আশ্বাস দিয়েছেন। বাণিজ্যসচিব সেই সভায় উপস্থিত ছিলেন। তিনি ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার কথা জানিয়েছেন। ব্যবসায়ীরা তাঁদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করেন, সেটাই দেখার বিষয়।
রমজান মাসে সাধারণত যেসব পণ্যের দাম বাড়ে সেগুলোর মধ্যে রয়েছে ভোজ্যতেল, খেজুর, চিনি, বিভিন্ন ধরনের ডাল ও মসলা। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকলে এসব পণ্যের দাম বাড়ার কথা। রমজান মাসে এসব পণ্যের চাহিদার হিসাব নিশ্চয়ই সরকারের কাছে রয়েছে। আর ব্যবসায়ীরাও নিশ্চিত করেছেন যে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে দাম বাড়ার কারণ নেই। এখন যদি দাম বাড়ে তবে ধরে নিতে হবে যে বাজার কারসাজির মাধ্যমেই তা করা হয়েছে। যার দায় পুরোটাই ব্যবসায়ীদের নিতে হবে।
মুক্তবাজার অর্থনীতিতে সরকারের বাজারে হস্তক্ষেপ করার তেমন সুযোগ থাকে না। ফলে অনেক অসাধু ব্যবসায়ী পরিস্থিতি বুঝে বাজার কারসাজির মাধ্যমে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে তৎপর থাকেন। যার চাপ পড়ে জনগণের ওপর। গত মঙ্গলবারের মতবিনিময় সভায় রমজান মাসের নিত্যপণ্যের ব্যবসায়ীরা ও তাঁদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমরা আশা করছি, ব্যবসার নৈতিকতা মেনে বাজার কারসাজির বিরুদ্ধে তাঁরা কঠোর অবস্থান নেবেন।
ব্যবসায়ীরা সরকারের কাছে যে জিনিসটি চেয়েছেন তা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমরা আশা করব, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রমজান মাসে এবার স্বাভাবিক বাজার-পরিস্থিতি থাকবে, সেটাই প্রত্যাশিত।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment