Thursday, July 4, 2013
ম্যান্ডেলার নাতির বিরুদ্ধে জিতলেন পরিবারের অন্যরা
ম্যান্ডেলার নাতির বিরুদ্ধে জিতলেন পরিবারের অন্যরা
![]() |
| মান্ডলা ম্যান্ডেলা |
নেলসন
ম্যান্ডেলার তিন সন্তানের মরদেহ পারিবারিক সমাধিক্ষেত্র থেকে স্থানান্তর
নিয়ে মামলায় হেরে গেলেন সাবেক প্রেসিডেন্টের নাতি মান্ডলা ম্যান্ডেলা।
তাঁর বিরুদ্ধে মামলা করে জিতেছেন ম্যান্ডেলা পরিবারেরই ১৬ জন সদস্য।দুই বছর
আগে মান্ডলা ম্যান্ডেলা ওই দেহাবশেষগুলো পারিবারিক সমাধিক্ষেত্র থেকে
সরিয়ে অন্য কবরস্থানে সমাহিত করেন। পরিবারের সদস্যরা তা আবার আগের
সমাধিক্ষেত্রে কবর দিতে উচ্চ আদালতের শরণাপন্ন হন। উচ্চ আদালত গতকাল বুধবার
তাঁদের পক্ষে রায় দেন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যার মধ্যেই রায়
কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। গণমাধ্যমের খবর অনুযায়ী,
কিংবদন্তিপ্রতিম নেতা ম্যান্ডেলাও অনেক আগেই ইস্টার্ন কেপ প্রদেশের কুনু
গ্রামে অবস্থিত পারিবারিক সমাধিক্ষেত্রে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
মান্ডলার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, দুই বছর আগে ম্যান্ডেলার তিন
সন্তানের মরদেহ পারিবারিক সমাধিক্ষেত্র থেকে সরিয়ে ফেলার সঙ্গে তিনি
জড়িত। নেলসন ম্যান্ডেলা তাঁর নাতিকে কুনু থেকে ২২ কিলোমিটার দূরের এমভেজো
এলাকার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ম্যান্ডেলার তিন সন্তানের
দেহাবশেষ উঠিয়ে মান্ডলা এমভেজোতে সমাধিস্থ করেন। তিনি সেখানে নেলসন
ম্যান্ডেলার সম্মানে একটি ঐতিহ্যকেন্দ্র গড়ে তুলতে চান। কিন্তু বিষয়টি
নিয়ে ম্যান্ডেলা পরিবারের অনেকের বাধার মুখে পড়েন মান্ডলা। নেলসন
ম্যান্ডেলা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায়ই
তাঁর পরিবারের সদস্যরা আইনি লড়াইয়েলিপ্ত। বিবিসি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


No comments:
Post a Comment