Thursday, July 4, 2013
তাঁবুর জীবন বৃষ্টি হলে কষ্ট বাড়ে
তাঁবুর জীবন বৃষ্টি হলে কষ্ট বাড়ে
টাইগারপাস নব দিগন্ত ক্লাব মাঠ। মাঠে
সারিবদ্ধ তাঁবু। মধ্যে চলাচলের পথ। পথের বেশির ভাগ অংশজুড়েই কাদা-পানি।
কিছু তাঁবুর ভেতরেও একই অবস্থা। টানা বর্ষণে ভোগান্তি বেড়েছে তাঁবুর
বাসিন্দাদের।
গত মে মাসের শেষ সপ্তাহ থেকে পাহাড়ের পাদদেশের বসবাসকারী লোকজনকে এখানে অস্থায়ী পুনর্বাসন করেছে জেলা প্রশাসন।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ তাঁবুর ভেতর পানি ঢুকেছে। বাসিন্দারা কেউ কেউ ইট বিছিয়ে পানির হাত থেকে বাঁচার চেষ্টা করছে। তা-ও ইটের ফাঁক দিয়ে কাদা-পানি উঠে যাচ্ছে। তবে কয়েকটি তাঁবু ভালো অবস্থায় আছে। এসব তাঁবুর চারপাশে মাটি কেটে নালা ও নিচু আকারের মাটির সীমানা তৈরি করেছে বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির কারণে তাঁবুতে পানি ঢুকে যাওয়ায় বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বেড়েছে পোকামাকড়ের উপদ্রব; পাশাপাশি এখানে সরবরাহ করা খাওয়ার পানিতে ময়লা-আবর্জনা পাওয়া যাচ্ছে। মাঠে বসানো গণশৌচাগারও অপরিচ্ছন্ন।
নব দিগন্ত ক্লাব মাঠে কথা হয় মিনু বেগমের সঙ্গে। পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে এখানে থাকেন মিনু। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুরুতে একটা খাট ছিল। অন্যরা মাটিতে ঘুমাত। কিন্তু পানি ঢুকে যাওয়ায় আর মাটিতে থাকা যাইছে না। তাই আরেকটা খাট এনেছি। ইট বিছিয়ে তার ওপর খাট বসাইছি।’
তুলনামূলক ভালো অবস্থা পূর্ব টাইগারপাস প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত তাঁবুগুলোর। এখানে কথা হয় রিকশাচালক এমদাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘১৮ দিন আগে এখানে এসেছি। আগে বাটালি পাহাড়ে ছিলাম। বৃষ্টিতে গত শনিবার রাতে তাঁবুর একপাশ দিয়ে পানি ঢুকেছিল। এ ছাড়া আর কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, মে মাসে নগরের টাইগারপাস এলাকার নব দিগন্ত ক্লাব মাঠে ৯০টি তাঁবু স্থাপন করে জেলা প্রশাসন। বাটালি পাহাড় ও আশপাশের এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী পরিবারগুলোকে এখানে অস্থায়ী পুনর্বাসন করা হয়। এরপর সংলগ্ন পূর্ব টাইগারপাস প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও ৭০টি পরিবারকে পুনর্বাসন করা হয়।
নব দিগন্ত ক্লাব মাঠের তাঁবুতে পানি জমার বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এ এইচ হুমায়ুন কবির বলেন, শুরুতে দ্রুতগতিতে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় মাঠটি ভালোভাবে প্রস্তুত করা সম্ভব হয়নি। তার পরও বৃষ্টি শুরু হলে মাঠে দুই গাড়ি বালু নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দারা যদি নিজ উদ্যোগে মাটি দিয়ে তাঁবুর চারপাশ উঁচু করে, তবে আর পানি ঢুকবে না। টাইগারপাস প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি ভালোভাবে প্রস্তুত করার সময় পাওয়া গেছে। তাই সেখানকার অবস্থা ভালো।
খাওয়ার পানি ও পরিচ্ছন্নতার ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিদিন দুই জায়গায় পাঁচ হাজার লিটার পানি সরবরাহ করা হয়। একটু যত্নবান হয়ে খরচ করলে পানির সংকট হওয়ার কথা নয়। পানিতে ময়লা পাওয়ার অভিযোগটি আমরা অনুসন্ধান করে দেখছি।’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment