Thursday, July 4, 2013
মিসরের নতুন ‘লৌহমানব’ সেনাপ্রধান সিসি?
মিসরের নতুন ‘লৌহমানব’ সেনাপ্রধান সিসি?
![]() |
| আবদেল ফাত্তাহ আল-সিসি |
মিসরের
চলমান সংঘাতময় পরিস্থিতিতে নতুন ‘লৌহমানব’ হিসেবে আত্মপ্রকাশ করছেন
দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি চলমান
সংকটের ইতি টানতে উদগ্রীব। তবে দেশকে ২০১১-১২ সালের মতো অজনপ্রিয়
সেনাশাসনের দিকে নিয়ে যেতে চাইছেন না বলেই মনে করেন
বিশ্লেষকেরা।সেনাপ্রধান সিসি গত সোমবার নাটকীয়ভাবে দেশটির চলমান
পরিস্থিতিতে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট
মোহাম্মদ মুরসিকে বিরোধীদের সঙ্গে ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে সমঝোতায়
পৌঁছাতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এতে মুরসিবিরোধী বিক্ষোভ করতে
রাস্তায় নামা জনতার প্রশংসা কুড়িয়েছেন সিসি।মুরসিবিরোধী বিক্ষোভকারীরা
রাজধানীর কায়রোর তাহরির স্কয়ারে স্লোগান দিয়েছে ‘সেনাবাহিনী ও জনগণ
ঐক্যবদ্ধ’। অন্যদিকে প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের কাছে সেনাবাহিনীর এ
হস্তক্ষেপ কার্যত অবৈধভাবে ক্ষমতা দখলের ছদ্মবেশী হুমকি।প্রেসিডেন্ট মুরসির
দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তাঁকে মিসরের প্রথম
নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে ‘সাংবিধানিক বৈধতা’র দাবি করা
হয়েছে। এতে বলা হয়েছে, ‘(তিনি) কোনো প্রকার সীমা লঙ্ঘনের প্রচেষ্টা
প্রত্যাখ্যান করছেন, সশস্ত্র বাহিনীকে তাদের হুঁশিয়ারি প্রত্যাহার করে
নেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং কোনো প্রকার নির্দেশ—তা সে অভ্যন্তরীণই হোক
আর বিদেশিই হোক—প্রত্যাখ্যান করছেন।’কায়রো বিশ্ববিদ্যালয়ের
রাষ্ট্রবিজ্ঞানী কামেল আল-সাইদ বলেন, জেনারেল সিসি অতীতে রাজনৈতিক সমঝোতার
বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। তিনি গত বছর নতুন সংবিধান প্রণয়ন নিয়ে সংকট
চলাকালে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করেন।রাজনীতিক ও
সাংবাদিকদের মধ্যে যাঁরা সিসির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন তাঁদের
বিশ্বাস, তাঁর প্রধান ভাবনা সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনাকে কেন্দ্র
করে।৫৮ বছর বয়সী সিসি তাঁর উত্তরসূরি মোবারকের ঘনিষ্ঠ হুসেইন তানতাউয়ির
চেয়ে বয়সে ২০ বছরের ছোট। গত বছরের আগস্টে মুরসি যখন সিসিকে সেনাপ্রধানের
পদে বসান তখন মনে করা হচ্ছিল, ইসলামপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক
ভালো হবে। সেনাপ্রধান পদে নিযুক্ত হওয়ার পর অনেকেই অভিযোগ করেন সিসি
ইসলামপন্থীদের কাছের মানুষ। অন্য অনেক মিসরীয় সেনা কর্মকর্তার মতো সিসি
সাবেক জাতীয়তাবাদী প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের একান্ত অনুরক্ত। ১৯৫৪
সালের নভেম্বরে কায়রোতে জন্মগ্রহণকারী সিসি মিসরের সামরিক একাডেমি থেকে
সমরবিজ্ঞানে ১৯৭৭ সালে স্নাতক পাস করেন। এএফপি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


No comments:
Post a Comment