স্নোডেনকে স্বাগত জানানোর আহ্বান অ্যাসাঞ্জের

জুলিয়ান অ্যাসাঞ্জ
মার্কিন নজরদারির খবর ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেনকে স্বাগত জানাতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল বুধবার এই আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করা ইউরোপের দেশগুলোর উচিত হবে না। গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রধানের সঙ্গে যৌথভাবে ফ্রান্সের লাঁ মঁদ পত্রিকায় লেখা মন্তব্য প্রতিবেদনে অ্যাসাঞ্জ বলেন, ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স ও জার্মানির কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাই স্নোডেনের প্রাপ্য। এএফপি।