Thursday, July 4, 2013
মোদিকে নিয়ে অগোছালো বিজেপি ঘর গোছাচ্ছে কংগ্রেস by সৌম্য বন্দ্যোপাধ্যায়
মোদিকে নিয়ে অগোছালো বিজেপি ঘর গোছাচ্ছে কংগ্রেস by সৌম্য বন্দ্যোপাধ্যায়
নরেন্দ্র মোদিকে দল ও জোটের মুখ হিসেবে
তুলে ধরা নিয়ে বিজেপি যখন বিব্রত, দ্বিধাবিভক্ত এবং অগোছালো, কংগ্রেস তখন
ঘর গোছানো শুরু করে দিয়েছে। শতাব্দীপ্রাচীন কংগ্রেস আগামী নির্বাচনের দিকে
তাকিয়ে রাজ্যে রাজ্যে বন্ধুর সন্ধান শুরু করেছে। এই প্রচেষ্টারই
সাম্প্রতিক উদ্যোগ ঝাড়খন্ডে একসময়কার মিত্র ঝাড়খন্ড মুক্তি মোর্চার
(জেএমএম) সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত।সবকিছু ঠিকঠাক চললে চলতি সপ্তাহেই
ঝাড়খন্ডে রাষ্ট্রপতির শাসনের বদলে জেএমএম-কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দলের
জোট সরকার গঠিত হবে। ঝাড়খন্ডের দিকে তাকানোর আগে গত সপ্তাহেই তামিলনাড়ুর
একদা বন্ধু পরে ক্ষুব্ধ ডিএমকের সঙ্গে বোঝাপড়া প্রায় পাকা করে নেয়
কংগ্রেস। করুণানিধির কন্যা কানিমোড়ি (এটাই ঠিক তামিল উচ্চারণ) কংগ্রেসের
সমর্থন না পেলে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হতে পারতেন না।
প্রয়োজনীয় সেই সমর্থন চাওয়ামাত্রই কংগ্রেস হাত বাড়িয়ে দেয়। ডিএমকেকে
যেমন কংগ্রেসের প্রয়োজন, করুণানিধিরও তেমনি চাই কংগ্রেসকে। দুর্নীতির
দায়ে মন্ত্রী এ. রাজা এবং কন্যা কানিমোড়ির জেলযাত্রা আটকাতে ব্যর্থ
করুণানিধি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় তামিলদের ‘স্বার্থহানির’ প্রশ্নে ইউপিএ
থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন। ঝাড়খন্ডে গত জানুয়ারি মাসে
অর্জুন মুন্ডা সরকারের পতন ঘটার পর থেকে রাষ্ট্রপতির শাসন চলছে।
‘দুর্নীতিগ্রস্ত’ শিবু সোরেনের হাত ধরে জোট সরকার গঠনে শুরুতে কংগ্রেসের
আপত্তি ছিল। কিন্তু মোদির উত্থানে বিজেপি যাতে বাড়তি গুরুত্ব না পায়, সে
জন্য পুরোনো বন্ধু শিবু সোরেনের হাত ধরতে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক
হয়েছে জোট সরকারের মুখ্যমন্ত্রী পদ পাবে জেএমএম (মুখ্যমন্ত্রী শিবু সোরেন
না তাঁর পুত্র হেমন্ত ঠিক হয়নি), কংগ্রেস পাবে রাজ্যের ১৪ লোকসভা আসনের
মধ্যে আট থেকে দশটি। এই ফর্মুলায় ২০০৪ সালে কংগ্রেস, জেএমএম ও লালু
প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল ১৪টির মধ্যে ১৩টি আসন জিতেছিল। বিজেপিকে রুখতে
এবারও সেই পথে হাঁটতে চলেছে কংগ্রেস। ঝাড়খন্ডের পাশের রাজ্য বিহারেও
নিতীশ কুমারের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে কংগ্রেস। নিতীশ সেই
হাত ধরবেন না, এমন কোনো ইঙ্গিত এখনো দেননি। কংগ্রেস চাইছে, বিহারেও তাদের
সঙ্গে বিজেপিবিরোধী তিন শক্তি, নিতীশ-লালু-রামবিলাস একজোট হোন। কংগ্রেসের
নজরে পরবর্তী রাজ্য অন্ধ্র প্রদেশ। রাজশেখর রেড্ডির অকালমৃত্যু ও তাঁর ছেলে
জগনমোহনের বিদ্রোহ কংগ্রেসকে যথেষ্ট দুর্বল করে দিয়েছে। জগনমোহনের সঙ্গে
সমঝোতার একটা চেষ্টা তলে তলে চলছে।এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল রাতে
খাদ্য নিরাপত্তা অধ্যাদেশ অনুমোদন করেছে। কংগ্রেসের আশা, এই অধ্যাদেশও
ভোটের রাজনীতিতে তাদের সুবিধা করে দেবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment