Monday, January 19, 2026
দুবাইয়ের ব্লু ভিসা বনাম গোল্ডেন ভিসা: ১০ বছরের ভবিষ্যতে দুটি ভিন্ন পথ
দুবাইয়ের ব্লু ভিসা বনাম গোল্ডেন ভিসা: ১০ বছরের ভবিষ্যতে দুটি ভিন্ন পথ
এতে বলা হয়, এ দুটি ভিসাই ১০ বছরের জন্য নবায়নযোগ্য এবং দুবাই রাষ্ট্রের পক্ষ থেকে ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতীক। একদিকে পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাতাদের লক্ষ্য নেয়া হয়েছে, অন্যদিকে অর্থনীতি ও উদ্ভাবনের চালিকাশক্তি হিসেবে বিবেচিত মানবসম্পদকে আকৃষ্ট করা হচ্ছে। এর মাধ্যমে দুবাই কেবল ক্ষণস্থায়ী সম্পদ নয়, বরং টেকসই মানবসম্পদ গড়ে তুলতে চায়।
গোল্ডেন ভিসা তুলনামূলকভাবে পুরোনো ও বিস্তৃত কর্মসূচি। এটি দুবাইয়ের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ পরিকল্পনার মূল স্তম্ভ হিসেবে কাজ করছে। রিয়েল এস্টেট বিনিয়োগ, স্টার্টআপ গঠন ও আন্তর্জাতিক করপোরেট সদর দপ্তর স্থানান্তরের মাধ্যমে এর সাফল্য পরিমাপ করা হয়।
অন্যদিকে, সম্প্রতি ঘোষিত ব্লু ভিসা একটি আরও লক্ষ্যভিত্তিক উদ্যোগ। এটি সংযুক্ত আরব আমিরাতের ‘নেট জিরো বাই ২০৫০’ কৌশল এবং সবুজ অর্থনীতিতে বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্যকে সরাসরি সহায়তা করে। পরিবেশবিজ্ঞানী, সবুজ উদ্যোক্তা ও জলবায়ু কর্মীদের ১০ বছরের স্থিতিশীলতা দিয়ে দুবাই নিজস্ব টেকসই প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে এবং মধ্যপ্রাচ্যে পরিবেশ আলোচনার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।
ব্লু ভিসা: এখানে মূল মানদণ্ড হলো টেকসই উন্নয়ন ও পরিবেশ সংক্রান্ত অবদান। যোগ্যদের মধ্যে রয়েছেন পরিবেশবান্ধব স্টার্টআপের প্রতিষ্ঠাতা, পরিবেশবিজ্ঞানে পিএইচডিধারী গবেষক, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের মতো আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা, জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি এবং বড় প্রতিষ্ঠানে কার্বন নিঃসরণ কমানোর নেতৃত্বদানকারী নির্বাহীরা। নির্দিষ্ট বেতন বা বিনিয়োগের শর্ত নেই, এখানে মূল ‘মুদ্রা’ হলো প্রমাণিত প্রভাব।
গোল্ডেন ভিসা: এর পরিসর অনেক বিস্তৃত। এর আওতায় রয়েছেন- রিয়েল এস্টেট বিনিয়োগকারী। যারা নূন্যতম ২০ লাখ দিরহাম মূল্যের সম্পত্তির মালিক। সরকারি অনুমোদিত পরিকল্পনা বা অ্যাক্সিলারেটরের সহায়তাপ্রাপ্ত স্টার্টআপ প্রতিষ্ঠাতা। চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী ও শীর্ষ নির্বাহী, যাদের মাসিক বেতন কমপক্ষে ৩০ হাজার দিরহাম। শিল্পী, ক্রীড়াবিদ ও গবেষকেরাও এই ভিসা পাবেন। এছাড়া মেধাবী শিক্ষার্থী- যারা উচ্চ একাডেমিক অর্জনকারী।
বিশ্লেষকদের মতে, ব্লু ভিসা বৈশ্বিক অভিবাসন নীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে জলবায়ু লক্ষ্যকে সরাসরি ভিসা নীতির সঙ্গে যুক্ত করা হয়েছে। গোল্ডেন ও ব্লু- এই দুই ভিসার মাধ্যমে দুবাই স্পষ্ট বার্তা দিচ্ছে, ভবিষ্যৎ গড়তে তারা একই সঙ্গে অর্থনীতি ও পরিবেশ- দুটিকেই সমান গুরুত্ব দিচ্ছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1266)
-
▼
January
(307)
-
▼
Jan 19
(9)
- দুবাইয়ের ব্লু ভিসা বনাম গোল্ডেন ভিসা: ১০ বছরের ভবি...
- ইরান আন্দোলন ২০২৬: কেন আলাদা ও ব্যাপক? by এস এম জারিফ
- হাততালির রাজনীতিতে ভালো কথার জায়গা নেই by মহিউদ্দি...
- ইরানে আন্দোলন নিয়ে বামপন্থীরা নীরব কেন by ইয়াশা মা...
- খাদের কিনারায় ইরান, ঘুরবে নাকি পতন: বিক্ষোভে নিহত ...
- পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক যেসব ঝুঁকি তৈরি করছে by...
- প্রতীকী সাফল্যের গল্প দিয়ে নয়, বরং টেকসই জাতীয় উন্...
- যে কারণে নতুন বন্ধু খুঁজছেন জার্মান চ্যান্সেলর by ...
- সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁ...
-
▼
Jan 19
(9)
-
▼
January
(307)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment