Tuesday, May 15, 2012
সময়ের কথা-অর্থনীতি নিজের বনাম দেশের by অজয় দাশগুপ্ত
সময়ের কথা-অর্থনীতি নিজের বনাম দেশের by অজয় দাশগুপ্ত
বাংলাদেশের অনেক রাজনীতিক বলেন, তারা অর্থনীতি তেমন বোঝেন না। কিন্তু অভিজ্ঞতা বলে যে দেশের অর্থনীতি না বুঝলেও নিজের বিত্ত-বৈভব কীভাবে বাড়িয়ে নিতে হবে সে বুঝ থাকে ষোলোআনার ওপর আঠারোআনা। সরকারি দল যারা করেন এবং তাদের আশপাশে যারা থাকেন, এ বিষয়ে তাদের জ্ঞানও টনটনে।
দেশের উন্নয়নের পথে কিন্তু এটা মস্ত এক বাধা। আমাদের রাজনৈতিক নেতারা যদি দেশের অর্থনীতির স্বার্থ আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করতেন!
এই বছর অর্থাৎ ২০১১ সালের জুলাই মাসে ৫টি শুক্রবার, ৫টি শনি এবং ৫টি রোববার। এমন ঘটনা ঘটে ৮২৩ বছরে একবার। এটি বিরল ঘটনা হিসেবে স্বীকৃত। তবে মানুষের জীবনে এতে কী আসে-যায়? আপনার, আমার কিংবা অন্য কারও জীবনে এমন অনেক সংখ্যা কিংবা ঘটনা আসে, যা বিরল কিংবা অন্য কিছুর সঙ্গে তার মিল নেই। আপনি যে মুহূর্তটি অতিক্রম করছেন, সেটাও কিন্তু আর ফিরে আসে না। নদী বা সাগরের ঢেউও ফিরে আসে না। এ বছরের আগস্ট মাসে সোম, মঙ্গল ও বুধবারও ৫ দিন করে। অক্টোবরেও তিনটি বার পড়েছে ৫ দিন। তাতে কী প্রমাণ হয়? বিশেষ কিছুই না।
খ্রিস্টীয় ক্যালেন্ডারের এ বছরটির শেষ দুটি সংখ্যা ১১ (এগার) বা ইলেভেন। জানুয়ারি মাসের প্রথম তারিখটি আমরা লিখেছি_ ১/১/১১। আবার ১১ নভেম্বরে লিখব ১১/১১/১১। কেমন মজার, তাই না? আমেরিকায় নাইন-ইলেভেন প্রচলন হয় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর। এই সূত্র ধরে বাংলাদেশে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি আইন জারি করে বিশেষ ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টিকে উল্লেখ করা হতে থাকে ওয়ান-ইলেভেন (১/১১) হিসেবে। ঘটনাটা এভাবে স্মরণ রাখা সহজ হয়, আবার খানিকটা মজাও করা যায়।
পাঁচটি শুক্র, শনি ও রোববারের এ মাসের পূর্ববর্তী মাস হচ্ছে জুন। এ মাসের ৫ তারিখটি পড়েছে রোববারে। আগের দুটি দিন শুক্র ও শনিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার ঘনিষ্ঠ মিত্র দল জামায়াতে ইসলামী এ তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। এর অর্থ দু'ভাবে করা যায়_ এক দল মনে করছে পরপর তিনদিন ছুটি মিলল। আরেক দলের কাছে এর অর্থ_ পরপর তিনদিন অর্থনৈতিক কর্মকাণ্ড কিছু না কিছু বিঘি্নত হবে। সাপ্তাহিক ছুটির দুটি দিনের সঙ্গে মিলিয়ে হরতাল ডাকা হলে তাতে নাকি বাড়তি সুবিধা পাওয়া যায়_ এমনই রাজনৈতিক বিশ্ল্নেষণ রয়েছে। তিন দিনের ছুটিতে কিছু লোক ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে যায়, ফলে রাজধানীতে হরতাল 'সফল' বলে দাবি করা সহজ হয়। সহজে বাজিমাতের চেষ্টা আর কি। দেশে আর কতকাল এ ধরনের 'সফল হরতাল' হবে, কে জানে। 'হরতালের ছয় দশক' শীর্ষক একটি কাজের সঙ্গে যুক্ত রয়েছি। তাতে দেখা যায়, এখন রাজনৈতিক আন্দোলনের কর্মসূচির মধ্যে হরতাল আহ্বান সবচেয়ে সহজ। একটি জনসভা করতে হলে লোক সমাবেশ ঘটাতে হয়, মঞ্চ তৈরি ও মাইক বাঁধার কাজ করতে হয়। এর প্রতিটি খাতেই ব্যয়ের পরিমাণ অনেক। দলীয় সমাবেশেও দলের নিষ্ঠাবান কর্মীরা পর্যন্ত বাসে-ট্রাকে না নিলে যেতে চায় না। আর বস্তি থেকে লোক আনতে হলে শুধু গাড়ি পাঠালেই চলে না, হাতে কিছু অর্থ ধরিয়ে দিতে হয়। সে তুলনায় হরতাল আহ্বানে খরচ অনেক কম। আগে হরতাল সফল করার জন্য মাসখানেক প্রচার চালাতে হতো। লিফলেট-পোস্টার ছাপা হতো, আয়োজন হতো পথসভা ও ছোট-বড় সমাবেশের। এখন এসবের বালাই নেই। হরতাল ডেকে দিলে তা প্রচারের ভার তুলে নেয় সংবাদপত্র-বেতার-টেলিভিশন। বাজেট নিয়ে যারা ভাবনাচিন্তা করেন, তারা এ ধরনের স্বল্প ব্যয়ের কর্মসূচিতে খুশি থাকেন।
এবারে আসি জুলাইয়ের প্রথম দিনটির কথায়। এদিন পড়েছে শুক্রবার। পরের দুটি দিন শনি ও রোববার। জুলাইয়ের প্রথম দিন থেকে অর্থবছর শুরু হয়। পাকিস্তান আমলে শুক্রবারে হরতাল ডাকার রেওয়াজ ছিল। রমজান মাসেও হরতাল ডাকা হয়েছে। এখন তা করা হয় না। ধর্মের অবমাননা করা হবে ভেবে রাজনৈতিক দলগুলো এমনটি করে থাকে। কেউ কেউ মনে করেন, বিএনপি এবং তার মিত্ররা ৯ জুন সংসদে বাজেট পেশের পর এবং ৩০ জুন বাজেট পাসের পর হরতাল আহ্বান করতে পারে। কারণ, এটাই যে সবচেয়ে কম ব্যয়ে এবং কম খাটুনিতে পালন করা যায়! 'তিনদিন ছুটি দিতে চাইলে' তারা ৩ জুলাই রোববার হরতাল দিতে পারে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট প্যাকেজে কী রয়েছে, এটা জানা যাবে ৯ জুন, বৃহস্পতিবার। তিনি কিংবা তার সরকার দ্রব্যমূল্যের কশাঘাত থেকে দেশবাসীকে আপাতত স্বস্তি দিতে পারবেন বলে মনে হয় না। ১৯৯৬ সালের ২৩ জুন আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠনের পরের কয়েকটি বছর কিন্তু বাজেটের আগে কিংবা পরে দ্রব্যমূল্য তেমন বাড়েনি। এমনকি ১৯৯৮ সালের প্রলয়ঙ্করী বন্যার পরও ভোগ্যপণ্যের বাজার ছিল নিয়ন্ত্রণে। তখন অনেকে বলছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জিনিসের দাম কমে। তখন ১৯৯৬ সালের শেষ দিকে কেবল শেয়ারবাজার চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এই শেয়ারবাজার কেলেঙ্কারি বাদে আওয়ামী লীগের জন্য সময়টি ছিল আশীর্বাদের_ কারণ বিশ্ববাজারে সে সময় পেট্রোল-চাল-চিনি-ভোজ্যতেলসহ অনেক পণ্যের দাম কমে গিয়েছিল। তার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ে। এবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপর চালের দাম কিছুটা কমে যায়। কিন্তু দুই বছর যেতে না যেতেই বাজার গরম। শেয়ারবাজারও গরম হয়েছিল। তবে হঠাৎ করেই তা ঠাণ্ডা হয়ে যায়। আর এর প্রভাবে গরম হয়ে আছেন অনেক লোক। তারা সরকারের মুণ্ডুপাত করছেন। তাদের জন্য অর্থমন্ত্রীর কোনো আশার আলো দেখাতে পারবেন কি? অর্থনীতির নিয়ম বলে যে এ কাজ খুব কঠিন। যারা চড়া বাজারের সুফল ঘরে তুলেছে, তারা এখন খুশি। গলা ফাটিয়ে তারা বলছে যে বাজার চাঙ্গা হয়েছে বলে ভালো ব্যবসা করেছি_ এতে দোষ কোথায়? কিন্তু ধারদেনা করে কিংবা সঞ্চয় ভেঙে শেয়ার ব্যবসায় নেমে যারা ধরা খেয়েছে, তারা শান্ত হচ্ছে না। ধৈর্য ধরতে তাদের বলাই যায়। কিন্তু সরকারের প্রতি রোষ তাতে কমবে বলে মনে হয় না। শোনা যায়, অনেক প্রভাবশালী ব্যক্তিও চড়া দামে শেয়ার কিনে বিপদে পড়েছেন। শেয়ারবাজার হঠাৎ করে পড়ে যাবে, এটা বুঝতে পারেননি।
কৃষিতে সাফল্য মিলেছে এবারেও। বিশ্ববাজারে চালের দাম চড়া। বাংলাদেশে আমনের পর বোরোতেও বাম্পার ফলন। আমরা যদি কিছু চাল বিশ্ববাজারে বিক্রি করতে পারতাম! এর পরিকল্পনা কি করা যায় না? বোরো মৌসুম যেতে না যেতে সরকার ইউরিয়া সারের দাম বাড়িয়ে দিয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনে করেন, এ সারের উৎপাদন ব্যয় এবং আমদানি খরচ অনেক বেশি। এত লোকসান সরকার দিতে পারে না। তাছাড়া সস্তায় সার কিনতে পারার কারণে জমিতে প্রয়োজনের চেয়েও বেশি সার অনেক কৃষক ব্যবহার করছিল। আরেকটি সমস্যা_ কৃষিবহির্ভূত খাতে ইউরিয়া সারের ব্যাপক ব্যবহার। এমনকি মুড়ি ও চাল সাদা করার জন্যও ভর্তুকিযুক্ত এ সার ব্যবহার করা হয়। বোরো মৌসুম শেষ হওয়ায় এখন সারের চাহিদা অপেক্ষাকৃত কম। এ কারণে কৃষকরা আপাতত ক্ষোভ-রোষ হয়তো তেমন দেখাবে না। কিন্তু সামনের বোরো মৌসুমে সরকারকে এ দাম বৃদ্ধির কারণে যথেষ্ট বিব্রত হতেই হবে। তবে কৃষকরা সার ব্যবহারে মিতব্যয়ী হলেই যে উৎপাদন কমবে, তা কিন্তু ঠিক নয়। সরকারি কৃষি বিভাগ যদি কোন ফসলে কী পরিমাণ সার ব্যবহার দরকার সে পরামর্শ কৃষককে সময়মতো দিতে পারে তাহলে কিন্তু কৃষকরা দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে তেমন ক্ষোভ দেখাবে না। সারের পাশাপাশি বোরো ধান উৎপাদনের জন্য সেচের পানির পেছনেও প্রচুর ব্যয় পড়ে। পানির মেশিন বসিয়ে একদল লোক জমজমাট ব্যবসা করছে। তারা মাটির নিচ থেকে পানি তুলে আনে। সেখান থেকে প্রচুর পানি তোলার কারণে ভূমিধসের আশঙ্কা বাড়ছে। অথচ প্রতি বছর বর্ষা মৌসুমে প্রচুর পানি মেঘ থেকে ঝরে পড়ে সাগরে চলে যায়। এর যথাযথ ব্যবহার বাড়ানো যায় না? এটা করার জন্য বাজেট বরাদ্দ করার দাবি রয়েছে। মালদ্বীপ সফর করে আসা একজন জানালেন, সেখানে বৃষ্টির পানি ধরে রাখার জন্য প্রতিটি বাড়ির ছাদে রয়েছে বিশেষ ব্যবস্থা। এ পানি চলে যায় বিশেষ জলাধারে। 'পানির দেশ' বাংলাদেশে কিন্তু এ ধরনের ব্যবস্থা চালুর সময় এসেছে। এখন ঢাকাসহ বড় কয়েকটি শহরে বিশেষ ব্যবস্থায় ওয়াসার পানি সরবরাহ করা হয়। এজন্য প্রচুর ব্যয় পড়ে। সরকারকে ভর্তুকি দিতে হয়। অর্থনীতির নিয়ম হচ্ছে, ভর্তুকিযুক্ত পণ্য যে যত বেশি ব্যবহার করে তার সুবিধা তত বেশি। এটা বিদ্যুতের ক্ষেত্রেও বলা যায়_ যে যত বেশি লাইট-ফ্যান-এসি যন্ত্র-ফ্রিজ-গ্রিজার-হিটার ব্যবহার করবে তার ভাগে তত বেশি ভর্তুকি মিলবে। গরিবের ঘরে এসব আইটেমের কয়টাই-বা থাকে। বলা যায়, সরকারের ভর্তুকির ভাগ ধনীদের বরাতেই বেশি জোটে। পানি-বিদ্যুৎ-সার সব ক্ষেত্রেই এটা সত্য।
অর্থনীতির নিয়ম অনুযায়ী যে কোনো দেশে ধনী মানুষের সংখ্যা থাকে কম এবং দরিদ্রদের সংখ্যা থাকে বেশি। ধনীদের একটি অংশ শিল্প-বাণিজ্যে মূলধন খাটিয়ে উৎপাদন বাড়াতে পারে। যত বেশি বিনিয়োগ, নতুন কাজের সুযোগও হয় তত বেশি। এ ধরনের উদ্যোগী ভূমিকা যারা নিয়ে থাকেন তাদের সহায়তা প্রদান সরকারের দায়িত্ব। ছোট ও মাঝারি উদ্যোক্তারাও সরকারের বিশেষ মনোযোগ দাবি করে। তাদের সংখ্যা বেশি, তারা পরিশ্রমীও। আমাদের দেশে তাদের সংখ্যা অনেক এবং তাদের সহায়তা প্রদান করা হলে বিপুলসংখ্যক পরিবার লাভবান হতে পারে। সরকার ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য ব্যাংকগুলোকে আরও বেশি ঋণ দিতে বলতে পারে। এসব শিল্প যারা স্থাপন করবে তাদের শুল্ককর ছাড় সুবিধা প্রদানও জরুরি।
আগামী বছর উন্নয়ন বাজেটের আকার হবে ৪৬ হাজার কোটি টাকা। এর বাইরে থাকে বেসরকারি বিনিয়োগ এবং তার পরিমাণ ঢের বেশি হবে। এটাই অর্থনীতির নিয়ম_ সরকার যা বিনিয়োগ করে ব্যক্তিরা মিলে করে তার তুলনায় অনেক অনেক বেশি। সরকারের বিনিয়োগ ব্যক্তি খাতে বিনিয়োগের কাজ সহজ করে দেয়। সরকার যোগাযোগ ব্যবস্থা প্রসারিত করে। বিদ্যুৎ-গ্যাস উৎপাদন বাড়ায়। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতে মনোযোগ দেয়। আইন-শৃঙ্খলা রক্ষা করে। প্রশাসনের মাধ্যমে অনেক কাজ সম্পন্ন করে। তবে সরকারের কাজের সমস্যা হচ্ছে, এর গতি ধীর। তদুপরি রয়েছে দুর্নীতি ও অনিয়ম। ব্যক্তি খাতেও তা রয়েছে। অনেক ক্ষেত্রে ব্যক্তি খাতের দুর্নীতির মাত্রা হয়ে থাকে সীমাহীন। সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে আমরা এটা দেখেছি। তবে সরকারের দুর্নীতিকে সর্বদাই বড় করে দেখা হয়। তাদের কাজে স্বচ্ছতা দাবি করা হয়। সরকারের কাজ স্বচ্ছভাবে হয় কি-না সেটা দেখার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় সংসদেরও সেটা দেখার কথা। প্রতি বছর রাজস্ব ও উন্নয়ন বাজেট সংসদে পেশ করা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সংসদে সরকারি দলের অনেকে নিয়মিত হাজির থাকেন না। আর বিরোধী দল তো পুরো সময় থাকে গরহাজির। এবারের বাজেটেও সেটাই হবে, তা আগাম বলে দেওয়া যায়। বিরোধী দল কেবল সংসদ সদস্যপদ হারানোর ভয় হলেই স্বল্প সময়ের জন্য সংসদে যোগ দেয়। এ অবস্থায় সরকারি ব্যয় নিয়ে আলোচনার জন্য সংসদে কে সোচ্চার হবে? এখন পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মতো বড় প্রকল্প সরকার বাস্তবায়ন করবে। অনেক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ চলছে। গ্যাস খাতের উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতের সুবিধা গ্রাম পর্যায়ে নেওয়ার পরিকল্পনা চলছে। নদনদীতে ড্রেজিংয়ের জন্য আগের চেয়ে বরাদ্দ বেড়েছে। এসব খাতের ব্যয় ঠিকভাবে হচ্ছে কি-না, সেটা নিয়ে সংসদে আলোচনা হয় না। সরকারি কাজের কন্ট্রাক্ট কারা পাচ্ছে, কীভাবে পাচ্ছে এবং এতে কোনো অনিয়ম রয়েছে কি-না তা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এসব সরকারি কাজের বেশিরভাগ সম্পাদিত হয় ব্যক্তির মাধ্যমে। সরকারের কাজের টেন্ডার তারাই পায়। অনেক কাজ সময়মতো শেষ হয় না। অনেক কাজ মানসম্পন্ন হয় না। এতে দেশের উন্নয়নের ক্ষতি হয়। আমাদের সংসদ এ বিষয়ে কবে মনোযোগ দেবে? বাংলাদেশের অনেক রাজনীতিক বলেন, তারা অর্থনীতি তেমন বোঝেন না। কিন্তু অভিজ্ঞতা বলে যে দেশের অর্থনীতি না বুঝলেও নিজের বিত্ত-বৈভব কীভাবে বাড়িয়ে নিতে হবে সে বুঝ থাকে ষোলোআনার ওপর আঠারোআনা। সরকারি দল যারা করেন এবং তাদের আশপাশে যারা থাকেন, এ বিষয়ে তাদের জ্ঞানও টনটনে। দেশের উন্নয়নের পথে কিন্তু এটা মস্ত এক বাধা। আমাদের রাজনৈতিক নেতারা যদি দেশের অর্থনীতির স্বার্থ আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করতেন!
অজয় দাশগুপ্ত : সাংবাদিক
ajoydg@gmail.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 15
(116)
- সাম্প্রতিক প্রসঙ্গ-পাকিস্তানের পারমাণবিক স্ফীতি by...
- গারোটিলায় একদিন by প্রনীত রঞ্জন দেবনাথ
- বিশ্ব পরিবেশ দিবস-বাজেটে সবুজ ভাবনা by মাহবুবা নাসরীন
- আজ এই দিনে by আসিফ আহমেদ
- শিক্ষাঙ্গন-চট্টগ্রামে হিযবুত তাহ্রীরের তৎপরতা by ন...
- সময়ের কথা-অর্থনীতি নিজের বনাম দেশের by অজয় দাশগুপ্ত
- শিক্ষার প্রসার-চাতাল শ্রমিকের অনন্য কীর্তি
- বিশ্ব পরিবেশ দিবস-বনাঞ্চল রক্ষায় কর্মোদ্যোগ
- আলাওলের পুনর্জন্ম by রাজীব নন্দী
- সাম্প্রতিক প্রসঙ্গ-হিলারি কী মেসেজ দিয়ে গেলেন by ত...
- ঋণ করে পড়াশোনা by আসিফ আহমেদ
- পানি বণ্টন-তিস্তার ঘাটেই বসে থাকব? by শেখ রোকন
- সমকালীন প্রসঙ্গ-সাম্রাজ্যবাদের অস্ত্র-বাণিজ্য ও বি...
- সংকটে বিমান-সরকার বরাদ্দ দিলেই সমাধান!
- প্রবাসের শ্রমবাজার-সম্ভাবনা হাতছাড়া হতে দেবেন না
- চারদিক-‘বছরে তিন কাল—গরম-শীত-বাদলা’ by উদিসা ইসলাম
- সময়ের প্রেক্ষিত-তোশিরো নাকামুরার স্বপ্ন by মনজুরুল হক
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-কত দিন সময় প্রয়োজন...
- প্রস্তাবিত সাফারি পার্ক-পার্কটি হয়ে উঠুক দেশজ প্রা...
- ছাত্ররাজনীতি-লেজুড়বৃত্তির এই ছাত্ররাজনীতি বন্ধ করত...
- এভাবে আর চলতে পারে না-আবার কিশোরীর আত্মহত্যা
- বিএনপির অবস্থান পুনর্মূল্যায়নের দাবি রাখে-যুদ্ধকাল...
- চারদিক-নারী আন্দোলনের চার দশক by ফওজিয়া মোসলেম
- উপমহাদেশ-পাকিস্তানে গণতন্ত্রের সংগ্রাম by হামিদ মীর
- পাস্কা মহোৎসব-যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব by ফা...
- মনীষা-নুরুল ইসলাম: দেশের পরামর্শক হিসেবে তাঁকে পেত...
- বিশেষ সাক্ষাত্কার-সমস্যার স্বল্পমেয়াদি সমাধান ঢাকা...
- সব এনজিওকে জবাবদিহির আওতায় আনুন-নিবন্ধন বাতিল
- বাস্তবায়নে অগ্রগতি কবে হবে?-বাজেট আসছে, বাড়ছে দাবি
- গন্তব্য ঢাকা-কবে ফিরব ঘরে by সিদরাতুল সিনড্রেলা
- যুদ্ধাপরাধীদের বিচার-কূটকৌশলের বিরুদ্ধে সজাগ থাকতে...
- কর্নেল মুজিবুল হক-শ্রদ্ধাভরে তোমাকে স্মরি... by ইম...
- প্রতিবেশ-সুন্দরবনের মধুর রক্তাক্ত আখ্যান by পাভেল ...
- যুক্তি তর্ক গল্প-আপসকামী ভীতু সমাজ অপরাধীর অভয়ারণ্...
- বন বিভাগের কী কাজ-বিষ দিয়ে গাছ হত্যা
- সরকারের আন্তরিকতা দৃশ্যমান হোক-বিদ্যুৎ-সংকট: প্রধা...
- এই দিনে-অটিজম: প্রয়োজন সমন্বিত উদ্যোগ by আহমেদ হেলাল
- বিচারের বাণী-একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আইনি দর...
- ধর্ম-ইসলামে চরমপন্থার স্থান নেই by মুহাম্মদ আবদুল ...
- পুরাকীর্তি-বাঘার পদ্মাগর্ভে ডুবো-স্থাপত্যকীর্তি by...
- খোলা চোখে-ওবামা-১, রিপাবলিকান পার্টি-০ by হাসান ফে...
- আমাদের সমাজ কি নারীর জন্য অনিরাপদ হয়ে উঠছে?-যৌন নি...
- ফল প্রকাশ করতে হবে দ্রুততম সময়ে-পিএসসির পরীক্ষাজট
- চারদিক-বই প্রকাশের আগেই নন্দিত লেখক by তপন বাগচী
- ছাত্রী উত্ত্যক্ত ও নির্যাতন-আর চুপ করে থাকা যায় না...
- জনস্বাস্থ্য-খাদ্যচক্রে আর্সেনিক by মুশফিকুর রহমান
- বিদুত্ সংকট-এসি বন্ধ রাখার আদেশ, না অনুরোধ? by এ ক...
- সময়ের প্রতিবিম্ব-প্রশান্ত জনগণের নিশ্চিন্ত সরকার b...
- গতকাল সমকাল-প্রধানমন্ত্রীর চীন সফর—একটি মূল্যায়ন b...
- কাঠ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন-অবৈধ ক...
- হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেয়াল’ প্রকাশে নিষেধাজ্ঞা
- কেন এই দূরবস্থা হায়!!! by মাসুদা ভাট্টি
- ঘৃণার দেয়াল গড়বেন না প্রিয় হুমায়ূন আহমেদ by ফজলুল ...
- জনপ্রতিধিদের দাবিগুলো বিবেচনা করুন-উপজেলা পরিষদ
- চারদিক-কেমন আছেন দেবদুলাল by অমর সাহা
- যুদ্ধাপরাধের বিচার-আওয়ামী লীগ-বিএনপি একমত হতে পারব...
- অভিমত ভিন্নমত
- কারমাইকেল কলেজ-মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ শেষ ...
- জরুরিভাবে অযোগ্যদের সরিয়ে সমাধানের উদ্যোগ নিন-পানি...
- রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে-ভোলায় উপনির্বাচন
- জয়েন্ট স্টকে মিথ্যা তথ্য-ডেসটিনির এমডিসহ তিনজনের ব...
- সচিবালয়ে বোমা বিস্ফোরণ-মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোট ...
- মানুষের মুখ-অবাক চা পান by অলোক বসু
- কালের পুরাণ-তাহেরের বিচার অবৈধ, খালেদ হত্যা বৈধ হব...
- সমাজ-ক্রিকেট, মিডিয়া ও পাঠ প্রসঙ্গ by জুনান নাশিত
- অর্থনীতি-৪০ বছরে আমাদের পথচলা by মামুন রশীদ
- তারা এখনো বাকশালী ধ্যানধারণায় মগ্ন by এম কে আনোয়ার
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হবে আরও আধুনিক by সুরঞ্...
- খালটির ওপর কালভার্ট নির্মাণ করুন-নিজের আইন ভঙ্গ কর...
- প্রতিবাদের নামে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে ...
- হাইকোর্টের রুল-সবুর, আজিজের নামে স্থাপনা কেন অবৈধ নয়
- চট্টগ্রামে তাণ্ডব-ছয় মামলায় এমপি শামসুলসহ আসামি ২১...
- অবৈধ ব্যাংকিংয়ের শাস্তি সাত বছরের কারাদণ্ড-সংলাপ স...
- গণমিছিল হয়নি, নয়াপল্টনে বিএনপি জোটের সমাবেশ-তত্ত্ব...
- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা সাংবাদিক পেটালেন
- মানবতার সেবায় বসুন্ধরা চেয়ারম্যান
- জবানবন্দিতে সাক্ষী ড. আনিসুজ্জামান-সাকা চৌধুরী এক...
- জীবনযাত্রার ব্যয় কমানোর উপায়-১-জীবন চলে না শহরে by...
- এনএসইউ চেয়ারম্যানের কীর্তি-প্রতিষ্ঠানের ভাবমূর্তি ...
- সহিংসতা ও সংঘর্ষ-কাম্য নয় এ রাজনৈতিক পরিবেশ
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর শাস্তি সময়মতোই আসবে এবং...
- ইংরেজি পড়ানোর পদ্ধতি নিয়ে কিছু কথা by মু. মাছুম বি...
- গোলাম আযমকে কেউ ক্ষমা করেনি
- দেয়ালের কাব্য by জিন্নুরাইন তাসবীর
- হাত-পায়ের দাগ দূর করতে by খাদিজা ফাল্গুনী
- চুমুকেই ঠান্ডা
- গরমে আপ্যায়ন by শারমিন নাহার
- চারদিক-মনকাড়া বাঁশির সুর by কল্যাণ প্রসূন
- চলচ্চিত্র-বাজেট-ভাবনায় চলচ্চিত্র যেন বাদ না যায় by...
- সরকারের উচিত সরাসরি চাষিদের কাছ থেকে ধান কেনা-ধানচ...
- আন্তর্জাতিক পরিবার দিবস-কাজ ও পরিবারের ভারসাম্য রক...
- সহজ-সরল-আসল-নকল চেনা শিখব কবে? by কনকচাঁপা
- কল্পকথার গল্প-লাভের বেলায় ঘণ্টা by আলী হাবিব
- কালান্তরের কড়চা-সোহেল তাজ-নাটকের যবনিকাপাত কবে? by...
- বন্য প্রাণীর বন্দিত্ব
- পাটকল চালুর প্রশংসনীয় উদ্যোগ
- পবিত্র কোরআনের আলো-বিশ্বের প্রথম ইবাদতগৃহ অবস্থিত ...
- স্কট শ্যায়ার ও অ্যালেন কাওয়েল-শরণার্থীরা মাথা গোঁজ...
- ধর্ষণ প্রতিরোধ ও নির্মূলে করণীয় by মিল্টন বিশ্বাস
- ভিন্নমত-এখন কোনো কোনো শেয়ারের দাম কমেছে বটে তবে- b...
- চরাচর-মধুসূদনের পাঠশালা by ফখরে আলম
- কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সাংবাদিক দম্পতি হত্যা-আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স...
- গোলটেবিল বৈঠক-বেড়ে ওঠার ভালো পরিবেশ চায় বস্তিবাসী ...
- গদ্যকার্টুন-এক অক্ষম লেখকের আরেকটা ব্যর্থ রচনা by ...
- সহজিয়া কড়চা-অতিথি নারায়ণদের কথা by সৈয়দ আবুল মকসুদ
- আবহাওয়া-বছরের সর্বোচ্চ তাপমাত্রা
- মন্ত্রিসভায় ডেসটিনির কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ-সমবায়ের...
- নির্বাচনের ভয়ে চার উপাচার্য by মোশতাক আহমেদ ও আহমে...
- সমুদ্রসৈকত কত দূর? by মহসীন হাবিব
- ঐতিহাসিক ৭ মার্চ : 'আর দাবায়ে রাখবার পারবা না' by ...
- আদালতের নির্দেশ মানছে না প্রশাসন অবাধে চলছে শিশু ভ...
- সাকিব বিহীন কলকাতার পরাজয়
- কুসুন্দা ভাষার শেষ উত্তরাধিকারী
- বস্তিবাসী শিশুরা বড় হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবেশে by মা...
-
▼
May 15
(116)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment