Wednesday, May 23, 2012
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স-রাজনীতিকীকরণের প্যাঁচে স্বাস্থ্যসেবা
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স-রাজনীতিকীকরণের প্যাঁচে স্বাস্থ্যসেবা
রাজনীতিকরণের প্যাঁচে পড়ে স্বাস্থ্যসেবার কী ধরনের বেহাল অবস্থা হয় তার প্রত্যক্ষ প্রমাণ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মঙ্গলবার সমকালের রাজধানীর উপকণ্ঠ পাতায় 'তারা স্বাচিপের সদস্য তাই রোগী দেখতে অনীহা' শিরোনামে প্রকাশিত সরেজমিন প্রতিবেদনে রোগী দেখার জন্য সাধারণত চিকিৎসকের দেখা মেলে না বলে দেখানো হয়েছে।
দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের পদ ২২টি থাকলেও ৫টি পদ শূন্য, তিনজন ছুটিতে ও তিনজন প্রশিক্ষণে থাকায় ১১ জন সেখানে চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার কথা। খাতা-কলমে তাই আছে। বাস্তবে কিন্তু এর বিপরীত চিত্রই দেখতে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী সাধারণত দুই থেকে তিনজন চিকিৎসককে স্বল্প সময়ের জন্য রোগী দেখার জন্য পাওয়া যায়। প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিয়েও চিকিৎসাসেবা প্রদানে অনীহ চিকিৎসকদের তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে বাধ্য করতে পারেনি। এমনকি এসব চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের কোনো ক্ষমতাই উচ্চতর প্রশাসনের নেই বলেই বোধ হচ্ছে। কারণ এসব চিকিৎসকের অনেকেই সরকারি দলের চিকিৎসক সংগঠন স্বাচিপের সদস্য। কেউ কেউ মন্ত্রী, এমপি বা ক্ষমতাসীনদের আত্মীয়তার সূত্র ও নাম ব্যবহার করেও বেশ দাপটের সঙ্গেই আছেন। আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নিয়োগপ্রাপ্ত সরকারি চিকিৎসকরা অধিকাংশ সময় অনুপস্থিত থাকার কারণে স্বাস্থ্যসেবার আধুনিক ব্যবস্থা থাকার পরও গ্রামাঞ্চলের সাধারণ রোগীরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ তাদের স্বাস্থ্যসেবার মাধ্যমে গ্রামীণ জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে অবদান রাখার জন্যই এসব সরকারি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। একশ্রেণীর চিকিৎসকের দলবাজি, সেবার মানসিকতার অভাব ও দায়িত্ব পালনে অনীহার কারণে সরকারের মহৎ উদ্দেশ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিকিৎসকরা যাতে গ্রামীণ জনগণের সেবায় আত্মনিয়োগ করেন সে জন্য বিভিন্ন উপলক্ষে আহ্বান জানানো হয়। এ ব্য্যাপারে সরকার কিছু নিয়মকানুনও প্রবর্তন করেছে। কিন্তু দলবাজি ও চিকিৎসকদের সেবার মানসিকতাবর্জিত মনোভাবের কারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশও উপেক্ষিত হচ্ছে। চিকিৎসা প্রশাসনের উচিত এ ব্যাপারে কড়া মনোভাব নেওয়া। প্রশাসন যাতে নির্ভয়ে কাজ করতে পারে সে জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনার সঙ্গে কার্যকর পদক্ষেপও নেওয়া চাই। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো গ্রামীণ রোগীদের সাশ্রয়ী ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার অবলম্বন হয়ে উঠুক।
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিকিৎসকরা যাতে গ্রামীণ জনগণের সেবায় আত্মনিয়োগ করেন সে জন্য বিভিন্ন উপলক্ষে আহ্বান জানানো হয়। এ ব্য্যাপারে সরকার কিছু নিয়মকানুনও প্রবর্তন করেছে। কিন্তু দলবাজি ও চিকিৎসকদের সেবার মানসিকতাবর্জিত মনোভাবের কারণে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশও উপেক্ষিত হচ্ছে। চিকিৎসা প্রশাসনের উচিত এ ব্যাপারে কড়া মনোভাব নেওয়া। প্রশাসন যাতে নির্ভয়ে কাজ করতে পারে সে জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনার সঙ্গে কার্যকর পদক্ষেপও নেওয়া চাই। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো গ্রামীণ রোগীদের সাশ্রয়ী ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার অবলম্বন হয়ে উঠুক।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment