Wednesday, May 23, 2012
এই সময়ে নজরুল by আশফাকুজ্জামান
এই সময়ে নজরুল by আশফাকুজ্জামান
‘তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেই দিন হইতে বারে বারে সালাম করিয়াছি। গানে-কবিতায় আমার সকল শক্তি দিয়া তাহারই জয় ঘোষণা করিয়াছি।’ এভাবেই আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তরুণদের বন্দনা করেছেন।
তিনি কৈশোর, যৌবন, বার্ধক্য—সব সময় তরুণের জয়গান করেছেন। তাঁর কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস—সব জায়গায় তারুণ্যের অমিত শক্তির কথা বলেছেন। কবি বিশ্বাস করতেন, জাতির মঙ্গলের জন্য যত কঠিন হোক, সবকিছু করতে পারে তরুণ। তারা সব দেশের, সব জাতির, সব কালের। দেশ, জাতি, কাল অতিক্রম করতে পারে বলে তরুণেরা মহাবীর। তরুণেরা তাদের পৃথিবী তাদের মতো করে গড়ে নিতে পারে। তারা আঘাত করতে পারে। আঘাত সইতে পারে। সূর্যের আলোয় ঘুম ভাঙার ভয়ে দরজা বন্ধ রাখে না।
নজরুল ছিলেন সর্বজনীন একজন মানুষ। নিজেকে পৃথিবীর কোথাও এক জায়গায় সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি বলেন, ‘আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই। আমি সকল দেশের, সকল মানুষের।’
তাঁর জন্ম হয়েছিল একটি পরাধীন দেশে। ব্রিটিশের অত্যাচার-নির্যাতনমূলক শাসনের সময় তিনি জন্মেছিলেন। তাঁর শিল্পীসত্তা, কবিসত্তা শাসন-শোষণ, নির্যাতন-নিপীড়নের কারণে বাধাগ্রস্ত হয়েছিল। জাতির প্রতি, মানুষের প্রতি, মানবতার প্রতি তাঁর ছিল অপরিসীম ভালোবাসা। অধিকারহারা মানুষের অধিকার আদায়ের জন্য তিনি কলম ধরেছিলেন।
একটি অস্থির সময়ে কবির জীবন কেটেছে। এই বৈরী সময় থেকে মুক্তি পাওয়ার জন্য সব সময় তরুণের প্রার্থনা করেছেন। কবি বলেন, ‘যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই তাহা যৌবনের গান।’ তিনি অসীম মনোবল নিয়ে যৌবনরূপী তরুণদের এগিয়ে আসার কথা বলেন।
নজরুল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। আজকে ২০১২ সালে এসে একটি অবিসংবাদিত সত্য মেনে নিতে হয়। তা হলো, বাঙালির শিল্প-সংস্কৃতিকে যাঁরা সমৃদ্ধ করেছেন, তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ছাড়া যদি আর একজনের নাম উচ্চারণ করতে হয়, তিনি কবি কাজী নজরুল ইসলাম।
মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবন তাঁর। এর মধ্যে নানাভাবে আত্মপ্রকাশ করেছেন তরুণের জয় হোক, সত্যের জয় হোক, সুন্দরের জয় হোক।
About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment