Wednesday, May 23, 2012
চারদিক-ঐতিহ্যের বইমেলায় by সুচিত্রা সরকার

‘আজ তিনি অথর্ব, বুড়িয়ে গেছেন। চোখে ছানি। ম্যাজিশিয়ানের রংদার পোশাকটাও শতচ্ছিন্ন, মলিন। আস্তিনের ভেতর থেকে বেরিয়ে আসা হাতের সেই সনাতন মুদ্রায় আর তো দর্শকদের চোখ লাগে না। কারণ, চলচ্চিত্রের নিজের চোখেই আজ চালশে!...’
ভূমিকার এতটুকু পড়েই নূরুল আলম আতিকের নতুন সিনেমা সময়ের প্রয়োজন-এর বইটি পছন্দ করে ফেললেন আবুল মাজেদ।
ভাই, দাম কত?
উৎসব উপলক্ষে মাত্র ২০ টাকা।—উত্তর আসে অপর প্রান্ত থেকে।
দাম শুনে ঝটপট আরও কিছু বই বাছতে শুরু করেন তিনি।
ঐতিহ্য প্রকাশনীর এক যুগ পূর্তি উপলক্ষে শাহবাগের গণগন্থাগার প্রাঙ্গণে ১৫ মে শুরু হয়েছে ঐতিহ্য বই উৎসব। চলবে ১৪ জুন পর্যন্ত। মাসব্যাপী এ আয়োজনে ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই পাওয়া যাচ্ছে। তাই বইপ্রেমীদের অনেকেই ভিড় করছেন এখানে।
ফারজানা আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি জানান, ‘বাইরের বোর্ডে দেখলাম, এখানে বইমেলা হচ্ছে, তাই দেখতে এলাম।’
খুসবন্ত সিংয়ের নির্বাচিত ছোটগল্প বইটি দেখছেন আনিসুর রহমান। চাকরি করছেন একটি বেসরকারি ব্যাংকে।
কী বই কিনছেন?—প্রশ্ন করতেই জানান, ‘শাহবাগে ঐতিহ্যের বই উৎসব হচ্ছে, শুনে চলে এলাম। এই প্রকাশনীর বইগুলোর প্রচ্ছদ, ভেতরের কাগজ বেশ ভালো। ছাপাও বেশ ভালো। সব মিলিয়ে বেশ মানসম্পন্ন।
লাঠিতে ভর করে উৎসবে এসেছেন আতিকুল হক। অনেকগুলো বই বিক্রয়কর্মীর দিকে এগিয়ে দিলেন। দেখুন তো, দাম কত হলো?
কী বই কিনলেন?
মুচকি হেসে জবাব দেন, ‘বয়স হয়েছে, অবসরে গেছি। কী আর কিনব! ভ্রমণবিষয়ক আর আত্মজীবনীমূলক বই-ই এখন বেশি পড়া হয়। হাসনাত আবদুল হাইয়ের একজন লেখকের প্রতিকৃতি বইটি বেশ পছন্দ হলো। আরও দু-তিনটি নিলাম।’
হন্তদন্ত হয়ে স্টলে এলেন রাজন মিয়া। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। কিছু বই খুঁজেই বিক্রয়কর্মীদের জিজ্ঞেস করলেন, ‘ভাই, মানিক রচনাবলীটা দেখছি না যে!’
বিক্রয়কর্মী জানান, ‘এখনো ওটা এসে পৌঁছায়নি।’
বেশ হতাশ হলেন তিনি। বললেন, ‘আসলে বাইরে লেখা রয়েছে স্টক থাকা সাপেক্ষে। তাই দেখেই চলে এলাম। আবার উৎসব উপলক্ষে ছাড় দিয়েছে। মানিক রচনাবলী মাত্র তিন হাজার ৫০০ টাকায়। আর রবীন্দ্র রচনাবলী ছয় হাজার ৫০০ টাকা। রবীন্দ্র রচনাবলীটা গতবার কিনেছি। এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের পুরো রচনাবলি কিনব, ভাবছি।’
বাবার হাত ধরে বই উৎসবে এসেছে মাইশা। খুঁজে খুঁজে কবিতার বই দেখছে সে।
পাশ থেকে মৃদুলও বায়না ধরল মায়ের কাছে। ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগিতার ২০১০ সেরা গল্প বইটি তার চাই। অগত্যা মা আর কী করেন! কিনে দিলেন।
তুমি এই বইটি কেন কিনলে?
ক্লাস ফোরপড়ুয়া মৃদুল বিজ্ঞের ভঙ্গিতে জবাব দিল, ‘অনেক গল্প আছে এখানে। আমার গল্প পড়তে খুব ভালো লাগে। কিন্তু আম্মু বেশি বই কিনে দিতে চায় না। বড় হলে অনেক গল্পের বই কিনব!’
‘আমার গোয়েন্দা গল্প পড়তে ভালো লাগে।’ পাশ থেকে বলে ওঠে ইমরুল আম্মান। মতিঝিল বালক উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ছে। ওর হাতে ধরা রাহাত খানের গুপ্তধন নিয়ে ঝামেলা। জিজ্ঞেস করি, ‘কোন লেখকের গোয়েন্দা গল্প পড়ো?
চশমার কাচের ভেতর চোখ পিটপিটিয়ে জবাব দিল, ‘সব ধরনের গোয়েন্দা গল্পই পড়ি। তবে তিন গোয়েন্দা বেশি পছন্দ। বিদেশি লেখকদের গল্পও পড়ি।’
খুদে পাঠকদের কাছ থেকে একটু সরে এগিয়ে যাই পেছনের টেবিলের দিকে। খুব মনোযোগ দিয়ে একজন একটি ছড়ার বই দেখছেন।
কী নাম আপনার?
হাম্মাদুর রহমান।
কী বই কিনছেন?
‘একটি ছড়ার বই কিনলাম। আমি একটি আবৃত্তি দলের সঙ্গে আছি। সেখানে এবার আমরা ছড়া নিয়ে একটি কর্মশালা করব। তাই এটা নিলাম। আর গুয়ানতানামো বে কারাগার নিয়েও একটি বই কিনেছি।’
কিছুদিন আগেই তো বাংলা একাডেমীর বইমেলা হলো, তবু এখানে এলেন কেন?
‘আসলে সে সময় এত ছাড় ছিল না। আর আমি টিউশনির টাকা পেলেই প্রতি মাসে বই কিনি। টাকা তো খরচ হয়ে যায়। আর বই তো সারা জীবন সঙ্গে থাকবে।’
সামনের টেবিলে বেশ আগ্রহ নিয়ে বইগুলো নেড়েচেড়ে দেখছেন হাবিবুর রহমান। কলকাতা থেকে ঢাকায় বেড়াতে এসেছেন।
কী ধরনের বই কিনছেন?
মৃদু হেসে জবাব দেন, ‘এখানে অনেক বিদেশি বইয়ের বাংলা অনুবাদ দেখতে পাচ্ছি। এগুলোর মধ্য থেকেই কিনব।’
ঐতিহ্য প্রকাশনীর কর্ণধার আরিফুর রহমান নাঈম উৎসব সম্পর্কে বলেন, ‘আমরা মূলত ২০০৫ সাল থেকে প্রতিবছর প্রায় একই সময়ে পাবলিক লাইব্রেরির এই প্রাঙ্গণে বই উৎসব করে থাকি। তবে এবারের বই উৎসবটি একটু আলাদা। এ বছর আমাদের প্রকাশনার এক যুগ। এবার আমরা এই উৎসব উপলক্ষে ছয়টি নতুন বই প্রকাশ করেছি। এ ছাড়া আরও ১০টি বইয়ের পুনর্মুদ্রণও করেছি। আশা করছি, এই উৎসবের মাধ্যমে পাঠকের সঙ্গে বইয়ের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।’
সুচিত্রা সরকার

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment