Wednesday, May 23, 2012
বিদ্যুৎকেন্দ্রের সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে-আবার ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
বিদ্যুৎকেন্দ্রের সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে-আবার ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
বর্তমানে রাজধানীসহ সারা দেশে যেভাবে লোডশেডিং চলছে, তাতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ না থাকায় শহরবাসী নানা দুর্ভোগে পড়েছে; বিশেষ করে, মধ্যরাতে লোডশেডিংয়ের কারণে অসহ্য গরমে মানুষের ঘুমে ব্যাঘাত ঘটছে, যার প্রভাব পড়ছে পেশাগত কাজের ওপর।
অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, পানিসংকট তৈরি হচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অথচ সেচের মৌসুম শেষ হওয়ায় বিদ্যুতের চাহিদা কমার পর এ ধরনের পরিস্থিতি প্রত্যাশিত ছিল না। মাঝে লোডশেডিং কিছুটা কমার পর এখন আবার নতুন করে দফায় দফায় লোডশেডিং শুরু হয়েছে। পুরোনো কিছু বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিগত দুই দশকে বিদ্যুতের চাহিদা বেড়েছে অনেক, সে তুলনায় উৎপাদন বাড়েনি। ফলে বর্তমানে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার মেগাওয়াট। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার ত্রুটি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা বর্তমান সংকটকে আরও তীব্র করে তুলেছে। বিএনপির নেতৃত্বাধীন গত জোট সরকারের আমলে এ খাত ছিল খুবই দুর্নীতিগ্রস্ত। তখন উৎপাদন বাড়েনি, বেড়েছে শুধু খুঁটির সংখ্যা। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। বর্তমান সরকারের প্রায় দেড় বছরেও এ খাতে বাস্তব অগ্রগতি ঘটেনি।
অন্যদিকে সংস্কারের অভাবে সরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনক্ষমতা কমেছে। পুরোনো এসব বিদ্যুৎকেন্দ্র বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই কারিগরি সমস্যার কারণে একাধিক ইউনিট বন্ধ রাখতে হয়। আর বেশির ভাগ ইউনিট গ্যাসভিত্তিক হওয়ায় গ্যাসের স্বল্পতার কারণে উৎপাদন কমে যায়। তা ছাড়া উৎপাদিত বিদ্যুতের এক-পঞ্চমাংশেরও বেশি সিস্টেম লসের শিকার হয়, যা কারিগরিভাবে ৫ থেকে ৭ শতাংশের বেশি হওয়ার কথা নয়। সিস্টেম লসের নামে বিদ্যুতের চুরি ঠেকাতেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্বল্প মেয়াদে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সমস্যার সমাধানে আগামী দুই মাসের মধ্যে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, নতুন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি যদি বর্তমান বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হতে থাকে, তবে পরিস্থিতির কোনো উন্নতি হবে না। নতুন বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়টি নিশ্চিত করা খুবই জরুরি। পাশাপাশি বিদ্যুতের চুরি ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিদ্যুৎ-সংকটের রাতারাতি কোনো সমাধান কেউ আশা করে না। এ জন্য ওই খাতে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন প্রয়োজন। আর বিদ্যুৎ খাতের সব পরিকল্পনা জনগণকে জানিয়ে সংসদে আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। লোডশেডিংয়ের এই অসহনীয় অবস্থার একটি সমাধান বের করতে সরকার আরও যত্নবান হবে বলে আশা করি।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment