Wednesday, May 23, 2012
প্রতিটি দিনই নজরুলের জন্মদিন by জাহীদ রেজা নূর
প্রতিটি দিনই নজরুলের জন্মদিন by জাহীদ রেজা নূর
তুমি বলবে, নজরুল তো বিদ্রোহের কবি, আমি বলব প্রেমের। তুমি আবৃত্তি করবে ‘সাম্যবাদী’, আমি গাইব ‘এত জল ও কাজল চোখে’। তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ‘রাজবন্দির জবানবন্দী’। আমি তোমাকে শোনাব ‘সখি পাতিসনে শিলাতলে পদ্মপাতা’।
আমরা দুই মেরুর দুজন মানুষ একসময় বিতর্ক থেকে বেরিয়ে এসে একসঙ্গে পড়ব ‘আমার কৈফিয়ত’ কবিতাখানি। একসময় আমরা আবিষ্কার করব, আমরা দুজন ঘুরিয়ে-ফিরিয়ে একই কথা বলছি। নজরুলের সঙ্গে আরেকটু সখ্য হলে দেখব, একই বৃন্তে যে দুটি কুসুম ফুটিয়েছেন তিনি, তা বিদ্রোহ আর প্রেমের গলিত-মিলিত স্রোতোধারা। বাঁধনহারা বুঝি একেই বলে!
নজরুল আসলে গতির অন্য নাম। সময়কে হাতের মুঠোয় রেখে তাল-ছন্দ-লয় নিয়ে বিশ্ব কাঁপিয়েছেন। সৃষ্টিসুখের কী উল্লাস তাঁর! আর আবেগের মূর্ছনায় ভেসে গেল সব। তুমি আর আমি একমত হব, কবিতায়-গানে তিনি মুসলমান জাগরণের কথা বলেছেন যেমন, তেমনই ভারতীয় লোককথা, পুরাণেরও আশ্রয় নিয়েছেন। ‘বিদ্রোহী’ কবিতায় তিনি ‘জাহান্নামের’ আগুনে বসে পুষ্পের হাসি হাসছেন, সেখানেই ‘বিদ্রোহী’ ভৃগু হয়ে ভগবানের বুকে এঁকে দিচ্ছেন পদচিহ্ন। আমরা আরও বিস্মিত হব এই দেখে যে, নজরুল লিখছেন ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এল রে দুনিয়ায়’।
এখানে বিস্মিত হওয়ার কী আছে? প্রশ্ন করবে তুমি।
আমি বলব, ভেবে দেখো, তিনি দোজাহান বলছেন না, বলছেন ত্রিভুবন। এভাবেই তিনি খেলছেন ‘এ বিশ্ব লয়ে’।
২.
১৯৭৩ সালের একদিন। ধানমন্ডির কবিভবনে গিয়েছিলাম আমরা। একেবারে শিশুর মতো একজন মানুষ বসে আছেন খাটে। হারমোনিয়াম নিয়ে শিল্পী ফিরোজা বেগম গান করছেন। কবির মাথা একটু একটু দুলছে। আমরা কতিপয় শিশু তন্ময় হয়ে দেখছিলাম আমাদের জাতীয় কবিকে। আমাদেরই তিন বছুরে একজনের মাথায় হাত রেখেছিলেন দেখে আমরা আনন্দ পেয়েছিলাম খুব। পরদিন স্কুলে গিয়ে সেই বিশাল অর্জন ভাগাভাগি করে নিয়েছিলাম বন্ধুদের সঙ্গে।
সেই আমরাই ১৯৭৬ সালের ২৯ আগস্ট বেতারে শুনতে পেলাম, কবি আর নেই। ঢাকা শহরের মানুষ তখন ছুটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। সেই মানুষের ঢলে স্রোতের মতোই ভেসে চলি আমরা কয়েকজন। একনজর দেখা হয় নজরুলকে। তখনো বুঝিনি, এখন বুঝি, এই ইতিহাসের একটু অংশের অংশীদার হয়েছি আমরা।
৩.
তুমি বলবে, নজরুলের জন্মদিনে মৃত্যুদিনের কথা কেন?
আমি বলব, নজরুলের কি মৃত্যু হয় কখনো? প্রতিদিনই নজরুলের জন্মদিন। প্রতিটি দিনই নজরুলকে নতুন করে খুঁজে পাওয়া!

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment