Wednesday, May 23, 2012
এসইসির ধারা চ্যালেঞ্জ করে ২৩ পরিচালকের পাঁচটি রিট-সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি
এসইসির ধারা চ্যালেঞ্জ করে ২৩ পরিচালকের পাঁচটি রিট-সিদ্ধান্ত দেবেন প্রধান বিচারপতি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২সিসি ধারা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার হাইকোর্টে আরো পাঁচটি রিট আবেদন করেছেন পাঁচ কম্পানির ২৩ পরিচালক। এসব রিটের বিষয়ে সিদ্ধান্ত দিতে তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলম সরকারের বেঞ্চ।
সিদ্ধান্ত দেওয়ার আগে আদালত রিটকারী ও এসইসির পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন।
গতকাল এনসিসি ব্যাংকের পরিচালক মাহবুবুল আলম তারাসহ ৯ পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আবদুল জলিল এমপি, ইঞ্জিনিয়ার মনসুরুজ জামান, শফিকুর রহমান ও শাহেদ রেজার পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সাউথইস্ট ব্যাংকের পরিচালক রেহানা রহমানের পক্ষে ড. কামাল হোসেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক মাহমুদুল হক তাহেরসহ ৯ পরিচালকের পক্ষে ড. কামাল হোসেন ও মাহমুদুল ইসলাম এবং প্রাইম ফিন্যান্সের পরিচালক এম এন এইচ বুলুর পক্ষে আকতার ইমাম আইনজীবী হিসেবে রিট উপস্থাপন করেন।
আইনজীবীরা রিটের পূর্ণাঙ্গ শুনানি করতে চাইলে এসইসির আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, সোমবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ-সংক্রান্ত তিনটি রিট খারিজ করে দিয়ে এসইসির প্রজ্ঞাপন বৈধ বলে রায় দিয়েছেন। সোমবারের রায়ের কপি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে তিনি আদালতের কাছে অনুরোধ করেন। অথবা এ বিষয়ে সিদ্ধান্ত দিতে প্রধান বিচারপতির কাছে পাঠানোর অনুরোধ জানান।
শুনানিতে ড. কামাল হোসেন বলেন, 'আমরা এসইসির ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করছি। এসইসিকে ২সিসি দিয়ে সুপার ডুপার পার্লামেন্ট করা হয়েছে। এই ধারাবলে এসইসি যেকোনো আদেশ দিতে পারে এবং যেকোনো আইন লঙ্ঘন করতে পারে।'
এ সময় বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, এসইসিকে ২সিসি দেওয়া হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিগুলোর ক্ষেত্রে যেকোনো নির্দেশনা দিতে। এরপর আদালত রিটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment