Wednesday, May 23, 2012
তবে কি পরীক্ষার দিন হরতাল নিষিদ্ধ করার সময় এসেছে?-কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীদের দুর্ভোগ
তবে কি পরীক্ষার দিন হরতাল নিষিদ্ধ করার সময় এসেছে?-কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থীদের দুর্ভোগ
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো: পরদিন মঙ্গলবার কুমিল্লা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ মে শনিবার। পরীক্ষার ঠিক আগের দিন পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি? কী কারণ? শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঘটনা হলো, নোয়াখালীতে প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার স্থানীয়ভাবে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। নোয়াখালী পড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে। সুতরাং, ওই বোর্ডের অধীনে অনুষ্ঠেয় মঙ্গলবারের পরীক্ষা স্থগিত না করে উপায় কী? বিরোধী দল হরতাল ডেকেছে। তারা হরতাল ডাকে, কিন্তু তারা চেয়ে দেখে না জনগণ তাদের ডাকে সাড়া দেয় কি না। তারা রাস্তায় নামে হরতাল সফল করতে। তার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়, সেটা তো পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য নিরাপদ-নির্বিঘ্ন হতে পারে না।
এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত মোট ছয় দিন হরতাল করেছে বিএনপি ও তার নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। দেশজুড়ে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলো চলছে—এটা তারা বিবেচনায় নেওয়ার প্রয়োজন বোধ করেনি। খোদ শিক্ষামন্ত্রী একবার তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অন্তত পরীক্ষার কথা বিবেচনা করে হরতাল স্থগিত করতে। তারা কর্ণপাত করেনি। উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলোর অন্তত তিনটি হরতালের কারণে পিছিয়ে দিতে হয়েছে। ইংরেজি মাধ্যমের ও লেভেল আর এ লেভেলের পরীক্ষার্থীদেরও অসহনীয় দুর্ভোগে পড়তে হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও বিঘ্ন ঘটেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রথম সাময়িক পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরীক্ষাগুলোও হরতালের কারণে পিছিয়ে দিতে হয়েছে।
রাজনৈতিক দলগুলোর এ কেমন বিবেচনাবোধ? তারা কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ক্ষতি, ভোগান্তি, হতাশার দিকটি বিবেচনায় নিচ্ছে না? এ কেমন রাজনীতি? কাদের জন্য এই রাজনীতি? তবে কি সময় হয়েছে পরীক্ষার দিনে হরতাল নিষিদ্ধ করে আইন প্রণয়নের কথা ভেবে দেখার? তার চেয়ে কি ভালো হয় না রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই এ বিষয়ে একটু দায়িত্বশীলতা ও বিবেচনাবোধের পরিচয় দিয়ে হরতালের দিনক্ষণ নির্ধারণ করে?

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment