Wednesday, May 16, 2012
সপ্তাহের হালচাল-একটি কার্যকর সমঝোতার সন্ধানে by আব্দুল কাইয়ুম
সপ্তাহের হালচাল-একটি কার্যকর সমঝোতার সন্ধানে by আব্দুল কাইয়ুম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার নরম আরেকবার গরমে চলছেন। বিদ্যুৎ-সংকট মোকাবিলায় তিনি দেশবাসীর কাছে সময় চেয়ে গত বুধবার যে নমনীয়তা দেখিয়েছেন, চার দিন না যেতেই জাতীয় সংসদে সাংসদদের ভাতা বৃদ্ধির ব্যাপারে বিরোধী দলের প্রতিবাদী ভূমিকাকে ‘স্ট্যান্টবাজি’ আখ্যায়িত করে তিনি ঠিক এর বিপরীত ভূমিকায় নামলেন।
অবশ্য প্রধানমন্ত্রী সোমবার সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে বিদ্যুৎ-সংকটে ধৈর্য ধারণের জন্য আবার আহ্বান জানিয়েছেন। কিন্তু বিরোধী দলের বিরুদ্ধে টীকা-টিপ্পনী কাটতেও তিনি দ্বিধা করেননি। জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের চিঠিতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সাংসদদের সহযোগিতা চাওয়া হয়েছে। সহযোগিতা পেতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টির দায়িত্ব যে সরকারি দলের ওপরই বর্তায়, সেটা তাঁরা ভুলে যান কী করে? গ্যাস-বিদ্যুতের ঘাটতির জন্য সব দোষ তাদের ওপর চাপিয়ে কি সরকার পার পাবে? বিএনপির দায় যদি পাঁচ বছরের হয়, তাহলে সোয়া এক বছরের দায় তো ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিতে হবে। ‘নিজের বেলায় আঁটিসাঁটি, পরের বেলায় চিমটি কাটি’ নীতি তো চলে না।
সমস্যা কোথায় নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাই ধরুন। একের পর এক খুনের ঘটনায় মানুষ উদ্বিগ্ন। ব্যবসায়ী খুন হন, শিক্ষকও খুন হন। প্রেমে ব্যর্থ হয়ে মেয়ের বাবা-মাকে সাতসকালে গুলি করে খুনের ঘটনাও ঘটেছে। ছাত্রীদের পেছনে বখাটেরা লেগে থাকে। তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ছাত্রী আত্মহত্যা করে। ছাত্রলীগের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের ব্যাপারে প্রধানমন্ত্রী বারবার সতর্কবাণী উচ্চারণ করছেন। কিন্তু ওই সব সতর্কবাণীতে কেউ কান দিচ্ছে না। ‘আদু ভাই আর আংকেলদের’ দিয়ে ছাত্রলীগ হবে না বলে তিনি সিলেটে শনিবার যে মন্তব্য করেছেন, এর পরদিনই চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে ছাত্রলীগের নেতা-কর্মীরা তালা ঝুলিয়ে দিয়েছেন। তাঁদের দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কমাতে হবে! তাঁরা কি পড়াশোনা করেন, না শিক্ষক নিয়োগের ব্যবসা করেন? তাঁরা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাকে মারধর করেছেন বলেও অভিযোগ উঠেছে। শিক্ষাঙ্গনের উপদ্রব এই ‘আদু ভাইদের’ বশে আনার কাজটি যে মাথায় হাত বুলিয়ে হবে না, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
সরকার একা কয়টা সমস্যা সামলাবে? সেদিক থেকে দেখলে বলা যায়, বিদ্যুৎ-সমস্যা মোকাবিলায় জনসাধারণ ও বিরোধীদলীয় সাংসদদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী একটি ভালো উদাহরণ স্থাপন করেছেন। তবে শুধু মুখের কথায় তো কাজ হবে না। সরকারের আন্তরিকতাও দেখাতে হবে। প্রথম কাজ হবে বিরোধী দলের ব্যাপারে সরকারের সাবেকি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক সম্পর্ক এত তিক্ত ও জটিল যে তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা ও মতবিনিময়ের পরিবেশ ফিরিয়ে আনাও এক দুরূহ কাজ। আওয়ামী লীগ মনে করে, বিএনপি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুবিধাভোগী দল, তাই তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। বিএনপির জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের এ রকম মনোভাব কাজ করছে। এটা ঠিক না ভুল, সে বিবেচনায় না গিয়েও আমাদের দেখতে হবে, এ রকম কঠোর মনোভাব সত্ত্বেও বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গির কৌশলগত পরিবর্তন সম্ভব কি না।
দুটি দলের মধ্যে আদা-কাঁচকলা সম্পর্ক থাকলেও আমরা দেখেছি, নিকট-অতীতে কতগুলো ঐতিহাসিক মুহূর্তে তারা রাজনৈতিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর চূড়ান্ত পরিণতি ছিল নব্বইয়ের সফল গণ-অভ্যুত্থান। আরেক ঐতিহাসিক মুহূর্ত আসে একানব্বইয়ের নির্বাচনের পর। গণতন্ত্রে উত্তরণে তিন জোটের রূপরেখায় রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থার অবসান ঘটিয়ে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠার কথা ছিল। সংসদে বিএনপি ও আওয়ামী লীগের অভিন্ন অবস্থান ছাড়া এটা সম্ভব ছিল না। কিন্তু সে সময় আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে। একে অপরের মুখ-দেখাদেখিও বন্ধ। দমবন্ধ অবস্থার মধ্যেও দুই দল এক হয়ে দ্বাদশ সংশোধনী পাস করে, ফলে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়।
১৯৯৪ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৯৫ সালের ডিসেম্বরে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে একযোগে পদত্যাগ করলে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি একতরফা নির্বাচনে ক্ষমতায় আসে। মাত্র দেড় মাস স্থায়ী এই ষষ্ঠ সংসদে বিএনপি সংবিধান সংশোধন করে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে, তা সে সময়ের নির্বাচন বর্জনকারী আওয়ামী লীগ বাইরে থেকে অনানুষ্ঠানিকভাবে সমর্থন করেছিল। বিএনপি সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে ৩১ মার্চ পদত্যাগ করে। আওয়ামী লীগের সম্মতি না থাকলে ওই বিল বিএনপি পাস করত না। এতে রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করত। মূল দুই দলের মধ্যে একটি কার্যকর সমঝোতার ফলেই সংকট এড়ানো সম্ভব হয়েছিল।
সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির একযোগে অংশগ্রহণও ছিল একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। দুই দল রাজি না হলে হয়তো নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ত। তার মানে সেনা-সমর্থিত অন্য কোনো ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ার সুযোগ সৃষ্টি হতো। শেষ পর্যন্ত তাদের সুমতি হলো। দুই দলের নেতৃত্বে দুই জোট ও মহাজোট নির্বাচনে অংশগ্রহণে রাজি হওয়া মাত্রই দেশের রাজনীতিতে প্রাণ সঞ্চারিত হলো। সংকটমুক্ত গণতন্ত্র গতি লাভ করল।
দেখা যাচ্ছে, গত দুই দশকে অন্তত চারবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আবার সে রকম একটি মুহূর্ত উপস্থিত, যখন এই দুই দলের মধ্যে একটি কার্যকর সমঝোতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি এই প্রয়োজনীয়তা অস্বীকার করে চলতে চায়, তাহলে বিগত নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা অনেকখানি অবাস্তবায়িত থেকে যাবে।
সরকারি ও বিরোধী দলের মধ্যে সম্পর্ক যত তিক্ত হোক না কেন, স্বাভাবিক কথা-চালাচালি না থাকলে চলে না। পরস্পর দুই বিপরীত মেরুতে অবস্থান করেও দুই পক্ষের মধ্যে চলনসই সম্পর্ক অব্যাহত রাখার কতগুলো কৌশল আছে। এ ব্যাপারে থাইল্যান্ডের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা এখানে আলোচনা করা যায়। সরকারের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে বিরোধী দল ব্যাংককে সমাবেশ-মিছিল করছে। এরা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। এসেছে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। লাখ খানেক তো হবেই। তাদের সমাবেশ চলছে শান্তিপূর্ণভাবে। কোথাও কোনো বিশৃঙ্খলা এখনো ঘটেনি। পুলিশও শান্ত। একপর্যায়ে বিরোধী দল প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভার বাসা ঘেরাওয়ের কর্মসূচি দেয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী সংঘাতে না গিয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে যান। মিছিলকারীরা এক অভিনব কর্মসূচি নেয়। তারা কর্মীদের রক্তদানের আহ্বান জানায়। নিজেদের গায়ের রক্ত কয়েকটি জারে ভরে তারা নিয়ে যায় প্রধানমন্ত্রীর বাসার দিকে। সংঘর্ষে না গিয়ে তারা পুলিশের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর বাসার সদর দরজায় রক্ত ঢেলে দেয়।
বিরোধী দলের অব্যাহত আন্দোলনের মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেন। টিভিতে তা সরাসরি প্রচারের ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সে বৈঠক শেষ হয়। বিক্ষোভ এখনো চলছে। এ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত যদি শান্তিপূর্ণ মীমাংসা সম্ভব হয়, তাহলে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।
বাংলাদেশে বিগত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়েছে। তাই থাইল্যান্ডের পরিস্থিতির সঙ্গে এ দেশের অবস্থার তুলনা চলে না। কিন্তু সেখানে বিরোধী দলের প্রতি বা তাদের ক্ষোভ-বিক্ষোভের প্রতি সরকারপক্ষ যে নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে, তা বিশেষ তাৎপর্য বহন করে। সব দেশে সব ব্যাপারেই যে ওরকম হতে হবে, তা নয়। কিন্তু পারিপার্শ্বিক ঘটনা থেকে আলাদা করে শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজনীয় উপাদানগুলো আমরা বিবেচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে পারি। বিশ্বের বিভিন্ন ঘটনা থেকে অভিজ্ঞতা গ্রহণের এটাই পরীক্ষিত পদ্ধতি।
রাজনীতি সরল পথে চলে না। প্রতিপক্ষের সঙ্গে যত সংঘাতই থাকুক, সংঘাত পরিহারের জন্য বিভিন্ন সময় সমঝোতা করতে হয়। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি সুপরিচিত কৌশল। এখন সে রকম একটি ঐতিহাসিক মুহূর্ত এসেছে, যখন সমঝোতার মনোভাব নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে।
কিন্তু কীভাবে? এর একটি সহজ উপায় আছে। সরকারি দল আওয়ামী লীগ উদ্যোগী হয়ে বিএনপির সঙ্গে চার দফা যৌথ অঙ্গীকার সম্পাদনের জন্য আলোচনা শুরু করতে পারে। এই অঙ্গীকারনামার মেয়াদ হবে অন্তত আগামী ১০ বছর। অঙ্গীকারের প্রথম দফা হবে পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক, কটুকথা ও মন্তব্য বন্ধ রাখা। দ্বিতীয়ত, বিদ্যুৎ-গ্যাসসহ জাতীয় জ্বলন্ত সমস্যাগুলোর সমাধানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি অভিন্ন নীতিগত অবস্থান গ্রহণ এবং তা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা। তৃতীয়ত, সংসদ কার্যকর করা। এবং চতুর্থত, জাতীয় অর্থনীতির কথা চিন্তা করে আগামী ১০ বছর হরতালের মত কর্মসূচি পরিহার করে বরং সংসদকে প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত করা।
দেশের মানুষকে স্বস্তি দিন। দেশটাকে শান্তিতে থাকতে দিন।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
quayum@gmail.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 16
(102)
- চারদিক-সবুজ মাঠে শিবের মেলা by শান্তনু চৌধুরী
- শেয়ারবাজার-কিছু ঝুঁকি, কিছু কেলেঙ্কারি থাকবেই! by ...
- রক্ত ও তরবারির গান-‘তুমি কি জানো না, তোমার বাবা গু...
- তথ্য অধিকার আইন-এক বছরে কী কাজ হলো? by মশিউল আলম
- থাইল্যান্ড-লাল শার্টের বিদ্রোহীরা by হান্না বিখ
- বিচারপতি নিয়োগ-আগে আইন, পরে নিয়োগ by শাহদীন মালিক
- ব্যক্তির খেয়াল-খুশিমতো প্রতিষ্ঠান চলতে পারে না-নার...
- সরকারের আন্তরিকতার প্রমাণ চাই-মানবাধিকার কমিশন
- মানুষের মুখ-স্বপ্ন ছুঁতে ওদের পথচলা by বিশ্বজ্যোতি...
- মিডিয়া ভাবনা-আলোকচিত্রের স্বাধীনতা by মুহাম্মদ জাহ...
- অর্থকরী খনিজ-কাচবালু হিসেবে চরের বালুর সম্ভাবনা by...
- অর্থকরী খনিজ-কাচবালু হিসেবে চরের বালুর সম্ভাবনা by...
- মাওবাদী সহিংসতা-ভারতে বদল দরকার, সংঘাত নয় by কুলদী...
- বিশেষ সাক্ষাৎকার-ভূমিবিরোধের নিষ্পত্তি না হলে ভূমি...
- শিক্ষাঙ্গনকে নারীর জন্য নিরাপদ করার দায়িত্ব প্রশাস...
- এই মূল্যায়নকে সতর্কভাবে কাজে লাগাতে হবে-বৈশ্বিক ঋণ...
- চারদিক-কেউ কি শুনতে পাচ্ছে তাঁদের কান্না? by জাহীদ...
- কালের পুরাণ-ফাতিমা ভুট্টোর চোখে একাত্তর by সোহরাব ...
- দেশহীন মানুষের কথা-তবুও বৈসাবি হোক পাহাড়ে by সঞ্জী...
- বিদ্যুৎ-সংকট-বাংলাদেশ ব্যাংকের সৌরবিদ্যুতের উদ্যোগ...
- রাষ্ট্র ব্যবস্থাপনা-সুশাসন কি নির্বাসনে যাবে? by এ...
- গবেষণার সুযোগ-সুবিধাগুলো কাজে লাগানো উচিত-ঢাকা বিশ...
- দলকে সন্ত্রাসীমুক্ত করা সরকারের স্বার্থেই প্রয়োজন-...
- গন্তব্য ঢাকা-বই তাঁকে রেখেছে ঢাকায় by সিনড্রেলা
- রমণীয় নয়-হেঁশেলের অর্থনীতি থেকে নারীমুক্তি by মালে...
- ধর্ম-জনস্বাস্থ্য সুরক্ষায় ইসলামের নির্দেশনা by মুহ...
- প্রতিক্রিয়া-সহিংসতার ভয়টি ‘তরল’ নয়, জমাট by ফারুক ...
- চিরকুট-আইখম্যান by শাহাদুজ্জামান
- সময়চিত্র-স্বাধীন দেশ, পরাধীন মন by আসিফ নজরুল
- আইন বাস্তবায়নে সরকারকেই তৎপর হতে হবে-তথ্য অধিকার
- মানবতাবিরোধী অপরাধের বিচার নির্বিঘ্ন হোক-পাকিস্তান...
- চারদিক-ওরা গান করে, নাচ শেখে by ফেরদৌস ফয়সাল
- জ্বালানি-নিরাপত্তা-গ্যাস ও বিদ্যুতের সংকট: সমাধান ...
- সমৃদ্ধি-মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে কেমন অর্থনীতি...
- বখাটের উপদ্রব-আত্মহত্যার বিকল্পের সন্ধান দিতে হবে ...
- মধ্যপ্রাচ্য-ইসরায়েলের হম্বিতম্বি by ইউরি আভনেরি
- সময়ের প্রতিবিম্ব-কত দিন মা গো, আ-র কত দিন! by এবিএ...
- যত দ্রুত হয় ততই মঙ্গল-সিটি করপোরেশন নির্বাচন
- দেশের কল্যাণে একযোগে কাজ করতে হবে-সংসদের চতুর্থ অধ...
- চারদিক-শ্যামের বাঁশরীতে ধামাইল নাচ by আকমল হোসেন নিপু
- সপ্তাহের হালচাল-একটি কার্যকর সমঝোতার সন্ধানে by আব...
- অভিমত ভিন্নমত
- নৃত্যকলা-বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বতন্ত্র বিভাগ প্র...
- স্থায়ী মানবিক সমাধান কাম্য-ফুটপাতের অধিকার
- দুদক চেয়ারম্যানের আবেদন তাৎপর্যপূর্ণ-দুর্নীতির মাম...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সময় নিন, কিন্তু হত...
- প্রতিক্রিয়া-‘বঙ্গবন্ধু’ বনাম ‘শহীদ জিয়া’ by মোজ্জা...
- বাঘা তেঁতুল-চৌর্যোন্মাদনা by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-হা বিদ্যুৎ হা পানি হা গ্যাস! by আনিসুল হক
- নির্ধারিত সময়েই অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন-দখলমুক্ত ...
- রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে-চট্টগ্রাম সমুদ্রব...
- জন্ম যদি তব পানিধারে by রাধাকান্ত রায়
- বই আলোচনা-মুক্তিযুদ্ধের নান্দনিক দলিল by আতিকুল হক...
- উপমহাদেশ-টিভি লাইসেন্সই কাল হলো by পার্থ চট্টোপাধ্যায়
- অনশন-রঙ্গ by জামান সরদার
- পরিবেশ-বন ও প্রকৃতিই দিতে পারে শান্তির নীড় by মোঃ ...
- সমকালীন প্রসঙ্গ-রাজনীতির ডামাডোলে উলুখড়ের প্রাণরক্...
- পপগুরু আজম খান-পথিকৃতের প্রস্থান
- অর্থনৈতিক উন্নয়ন-রাজনীতিতে স্থিতিশীলতার তাগিদ
- জাহাঙ্গীরনগর : শিক্ষার মর্যাদা সমুন্নত থাকুক by ড....
- সাক্ষাৎকার-মালদ্বীপে গণতন্ত্র ফিরিয়ে আনবই by মোহাম...
- আজি হতে ৪২ বর্ষ পরে by জামান সরদার
- রম্য-রাজবাণিজ্য by সাইফুল আলম
- সংঘাতের রাজনীতি-সংলাপের জন্য আর কত অপেক্ষা? by আবু...
- জামালপুরের কাবিখা সিন্ডিকেট-নিরাপত্তা বেষ্টনীর ফাঁ...
- সাগর-রুনি হত্যাকাণ্ড-ক্ষমাহীন এ ব্যর্থতা
- আমি বাড়ি ফিরছি-খোকা by আসাদ সরকার
- আমারই চেতনার রঙে... by কিশোর রহমান
- কেশবপুরসভার উদ্যোগ
- রবীন্দ্র কুইজ প্রতিযোগিতা by মাসুকুর রহমান
- প্রযুক্তির আসর থেকে by সাইফুল ইসলাম
- স প্তা হে র বা ছা ই চা ক রি
- চাকরি খুঁজছেন?
- একনজরে-টেলিভিশন
- এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-ইংরেজ...
- ক্যারিয়ার গড়তে পারেন পর্যটনশিল্পে by আবদুল্লাহ আল...
- ফলিত পদার্থবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয় by খাদিজা ফ...
- দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-নবীনের মিলনমেলা...
- চুয়েট ৩৮তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব-আবার হবে তো ...
- মেধাবী মুখ-ইতিহাস ও প্রযুক্তির যুগলবন্দী by শর্মি...
- সফলদের স্বপ্নগাথা-ঠিক করো, কীভাবে নিজেকে স্মরণীয় ক...
- স্বাস্থ্যটিপস-কাঁচা আমের গুণ by ফারহানা মোবিন
- স্বল্প পরিচিত রোগবালাই-মাথার ভেতরে ফোড়া প্রতিরোধ স...
- গ্রীষ্মে হূৎস্বাস্থ্য by অধ্যাপক শুভাগত চৌধুরী
- গরমে কী খাবেন by আখতারুন নাহার
- আয়োজন-আছো অন্তরে তুমি...
- যে কথা যায় না বলা-সব অনুভূতি সবাই বোঝে না
- মায়ের জন্য যুদ্ধ by শাকিল আবদুল্লাহ
- দুই চাকায় ইভ টিজিং প্রতিরোধের বার্তা... by সুমন কু...
- অনুপের খবরে পাঠকের সাড়া
- চারদিক-শুধু বিয়ের জন্য... by ফারুখ আহমেদচারদিক-শুধ...
- স্বীকৃতি-মানুষ যা মনে রাখার রাখে by আফজাল হোসেন
- ফ্রান্স-ওলাঁদের নতুন দুনিয়া by নোয়েলে লেনয়
- পাস করতেই শিক্ষার্থীদের চাকরির মেয়াদ পার-জাতীয় বিশ...
- সাংবাদিক সমাজ বিচারের দাবিতে এককাট্টা-সাগর-রুনি হত...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদমর্যাদা বাড়ল
- দুই মাসে পাঁচ ঘটনার তদন্তে অগ্রগতি নেই-আলোচিত ঘটনা...
- অনুমতি পেয়েও পাহাড় কাটায় অনিয়ম by ইফতেখার মাহমুদ
- বিদ্যুৎ নেই, তবু ৭ হাজার কিলোমিটার নতুন লাইন by অর...
- স্কুলে তালা ঝোলানোর হুমকি শিক্ষকদের-শিক্ষকদের ওপর ...
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-গতিহারা চার লেন by আনোয়ার হোসেন
-
▼
May 16
(102)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment