Friday, January 16, 2015
ভাটির দেশ ও আমাদের চিরায়ত সাহিত্য by নজরুল ইসলাম সৃজন
ভাটির দেশ ও আমাদের চিরায়ত সাহিত্য by নজরুল ইসলাম সৃজন
পাল রাজত্ব বা চর্যাপদের উদ্ভবকাল থেকে
শুরু করে ভাটিরাজ্যের পরিবেশ প্রকৃতি বাংলাসাহিত্যে বিশেষ গুরুত্ব লাভ
করেছে। সম্ভবত অষ্টম শতকের শুরুতেই এখানে কোচ, হাজং, গারো ও অন্যান্য
নিুবর্ণের মানুষের বসত গড়ে ওঠে। কবি অনন্তরাম দত্তের পরিচয় জ্ঞাপক শ্লোকে
এসব বসতির প্রমাণ মেলে। আমাদের প্রাচীন সাহিত্য যেন সেই অভাবতাড়িত মানুষের
কথা মনে করিয়ে দেয়। সময়ের বিবর্তনে এসব এলাকা বিরানভূমিতে পরিণত হয়। জন্ম
হয় হাওর-নদী ও খাল-বিলকে ঘিরে এক নতুন কৃষ্টির। মানুষের জীবনবোধ ও নদীর
শাশ্বত ধারায় বয়ে চলে। শুরু হয় অস্তিত্বের সংগ্রাম। এ বিচিত্র ও
সংগ্রামমুখর জীবনে চড়াও হয় জমিদার-মহাজন এবং দেওয়ানরা। তাদের প্রচণ্ড
অহংবোধ ও প্রতারণা মানুষের সেই গতি থামাতে পারে না। রাখালিয়া বাঁশি ও
মাঝি-মাল্লার ভাটিয়ালি সুর ক্ষণিকের সান্ত্বনা দেয়। হৃদয়ে জাগিয়ে তোলে এক
গভীর অনুভূতি। মূর্ত হয়ে উঠে যুবতী প্রেম আর নারী জীবনের দুঃখ-দুর্দশা,
ত্যাগ-তিতিক্ষা ও সর্বস্ব সমর্পণের অপরূপ মাহিমা। তাইতো, প্রেমের আকুল
মিনতি কুমারী মেয়ের মনকে উতলা করে। এক মহিমান্বিত ত্যাগের মধ্য দিয়ে
চিরভাস্বর হয়ে তাদের প্রেমানুভূতি। সতী বেহুলা মৃত স্বামী লক্ষ্মীন্দরকে
নিয়ে নদীতে ভেলা ভাসায়। মনসার মন জয় করে ফিরিয়ে আনে মৃতের জীবন।
স্ত্রী-দেবতা মনসাকে নিয়ে কাহিনীকাব্য এখানকার মানুষের চেতনায় ঠাঁই পায়।
মনসার গানে মুগ্ধ হয় মানুষ। মনসামঙ্গলের প্রধান কবি দ্বীজবংশীদাসের জন্ম
কিশোরগঞ্জের পাটোয়ারী গ্রামে। তিনি গ্রামে গ্রামে মনসার গান গেয়ে বেড়াতেন।
মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম তাড়াইল থানার বোর গ্রামে। তিনি
সংস্কৃত পুরাণের কাহিনী শুনে চাঁদ সওদাগরের উপাখ্যানাদি অবলম্বনে পদ্মপুরাণ
রচনা করেন। তার কাব্যের সুর এতই শ্রুতিমধুর হয়ে উঠে যে, লক্ষ্মীন্দরের
খেদোক্তি, বেহুলার বিলাপ, ধনাই-মনাইয়ের লালসা-লোলুপ দৃষ্টি হতে বেহুলার
আত্মরক্ষার কাহিনী শুনলে এক পাষাণ হৃদয়ও করুণায় আর্দ্র হয়ে ওঠে। শুধু মনসা
নয়, রাধাকৃষ্ণের কল্পিত কাহিনীকে ঘিরে গড়ে ওঠা পদাবলী সাহিত্যও জনমানসে
বিস্তার লাভ করেছিল। এখানকার কবি মাধবাচার্য শ্রী চৈতন্যদেবের সমসাময়িক ও
শিষ্য ছিলেন। তার রচিত প্রধান দুটি কাব্যগ্রন্থ চন্ডীকাব্য ও শ্রীকৃষ্ণ
বিজয়। ড. দীনেশ চন্দ্র সেন মাধবাচার্যপকে কোনো কোনো ক্ষেত্রে মুকুন্দরামের
চেয়ে শ্রেষ্ঠ কবি বলে বর্ণনা করেছেন। এখানকার কবি কৃষ্ণদাস বিষ্ণুভক্তি
রতœাবলীর পদ্যানুবাদে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কটিয়াদী থানার ভিটাদিয়া
গ্রামের বৈদ্য রঘুনাথ দাস ও কবি নিত্যানন্দ দাস শ্রী চৈতন্যদেবের সমসাময়িক
কবি। বৈদ্য রঘুনাথ দাসের বিখ্যাত গ্রন্থ স্বরূপচরিত। এ কাব্যে শ্রী
চৈতন্যদেবের কিশোরগঞ্জ জেলায় আগমনসহ প্রাচীন তত্ত্বের সন্ধান পাওয়া যায়।
এছাড়া মধ্যযুগে অনুবাদ সাহিত্য ব্যাপক গতি লাভ করেছিল। বাজিতপুর থানার সাহাপুরের কবি অনন্তরামদত্ত প্রাচীন কবিদের মধ্যে, বিশেষ করে অনুবাদ কাব্যে প্রাতঃস্মরণীয়। এ পথে এগিয়ে এসেছিলেন বাংলাসাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি এলাকার স্বল্প শিক্ষিত লোকের উপযোগী করে রামায়ণের অংশমাত্র রচনা করেছিলেন। কটিয়াদীর কবি রামেশ্বর নন্দী ও কবি সঞ্জয় বাংলাভাষায় মাহাভারত রচনা করেছিলেন। সঞ্জয়ের মহাভারত অধিকতর সরল ভাষায় লিখিত বলে বেশি প্রচার লাভ করেছিল। কবি গঙ্গানারায়ণের সমসাময়িকক কবি ছিলেন জগন্নাথ দাস। উভয়ের জন্মস্থান নিকলী থানার ধারিশ্বরে। সাধক জগন্নাথ দাস দুর্গাপুরাণ রচনা করেছিলেন। তবে চন্দ্রাবতীর রচনায় রামায়ণের কোনো পুঁথি পাওয়া যায়নি। মহিলা কণ্ঠ থেকে সংগৃহীত হয়েই তা আমাদের পূর্ববঙ্গ গীতিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কবি চন্দ্রাবতী বাল্যকাল থেকে কবিতা রচনায় মনোযোগী হয়ে ওঠলেও রামায়ণ রচনার উদ্দেশ্য স্বতঃস্ফূর্ত নয়। চন্দ্রাবতী পরমা সুন্দরী ছিলেন। নয়ান ঘোষের বর্ণনায়, তার রূপ ও গুণের খ্যাতি শুনে অনেক সম্ভ্রান্ত ব্যক্ত তার পানি গ্রহণে ইচ্ছুক হতো। চন্দ্রার প্রার্থেব প্রেমিক ছিলেন ছেলেবেলার সঙ্গী পার্শ্ববর্তী গ্রামের জয়ানন্দ নামক এক ব্রাহ্মণ যুবক। চন্দ্রা ও জয়ানন্দের বিবাহ প্রস্তাবে সম্মত হয়ে কবি দ্বীজবংশীদাস বিবাহের যাবতীয় আয়োজনে মন দেন। এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা। জয়ানন্দ মুসলিম রমণী কমলার প্রেমে ধর্মান্তরিত হয়ে ঘর বাঁধেন। এতে চন্দ্রাবতী দারুণভাবে ভেঙে পড়েন। তিনি ফুলেশ্বরী নদীর তীরে একটি মন্দির প্রতিষ্ঠা ও চিরকুমারী থাকার প্রার্থনা জানালে পিতা তার দুটি ইচ্ছাই মেনে নিলেন। উপরন্তু চন্দ্রাবতী যাতে নিদারুণ আঘাতে একেবারে মুষড়ে না পড়েন সেজন্য তার মনকে অন্যদিকে নির্দিষ্ট করার লক্ষ্যে রামায়ণ রচনার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে জয়ানন্দ তার ভুল বুঝতে পেরে চন্দ্রাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেন। অভিমানী চন্দ্রা তার শেষ ইচ্ছা পূরণে অসম্মতির কথা লিখে জানান। পত্র পাঠে জয়ানন্দ পাগলপারা হয়ে মন্দিরের কাছে উপস্থিত হন। চন্দ্রা তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন। হতভাগা জয়ানন্দ রুদ্ধদ্বার মন্দিরের আঙ্গিনায় সদ্যফোটা সন্ধ্যামালতী ফুলের রস নিংড়িয়ে কপাটের ওপর চারছত্র কবিতা লিখে যান।
শৈশবকালের সঙ্গী তুমি যৌবনকালের সাথী।
অপরাধ ক্ষমা কর তুমি চন্দ্রাবতী।
পাপিষ্ঠ জানিয়া মোরে না হইলে সম্মত
বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মত।
চন্দ্রাবতী এ লেখা দেখে তা ধুয়ে-মুছে ফেলার জন্য নদীর ঘাটে জল আনতে
পা বাড়ান। সেখানেও চারছত্র কবিতা তার চোখে পড়ে।
জলে গেল চন্দ্রাবতী চক্ষে বহে পানি।
হেনকালে দেখে নদী ধরিছে উজানী।
একেলা জলের ঘাটে সঙ্গে নাহি কেহ।
জলের উপরে ভাসে জয়ানন্দের দেহ।
কবি চন্দ্রাবতীর জীবনেতিহাস বড়ই করুণ ও এক বিয়োগান্ত কাহিনী বলে নয়ান ঘোষ উল্লেখ করেন। নিঃসঙ্গ কবিকে জীবনভর নিদারুণ দুঃখ-কষ্টের ভার বয়ে বেড়াতে হয়। সে কারণেই হয়তো তার হাতে রামায়ণ রচনা বেশি দূর এগোয়নি। তিনি সীতার বনবাস পর্যন্ত লিখেছিলেন। রামায়ণ ছাড়াও তিনি মৈমনসিংহ গীতিকার দস্যু কেনারাম ও মলুয়া পালাটি রচনা করেছেন। অথচ তার ব্যক্তিজীবনও চন্দ্রাবতীর পালা নামে ভাটি এলাকার বিশেষ খ্যাতি লাভ করেছিল। চন্দ্রাবতী পালায় প্রেমিকের মৃত্যুর ইঙ্গিত যেন অসংখ্য আখ্যানকাব্যে মূর্ত হয়ে ওঠে। শুধু পরিণতি নয়, জলের ঘাটে সুন্দরী মেয়ের স্বাভাবিক আসা-যাওয়া প্রেমিকের দৃষ্টি কেড়ে নেয়। তাইতো প্রণয়ী প্রেমিকের আকুতি-মিনতি কুমারী মেয়ের মনকে আন্দলিত করে। সে সমাজের অনেক কিছুকেই তুচ্ছ ভেবে আবেদনে সাড়া দেয়।
এমন সুন্দরী কইন্যা জলের ঘাটে আইছে নয়ন পাগল কইরাছে....॥
জলের ঘাটে বাঁশি বাজে গো কমলা আমরা জলে যাই.....॥
জলের ঘাটের প্রেম নিবেদনের এই সুরটি আজও এখানকার অসংখ্য লোক শিল্পীর কণ্ঠে শোভা পায়। ড. দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত চুয়াল্লিশটি গীতিকার মধ্যে ত্রিশটি গীতিকা-ই পূর্ব মৈমনসিংহ গীতিকা হতে সংগৃহীত। এসব কাহিনী বৃহত্তম ময়মনসিংহ জেলার নেত্রকোনা, কিশোরগঞ্জ ও বি.বাড়িয়া জেলার মধ্যস্থিত বিল-হাওর ও নদ-নদী প্লাবিত বিস্তৃত ভাটি অঞ্চলের শ্রেষ্ঠ প্রণয়গাথা হিসেবে সারাবিশ্বে প্রশংসিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীনেশ চন্দ্র সেনকে লিখেছেন, বাংলা প্রাচীন বাংলাসাহিত্যে মঙ্গলকাব্য প্রভৃতি কাব্যগুলো ধনীদের ফরমাসে ও খরচে খনন করা পুষ্করিণী, কিন্তু ময়মনসিংহ গীতিকা বাংলা পল্লী হৃদয়ের গভীর স্তর থেকে স্বতঃউচ্ছ্বসিত উৎস, অকৃত্রিম বেদনার স্বচ্ছধারা। বাংলাসাহিত্যে এমন আত্মবিস্মৃত রস সৃষ্টি আর কখনও হয়নি। এ মাটির এ লোক ঐতিহ্য বাংলাসাহিত্যের অমূল্য সম্পদ। যে কেউ এখানে এলে হয়তো মনে পড়ে মৈমনসিংহ গীতিকার সেই মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা বা সখিদের কথা। প্রখ্যাত গবেষক ড. আশরাফ সিদ্দিকী একটি ত্রৈমাসিক পত্রিকার প্রকাশনা উৎসবে এসে এ কথাই ভেবেছিলেন। এখানকার আদিবাসীদের মনেও সেসব গীতিকার কথা দোলা দেয় যখন বছরের কোনো এক সময় অচেনা বেদে বহর পাড়াগাঁ সুর হাঁকিয়ে বেড়ায়-
আমরা সাপের খেলা দেখাই,
দাঁতের পোক ফেলাই,
মাজার বিষ নামাই।
বেদেনীর সুরে ভাসে মহুয়ার মুখ। তারপর মনে পড়ে ভাটির প্রত্যন্ত হাওরে নির্বাসিত কাজল রেখার কথা। ক্রমে ক্রমে অনেক কথা হয়তো মনে পড়ে। সাহিত্যের সেই অক্ষত ধারাকে বুকে-পিঠে লালন করেছেন এখানকার লোককবিরা। তাদের কথা ও সুুরে চিরভাস্বর হয়ে ওঠে প্রেম-সৌন্দর্য ও নিঃস্বর্গের এদেশ। এ ধারার বাইরেও অনেক স্বনামধন্য কবির আবির্ভাব হয়েছিল। তাদের মধ্যে গচিহাটার কবি রামকুমার নন্দী, জঙ্গলবাড়ির কবি পূর্ণচন্দ্র রায় ও বাজিতপুর থানার বালিগাঁও-এর কবি অপূর্ব কৃষ্ণ ঘোষ অন্যতম। কিন্তু মৈমনসিংহ গীতিকার কাহিনীগুলো বাস্তব ও মর্মস্পর্শী বলে এর আবেদন সর্বাধিক। চরিত্রগুলো একান্তই ভাটির নদ-নদী, হাওর-বাঁওড় ও খাল-বিল প্রভৃতি প্রাকৃতিক সত্তাকেজুড়ে রয়েছে। লোকসাহিত্যের প্রখ্যাত গবেষক ড. আশুতোষ ভট্টাচার্যের বাড়ি এ মাটিরই বকজোড়কান্দি গ্রামে। ড. আশুতোষ ভট্টাচার্য মনে করেন, পূর্ব মৈমনসিংহ গীতিকাগুলো প্রধানত পরিণত বয়স্কা কুমারীর স্বাধীন প্রেমের অধিকার ও ব্যক্তিগত হৃদয় বেদনা লইয়াই রচিত। এসব গীতিকায় নারীরা এক প্রেম শক্তির অধিকারিণী। তারা প্রেম, নারীত্ব, সতীধর্মে অবিচল। কাহিনীর এ ধারা আমাদের লোককবিদের হাতে মাধুর্য লাভ করেছে।
১৯৪৬-৪৮ সালে বাংলাসাহিত্যের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের লেখা আখ্যানকাব্যে সেভাব নবরূপে ফুটে উঠে। এ কাব্যে তিনি ভাটির নিভৃতে মানুষের একান্ত ভাষাকে শিল্পমণ্ডিত করে নিবিড়ভাব সৃষ্টি করতে চেয়েছেন। তার জন্ম ভাটিরাজ্যের ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণঘাট। ব্যক্তিগত জীবনে তিনি নিুবর্ণের মালো বা জেলে পরিবারের একজন জেলে-নমঃশূদ্র। চরম অবহেলা ও দুঃখ-কষ্টের ভেতর দিয়ে বেড়ে ওঠা কবির জীবন বিয়োগের পর তার বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম সিনেমা পর্দায় দেখে, দেশ-বিদেশের সাহিত্যসেবীরা থমকে দাঁড়ায়। প্রখ্যাত সাহিত্যিক বিমলমিত্র লিখেছেন, অদ্বৈত বাবু হয়তো চলে গেলেন, কিন্তু বাংলাসাহিত্যের একটি অক্ষয় স্বাক্ষর রেখে গেলেন তার তিতাস একটি নদীর নাম উপন্যাসে। প্রান্তিক জনগোষ্ঠীর লোক হিসেবে তিনি নিরীহ ও বিপন্ন মানুষের জীবনবোধকে স্বচক্ষে অবলোকন করেছেন। চরিত্র নির্মাণে তার হৃদয়ের অকৃত্রিম দরদ সিক্ত হয়ে উঠেছে। তাই অদ্বৈতের লেখা যেমন নিুবর্ণের হিন্দুদের সাহিত্যসেবার গৌরব অর্জন করল, তেমনিভাবে তাদের জীবনবোধও বাংলাসাহিত্যে ঠাঁই করে নিল। স্বভাবতই অদ্বৈতের লেখা এখানকার পরিবেশ-প্রকৃতির সঙ্গে নিবিড় হয়ে উঠেছে। তিনি মাসিক মোহাম্মদীর ১৩ বর্ষ, ৮ম সংখ্যায় হীরামতিনামক আখ্যানকাব্যটি ছদ্মনামে প্রকাশ করেন। গীতিকাগুলোর মধ্যে মহুয়া পালাটিতে মৈমনসিংহ গীতিকার চমৎকার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এক অপরূপ সুন্দরী বেদের মেয়ে মহুয়ার সঙ্গে বামনকান্দার ব্রাহ্মণ জামিদার নদের চাঁদের দুর্জয় প্রণয়কাহিনী অবলম্বনে রচিত। অন্যদিকে অদ্বৈতের আখ্যানকাব্যটি গড়ে ওঠেছে গাঁওয়ের পরধান মদন সরকারের ছেলে ফটিকচান্দের সঙ্গে তাঁতিঘরের মেয়ে হীরামতির প্রেমকাহিনী নিয়ে। হীরামতি ও এক অপরূপা সুন্দরী। উভয়কাব্যে প্রেমের আবেদন ও কাহিনীর বর্ণনায় অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। অদ্বৈতের ভাষায়-
পরমা সুন্দরী কন্যা বিন্দা তাঁতির মাইয়া।
হাইট্যা যাইতে পথের মানুষ বারেক থাকে চাইয়া॥
এই না গুণের হীরামতি কিনা কাম করিল।
জলের ঘাটে গিয়া সেই দিন পিরিতে মজিল॥
জলের ঘাটেই প্রেমিক-প্রেমিকার দেখা হয়। প্রেমিক নানান কথাবার্তায় প্রেমিকার মন ভুলাতে চাই। মৈমনসিংহ গীতিকায় নায়কের প্রেমানুভূতি প্রকাশ পায় এভাবে-
জল ভর সুন্দরী কইন্যা জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ॥
অদ্বৈতের ভাষায় সেই প্রেমানুভূতির বর্ণনাটি এসেছে-
জল যে ভর ওলো ছেমড়ি শুনো আমার কথা।
আঁখি তুইল্যা রাও না কর, খাও আমার মাথা॥
উত্তরে হীরামতি বলে,
তুমি যে রে পরের ছাইলা আমি পরের মাইয়া।
কেমনে করি রাও তোমার পানে চাইয়া॥
প্রেমের সরাসরি আবেদন হীরামতির মনে লজ্জাবোধ হয়। মহুয়া ও হীরামতির চেয়ে কঠোর ভাষায় জবাব দেয়-
লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাইরে তর।
গলায় কলসি বাইন্ধ্যা জলে ডুইব্যা মর॥
এভাবে সংলাপমুখরতার ভেতর দিয়ে কাহিনী কাব্য পরিণতি লাভ করে। কাহিনী কাব্য দুটির পরিণতি ভিন্ন হলেও কথা ও ভাবের ক্ষেত্রে যথেষ্ট মিল রয়েছে। হীরামতি কাব্যে হীরামতিকে বড় বউ এর মুখে কঠোর তিরস্কার শুনতে হয়-
লইজ্যা নাই নিলইজ্যা মাইয়া লইজ্যা নাইলো তোর।
ভাঙ্গা কলসি গলায় বাইন্ধ্যা সায়রে ডুইব্যা মর॥
কাহিনীর মিল-অমিল সত্ত্বেও অদ্বৈত মল্লবর্মণ এখানকার পরিবেশ-প্রাকৃতিকে অক্ষয় প্রেমের সংলাপে নিবিড় ও মাধুর্যমণ্ডিত করে তুলেছেন। তাইতো তার প্রেমের আকুতি-মিনতি ফুটে ওঠে নানা উপমায়-
বড়ভাগ্যে হইলো কন্যা জলের ঘাটে দেখা॥
জলে থাকে জলকুম্ভীর আকাশে থাকে চিল।
এইবার সুন্দরী আমার মন কইরা দে মিল॥
আড়ায় থাকে দোয়েলরে কোয়েল থাকে গাছে।
তোমারে না দেখলে আমার পরাণ নাহি বাঁচে॥
বনে থাকে বনরুইত মায়দানে চরে গরু।
এই বার পরাইয়া দে কন্যা শ্যামপিরিতের খাড়–॥
হাওর এলাকার কুড়া ও ডাহুক দুটি অতি পরিচিত পাখি। ড. দীনেশ চন্দ্র সেন মৈমনসিংহ গীতিকায় কুড়া পাখির ডাকে কাব্যনায়ক চাঁদ বিনোদের ঘুম ভেঙে যাওয়ার কথা বর্ণনা করেছেন। চাঁদ বিনোদ কুড়া শিকারে ভিনদেশে গিয়েছিল। ক্লান্ত বিনোদ ঘুমিয়ে পড়লে মলুয়া তাকে দেখতে পায়। অদ্বৈতের কাব্যে ডাহুকের বর্ণনা এসেছে। শিকারি ডাহুক দিয়ে বন্য ডাহুক ধরা হয় বলে ডাহুক শিকারি আড়ালে ওঁৎপেতে থাকে। পালিত ডাহুকের ডাক যেন বন্য ডাহুকের মরণ ফাঁদ। সে কারণে কাব্যপ্রেমিকের মন ডাহুকের ডাকে মুগ্ধ নয়।
নদীর কিনারে গেলাম পার হইবার আশে।
নাও আছে কাণ্ডারি নাই, শুধু ডিঙ্গা ভাসে॥
এই ত ভাদর মাসে ডাহুক করে রাও।
যেই দেশে নাই ডাহুক ডুম্বুর সে দেশ চইল্যা যাও॥
ডাহুক মারুম ডুম্বুর মারুম পাইড়া ভাঙ্গুম বাসা।
তুই বন্ধুর লাগিয়া আমার তরুতলে বাসা॥
এসব আখ্যানকাব্যে ভাটির দেশের বর্ণনা নিখুঁতভাবে ফুটে উঠেছে। আর এখানকার লোককবিদের হাতে রচিত কাব্যিক প্রেমের পরিণতিও যেন ত্যাগের মহিমায় চির উজ্জ্বল হয়ে আছে।
মহুয়ার জীবন বিসর্জন, ভাটির নির্জন হাওরে কাজল রেখার নির্বাসন, দীর্ঘ দুঃখ-কষ্ট সয়ে মদিনার মৃত্যু, ব্যর্থ প্রেমের যন্ত্রণায় কাতর চন্দ্রাবতী ও তার প্রেমিকের জীবন বিয়োগ সবকিছুই জলে ডুবে মরার শামিল। আধুনিক যুগের কবি অদ্বৈত মল্লবর্মণের কাব্যে সেই সুরের প্রতিধ্বনি শোনা যায়। তার ভাষায়-
লোকাচারের বিয়া নিয়া সুখে বাস করে।
মনে-প্রাণের বিয়া নিয়া জলে ডুইব্যা মরে॥
কয়েকশ বছর পথ পরিক্রমার পরও সেই ভাব, কথা ও সুর জনমানসে সমাদৃত। তাইতো এখানকার সাধারণ মানুষ গানের দল বেঁধে গ্রামে গ্রামে এসব গেয়ে বেড়ায়। তারা গান গেয়ে মনে প্রশান্তি লাভ করে। নাট্যগুণেসমৃদ্ধ এসব গানের দলগুলোর মধ্যে- আলোমতি প্রেমকুমার, গুণাই, রূপবান, বেদের মেয়ে জোৎস্না, কাজল রেখা, অরুণ শান্তি, আপন দুলাল ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও কিশোরগঞ্জের লোকনাট্য দলের উদ্যোগে মহুয়া, মলুয়া, কাজল রেখাসহ বিভিন্ন পালা বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রচার করতে দেখা যায়। আজকের দিনেও এসব বিচিত্র প্রেমকাহিনী সাধারণ মানুষের মনে সমান আবেদন সৃষ্টি করে। চিরন্তন প্রেমের এ ধারা দেশের অসংখ্য সাহিত্যসেবী মানুষের মনকেও আলোড়িত করে।

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 16
(49)
- ৭২ ঘণ্টায় দূষণমুক্ত ফুসফুস
- বাংলাদেশের সহিংসতা থামাতে জাতিসঙ্ঘের আহ্বান
- রাজনীতিবিদরা সংবিধান নিয়ে মিথ্যাচার করছেন: আইজিপি
- নির্ধারিত সময়ের পরেই নির্বাচন: বেনজীর
- কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষকসহ নিহত ৪ : ...
- ‘রাষ্ট্র খণ্ড হলো কেন?’, প্রধানমন্ত্রীকে এমাজউদ্দীন
- চকরিয়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪
- ধর্মবিশ্বাসকে ব্যঙ্গ করা মতপ্রকাশের স্বাধীনতা নয়: পোপ
- অন্তঃসত্ত্বা জানার ১ ঘণ্টার মধ্যে ১০ পাউন্ডের সন্ত...
- ‘শৈশব থেকেই অবিনাশী চেতনার বীজ বুনতে হবে’
- ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সংলাপ প্রয়োজন’
- অবরোধ চালিয়ে যাওয়ার আহবান- ‘আইন প্রয়োগকারী বাহিনীগ...
- ডালিম যেভাবে ফোটে : সেইসব মূর্খ ও মূকের জীবনী
- গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ও বার্ডম্যান এগিয়ে
- মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রশ্নে সব সরকারই কৃপণ :...
- ভাটির দেশ ও আমাদের চিরায়ত সাহিত্য by নজরুল ইসলাম সৃজন
- বিতর্কের মুখে সানি লিওন
- সন্ত্রাসের বিকৃত আদর্শকে হারাব
- গঙ্গায় ভাসছে শতাধিক লাশ
- পাক-ভারত সফরে কেরিকাণ্ড
- রাজাপাকসের বিরুদ্ধে দুর্নীতি মামলা
- বাংলাদেশ পরিস্থিতি : বিশ্ব উদ্বিগ্ন
- বিপর্যস্ত দেশ : ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা by আবু ...
- নির্বাচন ছাড়া পিছু হটবে না বিএনপি by মঈন উদ্দিন খান
- বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ার চিন্তা by জাকির হোস...
- প্যারোলে মুক্তি পাচ্ছেন লতিফ সিদ্দিকী!
- হরতাল-অবরোধে স্থবির দেশ, নিহত ১
- ড. তুহিন মালিকের বক্তব্য
- তৈরি হচ্ছে প্লট, চট্টগ্রামে রাতের আঁধারে পাহাড় কাট...
- ১০ পয়সার ফুল
- অবরোধে এটিএম বুথে টাকার সঙ্কট by হামিদ বিশ্বাস
- জনগণই আন্দোলনের সফলতা আনবে -ড. মঈন
- মিস ইউনিভার্স প্রতিযোগিতা হয়ে গেল বিকিনি রাউন্ড
- অবরোধের দশ দিনে নিহত ২৩
- দুষ্কৃতকারীদের বিচারের মুখোমুখি করার আহ্বান সুইজার...
- বার্ন ইউনিটে কাতরাচ্ছে ওরা by সালমান ফরিদ
- ঔষধ প্রশাসনে পদে পদে দুর্নীতি
- ইসলাম গ্রহণকারী ৯ নারীকে সম্মাননা
- ইসলামী দলের মিছিলে পুলিশ-ওলামা লীগের হামলা
- টালমাটাল পরিস্থিতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে -টাইম ও ও...
- সমাবেশের জন্য অবরোধ- সাতচল্লিশের পরের নতুন ইতিহাস
- রাষ্ট্রীয় বাহিনীকে আইনসঙ্গত ভূমিকা পালনের আহ্বান
- রিয়াজ রহমানকে গুলি, তদন্তে পুলিশ- মঈন খানের বাসায় ...
- জনগণ চাইলে হরতাল বিরোধী আইন
- ভিন্নমত থাকলে তা প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রকেই নিশ...
- অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী by ক...
- চাঁপাই নবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযান, ভাঙচুর-অগ্নিসংযোগ
- প্রয়োজনে গুলি- সারা দেশে বিজিবি মোতায়েন হচ্ছে
- কখন আসবে মোর বুকের ধন by আব্বাছ হোসেন
-
▼
Jan 16
(49)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment