Monday, September 14, 2015
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: প্রতিবাদ, বিক্ষোভ অচল ঢাকা, দুর্ভোগ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: প্রতিবাদ, বিক্ষোভ অচল ঢাকা, দুর্ভোগ
হাতে
ফুল, মাথায় ভ্যাটবিরোধী পট্টি, বুক ও পিঠে নানা স্লোগান, প্ল্যাকার্ডে
ভ্যাট দিয়ে শিক্ষা নয় এমন প্রতিবাদের ভাষা। গতকাল এভাবেই ফের রাস্তা অবরোধ
করে আরোপিত ভ্যাটের প্রতিবাদ জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানীতে বিভিন্ন বেসরকারি
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের প্রধান সড়কে অবস্থান নেন। এতে
ধানমন্ডি, রামপুরা, গুলশান, বারিধারা, বনানী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় যান
চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। একই দাবিতে আজও অবস্থান ও
বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা । শুধু ঢাকা নয়, প্রচণ্ড
যানজটে একইভাবে ভুগতে হয়েছে সাভার, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী শহরের
বাসিন্দাদের। এ অবস্থায় ৩টি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
একইসঙ্গে কয়েকটি বিশ্ববিদ্যালয় টিউশন ফির উপর আরোপিত ভ্যাট শিক্ষার্থীদের
কাছ থেকে না নেয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়
আগামী তিন বছর বেতন-ফি না বাড়ানোর ঘোষণা দিয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে রাজধানীর বনানী, বারিধারা, ধানমন্ডি, গুলশান, উত্তরা ও রামপুরা ব্রিজ এলাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে এসব এলাকাকে ঘিরে থাকা সড়কগুলোয় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে পুরনো ঢাকাসহ পুরো রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়। বুধবার থেকে রাজধানীসহ তিনটি বিভাগীয় শহরে একযোগ আন্দোলনে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ ৬টি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এদিকে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি), নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় গতকাল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রোববার ছুটির এই নোটিশ দেয়া হয়। অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্টসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট না নেয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোন ভ্যাট নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রর সোহেল আহসান নিপু। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আগামী ৩ বছর শিক্ষার্থীদের বেতন বাড়ানো হবে না। এ ছাড়া শিক্ষার্থীদের কোন ভ্যাট দিতে হবে না। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মোনা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের সিদ্ধান্ত অনুসারে শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট নেয়া হবে না। এ পর্যন্ত শিক্ষার্থীরা ভ্যাট বাবদ যে টাকা দিয়েছে তা ২০১৬ সালের স্প্রিং সেমিস্টারের সঙ্গে সমন্বয় করা হবে।
ধানমন্ডিতে বৃহস্পতিবার থেকে আন্দোলনে আছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র সাদ্দাম হোসেন। তিনি অভিযোগ করে বলেন, আমরা সরকার ও অর্থমন্ত্রীর কোন কথায় আশ্বাস রাখতে পারছি না। প্রধানমন্ত্রী বলছেন, ভ্যাট দিবে বিশ্ববিদ্যালয়, অর্থমন্ত্রী একেক সময় একেক কথা বলছেন। আমরা সরকারের কথায় আশ্বাস রাখতে পারছি না। আমাদের একটা দাবি, ভ্যাট দিয়ে পড়াশুনা করবো না। টাকা দিয়ে সার্টিফিকেট কিনবো না। স্টেট ইউনিভাসির্টি কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী ঈশিতা বলেন, জুলাই মাস থেকে শুধু টিউশন ফি নয়, আইডি কার্ডের ওপর ভ্যাট বসিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ভ্যাটের ফলে প্রতি সেমিস্টারে অতিরিক্ত ৮ থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অজুহাতে সকল ধরনের ফি’র ওপর ভ্যাট বসিয়ে দিয়েছে। এই ভ্যাট বসানোর ফলে আমাদের পরিবারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে। আলাদাভাবে বাজেট বাড়াতে হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমন বলেন, ভ্যাট নিয়ে আলাদা আইন করা দরকার। যাতে ভবিষ্যতে কোন সরকার শিক্ষার ওপর ভ্যাট বসাতে না পারে। আমাদের একটাই দাবি, ভ্যাট ছাড়া শিক্ষা চাই।
উত্তরায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝর্ণা দাস বলেন, আমাদের বাবা ক্ষুদ্র ব্যবসা করেন। অনেক কষ্ট করে আমার টিউশন ফি ব্যবস্থা করে দেন। এই ভ্যাটের ফলে প্রতি সেমিস্টারে নতুন করে আরও ৪ থেকে সাড়ে ৫ হাজার টাকা যোগ হবে। এটা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। এমনিতেই রাজধানীতে থাকার খরচ বেড়ে গেছে। প্রয়োজনে পড়াশুনা বন্ধ করে দিবো কিন্তু ভ্যাট দেবো না।
নগরজুড়ে দুর্ভোগ: ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় যানজটে পুরো নগর গতকালও স্থবির হয়ে পড়ে। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে গাড়ির সারি। অন্যদিকে যানবাহন না থাকায় কিছু রাস্তা একেবারে ফাঁকা হয়ে পড়ে। গণপরিবহনের জন্য হাহাকার দেখা দেয়। সকাল থেকেই উত্তরার আবদুল্লাহপুর, প্রগতি সরণির মেরুল ও রামপুরা, কাকলীতে বিমানবন্দর সড়ক, মহাখালীতে গুলশানমুখী সড়ক এবং ধানমন্ডির কয়েকটি অংশে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কারও কাঁধে ব্যাগ, কারও কোলে শিশু নিয়ে ভাদ্রের ভ্যাপসা গরমেই পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্য পৌঁছাতে দেখা যায়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। বিকালের বৃষ্টি এই ভোগান্তি আরও বাড়িয়ে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পূর্ব কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করে। ফলে রামপুরা থেকে প্রগতি সরণি ও রামপুরা থেকে মৌচাকমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মেরুল বাড্ডার বাঁশপট্টি থেকে বাঁশ নিয়ে আন্দোলনকারীরা রাস্তায় ব্যারিকেড দেয়। এতে মালিবাগ-রামপুরা-নতুন বাজার মূল সড়ক বন্ধ হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে যাত্রী ও পথচারীদের ভোগান্তি চরমে ওঠে। এ সময় বিমানবন্দর সড়কের খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, এমইএস ও কাকলীতে শত শত মানুষকে গাড়ির প্রতীক্ষায় থাকতে দেখা যায়। সেখানকার স্কুল, কলেজের শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়ে। অনেকেই গণপরিবহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।
ইস্টওয়েস্টের পরপরই সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানীর কাকলী মোড়ে মিছিল শুরু করে। এর ঘণ্টাখানেক পর সেখানে এলোপাতাড়ি কয়েকটি বাস রেখে তৈরি করা হয় ব্যারিকেড। ফলে বিমানবন্দর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তাদের ক্যাম্পাসের সামনে রাস্তা আটকে পরে মিছিল নিয়ে গুলশান ১ এর দিকে অগ্রসর হয়। ফলে গুলশান ১ থেকে মহাখালীর পথেও যান চলাচল বাধাগ্রস্ত হয়।
আবদুল্লাহপুর ও হাউজ বিল্ডিংয়ে আইইউবিএটি, উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে টঙ্গীর দিক থেকে গাড়ি আসা বন্ধ হয়ে যায়। ফলে দুপুরে বিমানবন্দর সড়কে যানবাহন ছিল একেবারেই কম। এই পরিস্থিতিতে বিমানবন্দর, কাউলা এবং খিলক্ষেত বাসস্ট্যান্ডে শত শত মানুষকে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে কাকলী মোড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায় থমকে দাঁড়ায় যানবাহন। বেলা সাড়ে ১২টার দিকে মহাখালী ফ্লাইওভার পেরিয়ে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কে বিভিন্ন যানবাহনকে আটকে থাকতে দেখা যায়। কাকলী মোড়ে কামাল আতাতুর্ক সড়কের দিকে শ্যামলী বাংলা পরিবহনের একটি বড় বাস এবং ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের বাস আড়াআড়ি রেখে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। একইভাবে বনানী ডিওএইচএসের দিকের রাস্তাও দুটি বাস রেখে আটকে দেয়া হয়।
সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, এআইইউবি, সাউথ এশিয়া, প্রাইম এশিয়া, নর্দান ইউনিভার্সিটি এবং অতীশ দিপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে সেখানে ছোট ছোট জটলা করে নো ভ্যাট লেখা প্ল্যাকার্ড নিয়ে বসে নো ভ্যাট, নো ভ্যাট স্লোগান দিতে দেখা যায়। সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
ছাত্র ফেডারেশনের লাগাতার অবস্থান ধর্মঘটের আহ্বান
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত ক্যাম্পাসগুলোতে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ঢাবি শাখার সভাপতি মনোয়ার হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক সাদিক রেজা প্রমুখ। লিখিত বক্তব্যে সৈকত মল্লিক বলেন, রাষ্ট্র কর্তৃক শিক্ষার্থীদেরকে শিক্ষা নমক পণ্যের খরিদ্দার হিসেবে বিবেচনা করার এই বর্বর নীতি সমগ্র ছাত্র সমাজের মর্যাদাকেই ভূলুণ্ঠিত করেছে। তাই ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে লাগাতার অবস্থান ধর্মঘট চলবে। অপর একটি সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের নেতারাও ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সলিমান রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান। এ সময় লিখিত বক্তব্যে জনার্দন দত্ত নান্টু বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি। তিনদিনের ছাত্র ধর্মঘট সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানাচ্ছি। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অর্থমন্ত্রীকে পদত্যাগের আহ্বান শিক্ষকদের
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। গতকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৮ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়ে অসংলগ্ন মন্তব্যের পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। মন্ত্রী বেঁধে দেয়া সময়ের মধ্যে ক্ষমা চান এবং বক্তব্য প্রত্যাহার করে নেন। কিন্তু মন্ত্রী ক্ষমা চাইতে গিয়ে তার স্বভাবসুলভ ভঙ্গিতে অতিকথন করেছেন। প্রয়োজনীয় তথ্যের অভাবে শিক্ষকদের বিষয়ে আগের মতো আরও কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এতে মন্ত্রী জাতির সামনে বিশ্ববিদ্যালয়সমূহকে অসম্মান ও হেয় প্রতিপন্ন করেছেন। গত ১০ই সেপ্টেম্বর ক্ষমা চাইতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমি আমার বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত, তবে বিস্মিত যে তারা সরকারি সিদ্ধান্ত জানার আগেই আন্দোলনে নেমে যান।’ মন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে এসব কথা বলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি আরও বলেন, ২২ ধাপ বিশিষ্ট এই বেতন কাঠামোতে শিক্ষকদের ৪ ধাপ নামিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যারা সিলেকশন গ্রেড অধ্যাপক আছেন তারা গ্রেড-১ এ সচিবদের সমতুল্য বেতন পাবেন ঠিকই কিন্তু যারা সিলেকশন গ্রেড অধ্যাপক নন কিংবা নতুনভাবে অধ্যাপক হবেন তাদের পক্ষে গ্রেড-১ এ যাওয়ার সুযোগ থাকলো না। সিলেকশন গ্রেড অবলুপ্তির মধ্য দিয়ে অধ্যাপকদের গ্রেড-১ এ যাওয়ার অধিকার বন্ধ করে দেয়া হল। এ বিষয়ে মন্ত্রী বলেন, অধ্যাপকরা আগের মতো সচিবদের সঙ্গে অবস্থান করছেন, সেই গ্রেডের মাসিক বেতন ৭৮ হাজার টাকা। যারা ভবিষ্যতে অধ্যাপক হবেন তারা কিভাবে গ্রেড-১ এর বেতন পাবেন? অধ্যাপক ড. মাকসুদ কামাল এর ব্যাখ্যা চান অর্থমন্ত্রীর কাছে। ‘অধ্যাপকদের যেভাবে পদোন্নতি হয় তা বেশ অস্বচ্ছ’ এবং ‘শিক্ষকদের করাপট প্রাকটিস নিয়ন্ত্রন করা দরকার’ বলে বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী। তার এসব বক্তব্যের জেরে অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, মন্ত্রীর এমন বক্তব্য যে তথ্য নির্ভর নয় এবং এটি যে কোন কারণে শিক্ষকতা পেশার প্রতি প্রতিহিংসাপরায়ণের মানসিকতার পরিচায়ক। তিনি বলেন, সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হতে ন্যূনতম ৬ বছর চাকরি করতে হয়, সহযোগী অধ্যাপক থাকাকালে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা থাকতে হয় ৬টি। গবেষণা খাতে বরাদ্দ কম উল্লেখ করে তিনি বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে শিক্ষা বাজেট জিডিপির মাত্র ১.৮৩ শতাংশ। উচ্চ শিক্ষায় বরাদ্দ মাত্র ৭.৭ শতাংশ। যা মোট জিডিপির ০.১৭ শতাংশ। সংগঠনের মহাসচিব বলেন, বয়স্ক অর্থমন্ত্রী দেশের উচ্চশিক্ষাকে ধ্বংস করা এবং শিক্ষাঙ্গনকে অশান্ত করার নীল নকশা বাস্তবায়নে নেমেছেন। আমাদের প্রশ্ন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সাবেক আমলা ও বর্তমান আমলাপক্ষের একজন অর্থমন্ত্রী হয়ে তার পক্ষে বিভ্রান্তিকর তথ্যসংবলিত এমন বক্তব্য দেয়া কি শোভা পায়? উচ্চ শিক্ষা বিরোধী মনোভাবের পরিচয় দিয়ে অথবা উচ্চশিক্ষাকে ধ্বংস করে তিনি কার স্বার্থ হাসিল করতে চাইছেন? তিনি বলেন, বেতন বৈষম্য বিষয়ক যে কমিটি রয়েছে তার প্রধান হিসেবে অর্থমন্ত্রী রয়েছেন। ইতিমধ্যে যিনি শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন এবং শিক্ষকদের ব্যাপারে প্রতিহিংসাপরায়ন বক্তব্য রেখে নিজেকে বিতর্ক করেছেন- সেই ব্যক্তির নেতৃত্বাধীন কোন কমিটি শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে শিক্ষকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব ও ১৭ই সেপ্টেম্বর কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেয়া হয়। এর মধ্যে দাবি মানা না হলে ঈদের পর আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ার করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কারা অস্থিতিশীল করতে চাচ্ছে। সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থমন্ত্রীর বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত না করে পড়ালেখা করে জেনেশুনে কথা বলবেন। তিনি বলেন, অর্থমন্ত্রীর বয়স হয়েছে। কোন সময় কোন কথা বলবেন বুঝতে পারেন না। তাই আমরা মনে করি অর্থমন্ত্রীর এখনই পদত্যাগ করার উপযুক্ত সময়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আক্তারুজ্জামান, বিজয় ৭১ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. আক্তার হোসাইন খান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক শহিদুল হাসান প্রমুখ। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে গতকাল দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করা হয়।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1266)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
September
(460)
-
▼
Sep 14
(26)
- জাতিসংঘের অনুরোধ উপেক্ষা করে শিশু সেনা ব্যবহারকার...
- তারুণ্যের বিজয়, শুভবুদ্ধির বিজয় by সাজেদুল হক
- আইনে ‘যদি’ ‘তবে’ ‘কিন্তু’ শর্ত মানা হবে না
- ‘আমরা ধ্বংস হয়ে যাব’
- ঢাকার খসড়া পরিকল্পনায় আপত্তি মেয়রদের
- পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো শীর্ষ সন্ত্রাসী ...
- সীমান্ত রক্ষায় ব্যর্থ ইউরোপ : জার্মানি
- আগামী দুই নির্বাচন হারবে লেবার পার্টি : জরিপ
- প্লুটোর ভৌগোলিক গঠন বৈচিত্র্যময়
- হজ মৌসুমে ৪০ বছরে ৩ সহস্রাধিক মুসল্লির মৃত্যু
- সবেমাত্র ওজু সেরে উঠে দাঁড়িয়েছি
- মিসরে মন্ত্রিসভার পদত্যাগ
- ১০ বছর পর কিবরিয়া হত্যার বিচার শুরু by ওয়েছ খছরু
- খুন-ধর্ষণ : ভারতে কমছে নারী পর্যটক
- আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুল...
- ৮০০ বাঁধ তৈরি হবে পশ্চিমবঙ্গে!
- মক্কা ট্র্যাজেডিতে বাংলাদেশী নিহত: আল-আরাবিয়ার রিপ...
- জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন মৌলভীবাজারের মনি
- স্টিভ জবস: জিনিয়াস না নিষ্ঠুর ছিলেন? by অ্যান্ড্রু...
- মিসরের মন্ত্রিসভার আকস্মিক পদত্যাগ
- প্রধান বিচারপতির অভিসংশন চেয়ে বিচারপতি শামসুদ্দিন ...
- বিএনপি শিয়ালের গর্তে, আ’লীগ লুটপাটে ব্যস্ত : এরশাদ
- এখন গেম বানাচ্ছে রূপকথা by মেহেদী হাসান
- মাত্র ৫০ কোটি টাকার জন্য!
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: প্রতিবাদ, বিক্ষোভ অ...
- অস্থির শিক্ষাঙ্গন : রাজপথে শিক্ষক-শিক্ষার্থী by আম...
-
▼
Sep 14
(26)
-
▼
September
(460)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
স্পেশাল প্রতিবেদন
মধ্যপ্রাচ্য
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
কালবেলা
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
বার্তা২৪ ডটনেট
রস+আলো
ফুটবল
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
সোহরাব হাসান
ইউরোপ
জামায়াতে ইসলামী
অমানবিক
আলোকিত চট্টগ্রাম
সৌদি আরব
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
মালয়েশিয়া
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
জ্যোতির্বিজ্ঞান
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
গবেষণা
বিদ্যুৎ ও জ্বালানি
এম আবদুল হাফিজ
পরিবেশ
মিসর
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
স্বপ্ন নিয়ে
ইরাক
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
জীবনযাপন
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
কাজী সোহাগ
পরিবেশ-জীববৈচিত্র্য
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
প্রকৃতি ও পরিবেশ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
মসজিদ
অরুণ কর্মকার
মোস্তফা হোসেইন
একরামুল হক
প্রকৃতি ও বিজ্ঞান
আশীষ-উর-রহমান
ইয়েমেন
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
Exclusive
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
জাতীয় নাগরিক পার্টি
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
ভেনেজুয়েলা
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
জনস্বাস্থ্য
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
আরব আমিরাত বা দুবাই
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
আবিষ্কার
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মণিপুর
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
মহাকাশচারী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
যৌন অপরাধ
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
শিশুসাহিত্য
Hit
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
আর্জেন্টিনা
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment