Wednesday, May 23, 2012
টিআর প্রকল্পে দুর্নীতি-জনপ্রতিনিধিদের সদিচ্ছা দরকার
টিআর প্রকল্পে দুর্নীতি-জনপ্রতিনিধিদের সদিচ্ছা দরকার
টিআর বা টেস্ট রিলিফের গম নিয়ে বিশৃঙ্খলা, লুটপাট ও অনিয়মের অভিযোগ দীর্ঘকালের এবং সব সময় দেখা গেছে, এই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির গম, চাল, ঢেউটিনসহ নানা দ্রব্য আত্মসাতের পেছনে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি সক্রিয় থাকে।
তারা বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত করে সড়ক ও পুল মেরামতের নামে বা স্কুল-মাদ্রাসার নামে ভুয়া কাগজপত্র তৈরি করে কিংবা সম্পূর্ণ ভুয়া প্রকল্প দেখিয়ে প্রচুর পরিমাণে গম-চাল সরিয়ে নিয়ে থাকে। অনেক সময়ই দেখা যায়, যাদের নাম করে এসব নেওয়া হয়, তারা কিছুই জানে না। তাদের স্বাক্ষর ও টিপসই এক হাতে কেউ দিয়ে বরাদ্দের কাগজপত্রে পূর্ণতা আনে। এমনই ঘটনা আবারও দেখা গেল শেরপুরে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে। কালের কণ্ঠে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির সাধারণ বরাদ্দের ১০০ মেট্রিক টন গম ভুয়া প্রকল্প দাখিল করে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলার সাতটি ইউনিয়নে যে ৩৭টি প্রকল্প নেওয়া হয়েছে, তার মধ্যে ৩৫টি প্রকল্পেই কোনো কাজ হয়নি। এমনকি কোনো কোনো প্রকল্প কমিটির অস্তিত্বও খুঁজে পাওয়া যায়নি।
টেস্ট রিলিফের উদ্দেশ্য হচ্ছে অভাব-অনটনে থাকা মানুষকে কিছুটা সহায়তা দেওয়া। সঠিকভাবে প্রকল্পের কাজ হলে গরিব মানুষের কিছুটা লাভ হয়। সে জন্য পুরোপুরি প্রকল্প মেরে দেওয়ার এই পুকুরচুরি বন্ধ করা অতি আবশ্যক। দুঃখের সঙ্গে লক্ষ করা যায়, ভিজিএফের চাল, টিআরের গম কালোবাজারে প্রকাশ্যে বিক্রি হয়ে থাকে। এ যেন স্বাভাবিক ও সহনশীল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী এ প্রবণতা রুখতে হলে অত্যন্ত কঠোর নজরদারির প্রয়োজন। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সদিচ্ছার প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা, প্রকল্পগুলো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া বন্ধ করে সঠিক নীতিমালার ভিত্তিতে দেওয়া গেলে এ ধরনের পুকুরচুরি বন্ধ হতে পারে। যদিও প্রকল্পের গম-চাল আত্মসাতের অসংখ্য ঘটনা দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন রয়েছে এবং বিগত দিনেও কমিশন এমন অনেক ঘটনার তদন্ত করেছে। কিন্তু এসব ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায়নি নানা ধরনের জটিলতার কারণে। তাই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত সব প্রকল্পে স্বচ্ছতা আনতে বিশেষ আইন করা যেতে পারে। সরকারের কাছে আমাদের এমন পরামর্শই থাকবে।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
ডিডাব্লিউ
3/ডিডাব্লিউ/post-grid
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment